Friday, June 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মাশরাফিকে উইন্ডিজ সিরিজে চাইছেন আল আমিন

December 29, 2020
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মাশরাফিকে উইন্ডিজ সিরিজে চাইছেন আল আমিন
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বয়স ৩৭ ছাড়িয়েছে। কিন্তু মাশরাফি বিন মুর্তজাকে দেখা আঁচ করার উপায় নেই। বল হাতে এখনও বেশ সাবলীল তিনি। সদ্য শেষ বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে দেখিয়েছেন যোগ্যতার পরিধি। সেই সাফল্যের পথ ধরে এবার বলা হচ্ছে মাশরাফি জায়গা পেতে পারেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজে।

যদিও এনিয়ে সরাসরি কেউ কিছু বলছেন না। জানুয়ারির শুরুর দিকে দল ঘোষণা করতে চাওয়া নির্বাচকরাও এনিয়ে কিছু জানাতে নারাজ। যদিও মাশরাফির জাতীয় দলের সতীর্থ পেসার আল আমিন হোসেন তাকে দলে চাইছেন আসন্ন সিরিজেই।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পরই বিদায় বলার গুঞ্জন ছিল। কিন্তু সরে যান নি মাশরাফি। বিশ্বকাপের পরও দেশের মাঠে গত মার্চেও খেলেছেন আন্তর্জাতিক ম্যাচ। গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ান তিনি। কিন্তু অবসর নিয়ে এখনো কিছুই বলছেন না মাশরাফি।

দিন কয়েক আগে শেষ বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে বল হাতে চমক দেখিয়েছেন এই পেসার। ২০ ওভারের ফরম্যাটে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়ে বুঝিয়ে দিয়েছেন ম্যাজিক শেষ হয়নি এখনো। এ অবস্থায় মাশরাফি দলে সুযোগ পাবেন কিনা তা নিশ্চিত নয়।

পেসার আল আমিন শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘ওনার (মাশরাফি) সঙ্গে খেলেছি। সবকিছু মিলিয়ে উনি খুব ভাল একজন লিডার। যতদিন একসাথে আমরা ফিটনেস নিয়ে কাজ করেছি, বা একটা ওয়ানডে টুর্নামেন্ট খেলেছি। সে হিসাবে মাশরাফি ভাই অনেকদিন ইনজুরড ছিল। সবকিছু মিলিয়ে উনি আসছেন, আর ওনার বেস্ট পারফর্মটাই করেছেন। আমার কাছে মনে হয় উনি ভাল শেপে আছেন, যদি টিমে সিলেক্ট হয়, তাহলে টিমের জন্য ভাল হবে।’

বঙ্গবন্ধু কাপে মাশরাফির সঙ্গে একই দল জেমকন খুলনার হয়ে খেলছেন আল আমিন। যেখানে বল হাতে সেখানে তেমন সাফল্য পাননি আল আমিন। ৯ ম্যাচে মাঠে নেমে মাত্র ৫টি উইকেট নিয়েছেন।

সেই আল আমিন বলেন, ‘যে টি-টুয়েন্টি টুর্নামেন্টটি হলো সেটির পারফরম্যান্স যদি মূল্যায়ন করতে বলেন, আমি বলব ওভারঅল ভাল হয়নি, তবে আরো ভাল হতে পারত। সবসময়ই ন্যাশনাল টিমে খেলার টার্গেট থাকে। এমন কিছু করতে চাই যাতে বাংলাদেশের জয়ে অবদান রাখতে পারি। এই বিষয়ে (উইন্ডিজ সিরিজে দলে থাকা) আমি মন্তব্য করতে চাই না। কে দলে থাকবে, আমিও থাকব কিনা এটা আসলে টিম ম্যানেজমেন্ট বা নির্বাচক যারা আছেন বা কোচিং স্টাফ যারা আছেন তারা ভাল বুঝবেন।’

Previous Post

আয়ে কোহলিকে পেছনে ফেললেন বুমরাহ

Next Post

মানিয়ে নিতে সমস্যা হবে না টাইগারদের

Related Posts

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

4
হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিরিজ হার এড়াতে বল হাতে কঠিন পরীক্ষায় বাংলাদেশ

5
কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান
বিশেষ প্রতিবেদন

কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান

8
Next Post
নেতিবাচক ভাবনা নেই অধিনায়ক মুমিনুলের

মানিয়ে নিতে সমস্যা হবে না টাইগারদের

Discussion about this post

সর্বশেষ..

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
4

চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ নতুন বলে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার টপ অর্ডারে দ্রুত আঘাত হেনে দলীয় ফিফটির আগেই তিন...

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ হার এড়াতে বল হাতে কঠিন পরীক্ষায় বাংলাদেশ

by cricbdadmin
0
5

প্রথম টি-টোয়েন্টিতে হারের ধাক্কা কাটিয়ে সিরিজে টিকে থাকার লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে...

কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান

কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান

by cricbdadmin
0
8

কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের পদচারণা খুব বেশি পুরোনো নয়। তবে যারা সুযোগ পেয়েছেন, তাদের অনেকেই নিজেদের সামর্থ্যের প্রমাণ রেখেছেন ইংল্যান্ডের...

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের

সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশ, একাদশে বড় পরিবর্তন?

by cricbdadmin
0
10

প্রথম টি-টোয়েন্টিতে হারের ধাক্কা সামলে এবার সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামছে বাংলাদেশ। চট্টগ্রামে আজ শুক্রবার দ্বিতীয় ম্যাচটি টাইগারদের জন্য কার্যত ‘ডু...

সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

by cricbdadmin
0
9

দেশের ক্রিকেটের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত এই ভেন্যুকে প্রতিদিন পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD