Saturday, May 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মাঠে জয়ের আনন্দ, ম্যাচসেরা হয়ে দাাঁড়লেন অসহায়দের পাশে

October 4, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
মাঠে জয়ের আনন্দ, ম্যাচসেরা হয়ে দাাঁড়লেন অসহায়দের পাশে
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম যেন সবাইকে চমকে দিলেন। চার ওভার মাত্র ১৩ রানে ১ উইকেট নেন তিনি। এরপর ব্যাট হাতে শেষ মুহূর্তে অপরাজিত ১১ রান যোগ করে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন দলকে। এই অসাধারণ অবদানের জন্য তিনি নির্বাচিত হন ম্যাচসেরা।

তবে এই সাফল্যের সবচেয়ে বড় বিষয় হলো-শরিফুল তার পুরস্কারের পুরো অর্থ দান করার ঘোষণা দিয়েছেন নিজের এলাকার অসহায় মানুষদের জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আজ থেকে আমি আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে যতবার ম্যান অব দ্য ম্যাচ হব, সেই পুরস্কারের অর্থ আমার এলাকার অসহায় মানুষদের মাঝে বিতরণ করব ইনশাআল্লাহ। দোয়া করবেন যেন আল্লাহ আমাকে নিয়মিত এই কাজ করার তৌফিক দেন।’

শরিফুলের জন্য এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ম্যাচসেরা হওয়ার মুহূর্ত। এর আগে তিনি সিরিজসেরা হয়েছেন, কিন্তু ম্যাচসেরা হিসেবে প্রথমবার নিজেকে প্রতিষ্ঠা করলেন এই তরুণ পেসার। পুরস্কার হিসেবে পেয়েছেন ৫০ হাজার আফগানি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৯ হাজার টাকা।

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের মৌমারি গ্রাম থেকে উঠে আসা ২৪ বছর বয়সী এই ক্রিকেটার জাতীয় দলের হয়ে খেলেছেন ১২টি টেস্ট, ৪০টি ওয়ানডে এবং ৫৫টি টি-টোয়েন্টি ম্যাচ।

মাঠে যেমন দলের জয় নিশ্চিত করেছেন, মাঠের বাইরে তেমনই অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন-শরিফুলের এই উদ্যোগ যেন ক্রিকেটের আনন্দকে আরও অর্থবহ করে তুলেছে। একজন খেলোয়াড় কেবল রান-উইকেটের হিসাব রাখে না, তিনি চাইলে মানুষের জীবনেও আলো জ্বালাতে পারেন, শরিফুল তারই প্রমাণ।

Previous Post

এবার ওয়ানডের মঞ্চে মিরাজের বাংলাদেশ, দলে চমক!

Next Post

বিসিবি নির্বাচন: ঢাকার ক্লাবগুলোর তিন দাবি ও বর্জনের হুমকি

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

2
দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
বিশেষ প্রতিবেদন

আশার আলো দেখছেন সাকিব

4
তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

4
Next Post
বিসিবি নির্বাচন: ঢাকার ক্লাবগুলোর তিন দাবি ও বর্জনের হুমকি

বিসিবি নির্বাচন: ঢাকার ক্লাবগুলোর তিন দাবি ও বর্জনের হুমকি

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

by cricbdadmin
0
2

ঢাকার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নতুন মৌসুমে ভিন্ন এক কাঠামো নিয়ে মাঠে নামছে। দীর্ঘদিন...

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

আশার আলো দেখছেন সাকিব

by cricbdadmin
0
4

দুই বছর আগে যা ছিল নিয়মিত ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা, তা ধীরে ধীরে রূপ নেয় দূরত্ব আর সন্দেহে। বাংলাদেশ ও ভারতের ক্রিকেট...

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
11

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD