Friday, May 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিস্ময়কর মুস্তাফিজে মুগ্ধ সবাই

August 7, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বিয়ের ছুটি শেষে মাঠে মুস্তাফিজ
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

চার ওভারে-০-৯-০! টি-টুয়েন্টিতে বিস্ময়কর স্পেল। দল যখন কম পুঁজি নিয়ে চাপে তখন তার হাত ধরেই এসেছে মনে রাখার মতো এক জয়! অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে বড় ভূমিকাটা ছিল মুস্তাফিজুর রহমানের। যদিও হাফসেঞ্চুরিতে শুক্রবার ম্যাচসেরা হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে তার চোখে উইকেট না পাওয়া দ্য ফিজই সেরা।

দলের সেরা পেসারটির প্রশংশায় পঞ্চমুখ এখন রিয়াদ। বাংলাদেশ অধিনায়ক বলছিলেন, ‘টি-টুয়েন্টিতে মাঝে মাঝে পরিকল্পনা অনুযায়ী কিছু হয়, আবার কখনও হয় না। সাকিবকে যখন আনা হলো তখন উইকেট দরকার ছিল, সেটা সে এনে দিয়েছে। এবং সব বোলার ফিল্ডারকে কৃতিত্ব দিতে হবে। বিশেষ করে মুস্তাফিজ। সবাই সবকিছু উজাড় করে দিয়ে বোলিং করেছে।’

সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে শেষ ২৪ বলে অস্ট্রেলিয়ার জিততে প্রয়োজন ছিল ৩৮ রান। তখন ১৭তম ওভারে মোস্তাফিজ দিলেন ৪ রান। এরপর ১৯তম ওভারে মাত্র ১। ব্যস, এখানেই নিশ্চিত হয়ে যায় জয়।

মুস্তাফিজ বোলিং ৪ ওভারে ৯ রান দেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টিতে ৪ ওভার বোলিং করে এর চেয়ে কম রান দিয়েছেন মাত্র শুধু পাকিস্তানের উমর গুল ও ইমাদ ওয়াসিম।

তার পথ ধরে এখন প্রশংসায় ধন্য হচ্ছেন দ্য ফিজ। মাহমুদউল্লাহ বলছিলেন, ‘আমার মনে হয় মুস্তাফিজের যে বোলিং স্পেলটা ছিল, সেটি৫ উইকেটের স্পেলের চেয়ে কোনো অংশে কম আমি বলব না। এটার মূল্য এমনই ছিল। শেষ ওভারে এসে ৫টা ডট বল করা, একটা রান দেওয়া- এটা অনেক। আলহামদুলিল্লাহ, ও দলের জন্য এটা করেছে। আমি সবসময়ই বিশ্বাস করি সে চ্যাম্পিয়ন বোলার, বিশ্বমানের বোলার। ইনশাআল্লাহ সে আমাদের দলকে আরও অনেক বছর সার্ভিস দেবে। আরও অনেক ম্যাচ জেতাবে।’

মুস্তাফিজের প্রশংসা করলেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণও। টুইটারে তিনি লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জেতা বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। মুস্তফিজকে ওর সেরা ছন্দে ফিরতে দেখে খুব ভালো লাগছে। কী অসাধারণ বোলিং নৈপুন্য!’

Previous Post

সিরিজ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

Next Post

দুই ম্যাচে এতো মিল, অনন্য রেকর্ড সাকিবের

Related Posts

তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

3
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

10
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
Next Post
সাকিবের দাপুটে ইনিংসে সিরিজ বাংলাদেশের

দুই ম্যাচে এতো মিল, অনন্য রেকর্ড সাকিবের

Discussion about this post

সর্বশেষ..

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD