Tuesday, July 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মিরপুরে আর স্লো উইকেট নয়, রান হওয়ার ইঙ্গিত

March 7, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
মিরপুরের বিকল্প ভেন্যুর চিন্তায় বিসিবি
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় দল। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়েই মাঠে নামবে টাইগাররা। আগামী ১১ মার্চ শুরু হবে এই সিরিজ, যার তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

অক্টোবরের পর থেকে ওয়ানডে ফরম্যাটে আর কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। একইসঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ না নেওয়ায় বেশ কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিল দলটি। ফলে পাকিস্তান সিরিজ দিয়েই দীর্ঘ সময় পর আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ।

এই সিরিজের আগে মিরপুরের উইকেট নিয়ে নতুন ইঙ্গিত দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। তার মতে, আগের মতো ধীরগতির ও বোলিংবান্ধব উইকেট এখন আর দেখা যাচ্ছে না মিরপুরে। সাম্প্রতিক সময়ে যেসব উইকেটে খেলা হয়েছে, পাকিস্তান সিরিজেও তেমনই উইকেট দেখা যেতে পারে বলে জানিয়েছেন তিনি।

ফাহিম বলেন, সম্প্রতি মিরপুরে যে ধরনের উইকেটে খেলা হয়েছে, তেমনই উইকেট রাখা হবে বলে আশা করা হচ্ছে। তার মতে, ম্যাচগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, তবে রান করা খুব কঠিন হওয়ার সম্ভাবনা নেই। যদিও স্বাগতিক হিসেবে বাংলাদেশের কিছুটা বাড়তি সুবিধা থাকবে বলেও মনে করেন তিনি, কারণ এই উইকেটে খেলার অভিজ্ঞতা দলের রয়েছে। তবে অতীতে যেমন স্পিননির্ভর বড় সুবিধা পাওয়া যেত, এবার সেই ধরনের সুবিধা হয়তো মিলবে না।

এদিকে পাকিস্তান দলেও বেশ কিছু নতুন মুখ থাকছে। ছয়জন অনভিষিক্ত ক্রিকেটারকে নিয়ে দল সাজিয়েছে পাকিস্তান। তবু তাদের খাটো করে দেখার সুযোগ নেই বলেই মনে করেন ফাহিম। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেট সবসময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং কোনো দলই দুর্বল দল পাঠাতে চায় না। পাকিস্তানও নিশ্চয়ই তাদের সেরা সম্ভাব্য দলটিই পাঠিয়েছে বলে ধারণা তার।

সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও পাকিস্তান সিরিজকে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন। তার মতে, ক্রিকেটাররা অনুশীলনের মধ্যেই থাকলেও আন্তর্জাতিক ম্যাচে ফিরতে গেলে চ্যালেঞ্জ থাকবেই। তবে মিরপুরে খেলা হওয়ায় বাংলাদেশের কিছুটা সুবিধা থাকবে বলেও মনে করেন তিনি।

Previous Post

ক্রিকেটারদের আগেই ঢাকায় পাকিস্তান কোচিং দল

Next Post

সংকটে ঢাকা প্রিমিয়ার লিগ, সমাধান দিতে পারছে না বিসিবি

Related Posts

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লিটনের চোট নিয়ে রহস্য ভাঙলেন প্রধান নির্বাচক

5
সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা
বিশেষ প্রতিবেদন

সাকিব এবার নেপাল লিগে

4
নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি
বিশেষ প্রতিবেদন

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

5
Next Post
জিততে ১৩০ রান চাই লিজেন্ডসদের

সংকটে ঢাকা প্রিমিয়ার লিগ, সমাধান দিতে পারছে না বিসিবি

Discussion about this post

সর্বশেষ..

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

লিটনের চোট নিয়ে রহস্য ভাঙলেন প্রধান নির্বাচক

by cricbdadmin
0
5

বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের চোট নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানিয়েছেন,...

সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা

সাকিব এবার নেপাল লিগে

by cricbdadmin
0
4

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবার খেলবেন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)। টুর্নামেন্টটির তৃতীয় আসরে তাকে দলে ভিড়িয়েছে...

নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে নাহিদ রানার চোট। জিম্বাবুয়ে সফরে পাওয়া সেই ইনজুরির কারণে...

সাকিব ছাড়া লড়াই কঠিন, সমালোচনার জবাব দিলেন সালাউদ্দিন

এইচপির ভবিষ্যৎ গড়ার মিশনে সালাহউদ্দিন

by cricbdadmin
0
6

জাতীয় দলের ড্রেসিংরুম থেকে এবার হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের দায়িত্বে নতুন অধ্যায় শুরু করলেন মোহাম্মদ সালাহউদ্দিন। বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে...

আক্ষেপের আড়ালে এক লড়াকু সোহান!

মিরাজের ব্যর্থতা ঢেকে দিলেন হৃদয়-সোহান

by cricbdadmin
0
11

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) একদিনেই দেখা মিলল দুই ভিন্ন চিত্রের। একদিকে সুযোগ পেয়েও ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি মেহেদী...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD