Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মাহমুদউল্লাহর শেষের ঝড়ে জিতল খুলনা

December 6, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মাহমুদউল্লাহর শেষের ঝড়ে জিতল খুলনা
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ক্যাপ্টেন্স নক বলে কথা। দলের প্রয়োজনে দারুণ এক ইনিংস খেললেন মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ অব্দি দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন খুলনার অধিনায়ক। চাপের মুখে দাঁড়িয়ে মাহমুদউল্লাহ খেললেন ১৯ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস। তার পথ ধরে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে ৫ উইকেটে হারিয়েছে জেমকন খুলনা।

রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২০ ওভারে রাজশাহী করে ৫ উইকেটে ১৪৫ রান। জবাবে নেমে খুলনা ৪ বল হাতে রেখেই পা রাখে জয়ের বন্দরে।

খুলনার জয়ে অবদান তিন ব্যাটসম্যানের। শুরুতে জহুরুল ইসলাম, মাঝে ইমরুল কায়েস আর শেষে মাহমুদউল্লাহ রিয়াদ। এর আগে রাজশাহীর ফিফটি করেন নাজমুল হোসেন শান্ত। রাজশাহী অধিনায়কের ব্যাটে ৫৫ রান। ৩৮ বলে তার ইনিংসে ছিল চার ৬টি, ছক্কা ২টি। জাকের ১৯ বলে ১৫ অপরাজিত।

এই ম্যাচে দলে ছিলেন না মোহাম্মদ আশরাফুল। ৫ ম্যাচে ৫৭ রান করায় দলে জায়গা হারিয়েছেন তিনি।

জবাবে নেমে জহুরুল ইসলাম ৪০ বলে করেন ৪৩ রান। ইমরুল কায়েস ২০ বলে ২৭। শেষ ৯ বলে যখন খুলনার চাই ১৭ রান, তখনই দুর্দান্ত খেলেন রিয়াদ। দলকে পাইয়ে দেন জয়। সাকিব আল হাসান ফের ব্যর্থ। মাত্র ৪ রান আসে তার ব্যাটে।

এটি বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে ৬ ম্যাচে খুলনার চতুর্থ জয়। রাজশাহী শুরুর ২ জিতলেও এরপর টানা ৪ ম্যাচে হার দেখল।

সংক্ষিপ্ত স্কোর-

মিনিস্টার গ্রুপ রাজশাহী: ২০ ওভারে ১৪৫/৫ (শান্ত ৫৫, ইমন ১, রনি ১৪, মেহেদি ৯, ফজলে মাহমুদ ৯, সোহান ৩৭*, জাকের ১৫*; আল আমিন ৪-০-৩৫-১, শুভাগত ৩-০-২৫-২, সাকিব ৪-০-১৭-০, শহিদুল ৪-০-৪৩-১, হাসান ৪-০-১৬-০, মাহমুদউল্লাহ ১-০-৪-১)।
জেমকন খুলনা: ১৯.২ ওভারে ১৪৬/৫ (জহুরুল ৪৩, জাকির ১৯, ইমরুল ২৭, সাকিব ৪, মাহমুদউল্লাহ ৩১*, শামীম ৭, আরিফুল ১০*; সাইফ ৪-০-৩৩-১, মেহেদি ৪-০-৩০-০, সানি ৪-০-২৩-১, মুকিদুল ৩.২-০-৩১-২, ফরহাদ ৪-০-২৭-১)।
ফল: জেমকন খুলনা ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মাহমুদউল্লাহ।

Previous Post

মুশফিকের ৭৩, চট্টগ্রামকে হারিয়ে হ্যাটট্রিক জয় ঢাকার

Next Post

ব্যাট করতে কী ভুলেই গেলেন আশরাফুল!

Related Posts

এশিয়া কাপের আগে টাইগারদের ঘাম ঝরানো প্রস্তুতি
বিশেষ প্রতিবেদন

চার সিরিজ জয়, বাড়ছে আত্মবিশ্বাস!

6
একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প
বিশেষ প্রতিবেদন

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প

10
কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে
বিশেষ প্রতিবেদন

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

5
Next Post
ব্যাট করতে কী ভুলেই গেলেন আশরাফুল!

ব্যাট করতে কী ভুলেই গেলেন আশরাফুল!

Discussion about this post

সর্বশেষ..

এশিয়া কাপের আগে টাইগারদের ঘাম ঝরানো প্রস্তুতি

চার সিরিজ জয়, বাড়ছে আত্মবিশ্বাস!

by cricbdadmin
0
6

মেহেদি হাসান মিরাজ যখন টেলিভিশনের পর্দায় বাংলাদেশের ঐতিহাসিক জয় দেখেছিলেন, তখন তার বয়সও আট হয়নি। ২০০৫ সালের কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর...

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প

by cricbdadmin
0
10

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে গত রাতে পুরস্কার বিতরণী মঞ্চে যখন তাওহিদ হৃদয়ের হাতে তুলে দেওয়া হলো ‘মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার’-এর...

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

by cricbdadmin
0
5

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের উপস্থিতি নতুন কিছু নয়। তবে অভিষেক ম্যাচেই এমন প্রভাব বিস্তার করার ঘটনা খুব বেশি দেখা...

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
8

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD