Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মিরাজের নেতৃত্বের পথচলায় শুরুতেই হতাশা!

July 9, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ধসে পড়ল ব্যাটিং, শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ওয়ানডে দলের স্থায়ী অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বে যাত্রা শুরু হয়েছে শ্রীলঙ্কা সফরের মধ্য দিয়ে। তবে এই সূচনা সুখকর হয়নি বাংলাদেশের জন্য। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-২ ব্যবধানে হেরে মাঠ ছেড়েছে টাইগাররা।

প্রথম দুটি ম্যাচে ১–১ সমতা থাকায় সিরিজের শেষ ওয়ানডে হয়ে উঠেছিল অঘোষিত ফাইনাল। পাল্লেকেলেতে অনুষ্ঠিত সেই ম্যাচে শ্রীলঙ্কার ২৮৫ রানের জবাবে মাত্র ১৮৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ফল, ৯৯ রানের বড় পরাজয়। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে মিরাজ বলেন, ‘আমাদের কিছু ভুল হয়েছে। শুরুতে ও মাঝের ওভারগুলোতে জুটি হয়নি। আমি মনে করি, এখানেই সমস্যা হয়েছে।’

তার মতে, ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সময়ে তাঁর উইকেটও দলের ওপর চাপ বাড়িয়েছে। দুনিথ ভেল্লালাগের বলে ২৫ বলে ২৮ রান করে আউট হন মিরাজ, ‘আমি ও হৃদয় জয়ের চিন্তা করছিলাম। পরিকল্পনা ছিল শেষ ১০ ওভারে চেষ্টা করব। কিন্তু আমি ভুল শট খেলেছি। ঠিকঠাক খেললে ছক্কাও হতে পারত।’

তৃতীয় ওয়ানডেতে ২০ ওভার শেষে ৩ উইকেটে ১০২ রান ছিল বাংলাদেশের স্কোর। সেখান থেকে শেষ ৭ উইকেট পড়ে মাত্র ৮১ রানে। এটাই ছিল পুরো সিরিজজুড়ে চিত্রের পুনরাবৃত্তি। তিন ম্যাচেই বাংলাদেশ ব্যাটিংয়ের পূর্ণ ৫০ ওভার খেলতে পারেনি। প্রথম ওয়ানডে: ৩৫.৫ ওভার, দ্বিতীয় ওয়ানডে: ৪৫.৫ ওভার ও তৃতীয় ওয়ানডে: ৩৯.৪ ওভার!

যদিও মিরাজ দলকে ‘তরুণ’ বলছেন, বাস্তবতা হলো, এই সিরিজে পারভেজ হোসেন ও তানভীর ইসলাম ছাড়া সবাই অভিজ্ঞ। তাসকিন, মুস্তাফিজ, লিটন, মিরাজ-সবাই খেলছেন দীর্ঘদিন ধরে। দলীয় সর্বোচ্চ স্কোর ছিল তাওহিদ হৃদয়ের ৫১। তিনিই গড়েছেন দুটি উল্লেখযোগ্য জুটি-৪২ ও ৪৩ রানের।

শ্রীলঙ্কার বিপক্ষে কুশল মেন্ডিস ও আসালাঙ্কার ১২৪ রানের জুটির বিপরীতে বাংলাদেশের সর্বোচ্চ জুটি মাত্র ৪৩। এতে করে ম্যাচ জেতার সম্ভাবনা ধূসরই ছিল। মিরাজ বলেন, ‘আমাদের আরও উন্নতি করতে হবে। মিডল অর্ডারের ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিতে হবে। আমি নিজেও আরও ভালো করতে পারতাম।’

Previous Post

ইতিহাস গড়তে পারল না বাংলাদেশ, সিরিজ শ্রীলঙ্কার

Next Post

বাংলাদেশকে নিয়ে আশাবাদী মেন্ডিস

Related Posts

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

5
শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড
বিশেষ প্রতিবেদন

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

9
প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ
বিশেষ প্রতিবেদন

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

3
Next Post
তানভিরের পাঁচে জয়ে ফিরল বাংলাদেশ, সিরিজে সমতা

বাংলাদেশকে নিয়ে আশাবাদী মেন্ডিস

Discussion about this post

সর্বশেষ..

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

by cricbdadmin
0
5

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ।...

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
9

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে নাটকীয় মোড় নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের অবস্থান। একসময় দল গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেও এখন আবার নতুন...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

by cricbdadmin
0
3

দেশের ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এক স্বীকৃতি কর্মসূচির...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD