Tuesday, April 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মুশফিকের ৬ হাজার

July 28, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মুশফিকের বীরত্বে ইতিহাস গড়া জয় বাংলাদেশের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ব্যাট হাতে একাই যেন লড়ে গেলেন তিনি। বুঝিয়ে দিলেন দুঃসময়ে স্রোতের বিপরীতে প্রতিরোধ গড়তে জানেন মুশফিকুর রহীম। রোববার তার ব্যাটেই দল পায় সম্মানজনক স্কোর। কলম্বোতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে করেন ৯৮ রান। দুই রানের জন্য পেলেন না শতরান। আর বাংলাদেশ ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে করেছে ২৩৮ রান। টার্গেটটা নাগালেই আছে শ্রীলঙ্কার।

এদিকে রোববার ওয়ানডেতে ৬ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন মুশফিকুর রহীম। এ ক্লাবে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান তিনি। তার আগে সাকিব আল হাসান ও তামিম ইকবাল সেখানে জায়গা করে নিয়েছেন।

৬ হাজারি ক্লাব থেকে মুশফিক ছিলেন ৮ রান দূরে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমেই প্রয়োজনীয় রান তুলে ফেলেন তিনি। দেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে অনন্য মাইলফলকে পৌঁছে যান এ ডানহাতি। এজন্য ২০০৬ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া এ উইকেট-রক্ষক ব্যাটসম্যানের খেলতে হয়েছে ২১৫তম ম্যাচ আর ২০১ টি ইনিংস।

ইতিহাস জানাচ্ছে-ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক তামিম ইকবাল। ২০৩ ম্যাচে তার সংগ্রহ ৬ হাজার ৮৯০ রান। দ্বিতীয় স্থানে থাকা সাকিব খেলেছেন ২০৬ ম্যাচ। তার মোট রান ৬৩২৩। তাদের সঙ্গে ৬ হাজারী ক্লাবে বাংলাদেশের তৃতীয় সদস্য হয়েছেন মুশফিক।

মুশফিক ৩৬টি অর্ধশতক ও ৭টি শতক হাঁকিয়েছেন। ক্যারিয়ারে ব্যক্তিগত সর্বোচ্চ রান ১৪৪, আর এই সর্বোচ্চ রান করেছিলেন লঙ্কানদের বিপক্ষে।

সদ্য শেষ বিশ্বকাপ ক্রিকেটে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন তিনি। ৮ ম্যাচে ১ সেঞ্চুরিসহ করেছেন ৩৬৭ রান। গড় ৫২.৪২! সব মিলিয়ে ব্যাট হাতে সময়টা বেশ কাটছে মুশফিকুর রহিমের। সেই ধারাবাহিকতায় এ ডানহাতি গতকাল

রোববার শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে তামিম ফিরলেন ১৯ রানে। সৌম্যর ব্যাটে ১১। তিনে সাকিব আল হাসানের জায়গায় নেমে মোহাম্মদ মিথুন এবার করলেন মাত্র ১২ রান। মাহমুদউল্লাহ ৬ আর আগের ম্যাচের হাফসেঞ্চুরিয়ান সাব্বির রহমান করেন ১১ রান। ৪৩ রান আসে মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ৫০ ওভারে ২৩৮/৮ (তামিম ১৯, সৌম্য ১১, মিঠুন ১২, মুশফিক ৯৮*, মাহমুদউল্লাহ ৬, সাব্বির ১১, মোসাদ্দেক ১৩, মিরাজ ৪৩, তাইজুল ৩, মুস্তাফিজ ২*; ধনাঞ্জয়া ১০-০-৩৯-০, প্রদিপ ১০-০-৫৩-২, উদানা ১০-০-৫৮-২, কুমারা ১০-০-৪২-০, দনাঞ্জয়া ১০-০-৩৯-২)।

Previous Post

Langeveldt, Vettori join Tigers’ set up

Next Post

টাইগারদের কোচ হয়ে খুশি ভেট্টোরি

Related Posts

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
ক্রিকেট সাফারি

জুনেই বিসিবি নির্বাচন চান তামিম

4
বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

10
সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

10
Next Post
ভেট্টোরিকে ছাড়াই কিউই দল

টাইগারদের কোচ হয়ে খুশি ভেট্টোরি

Discussion about this post

সর্বশেষ..

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

জুনেই বিসিবি নির্বাচন চান তামিম

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে ৭ এপ্রিলের সিদ্ধান্ত দিয়ে। সেদিন জাতীয় ক্রীড়া পরিষদ ভেঙে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

by cricbdadmin
0
10

সিরিজ বাঁচানোর ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

by cricbdadmin
0
10

রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে এক রোমাঞ্চকর লড়াইয়ের জন্ম দেয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দল। পুরো ম্যাচজুড়ে ছিল...

রানার গতিতে ভেঙে পড়ল নিউজিল্যান্ড

রানার গতিতে ভেঙে পড়ল নিউজিল্যান্ড

by cricbdadmin
0
4

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যেন একাই ম্যাচের গল্প লিখলেন নাহিদ রানা। গতি আর আগ্রাসনের মিশেলে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপকে...

লিটনের ১০০ ছোঁয়া দিনে বাংলাদেশের লড়াই

লিটনের ১০০ ছোঁয়া দিনে বাংলাদেশের লড়াই

by cricbdadmin
0
9

মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হলেও দিনটি আলাদা তাৎপর্য নিয়ে এসেছে লিটন কুমার...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD