Monday, July 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিশ্বাস ছিল আফিফের, জিতবে দল

August 5, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
আইসিসির সেরা উদীয়মান আফিফ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

দল উড়ছে সাফল্যের হাওয়ায়। সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল অনায়াসে। বুধবার দ্বিতীয় টি-টুয়েন্টিতে এসেছে ৫ উইকেটের জয়। এই জয় দিয়ে একটি ইতিহাস লিখেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই প্রথম অস্ট্রেলিয়াকে যেকোনো ধরনের ক্রিকেটে টানা দুই ম্যাচে হারাল টাইগাররা।

২০০৫ সালে কার্ডিফে প্রথমে ওয়ানডেতে হারায় বাংলাদেশ। ২০১৭ সালে ঘরের মাঠে টেস্টে আসে জয়। এবার ৫ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুইটিতেই জয়। এমন সাফল্যের দুই রূপকার নুরুল হাসান সোহান ও আফিফ হোসেন। শেষ ম্যাচটিতে দলকে জেতালেন দু’জন।

৩১ বলে ৩৭ করে আফিফ ম্যাচে জয়ের নায়ক। আফিফ যখন উইকেটে যান, তখন দুই ওভারে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহকে হারিয়ে দল কোণঠাসা টাইগাররা। এরপরই বিদায় নেন মেহেদি হাসান। ১২২ রান লক্ষ্য এরপরই ৫ উইকেটে দল ৬৭ রান।

তবে আত্মবিশ্বাস ছিল আফিফের। বুধবার রাতে বলছিলেন, ‘মাঠে নামার সময় রিয়াদ ভাইয়ের থেকে একটিই ম্যাসেজ ছিল যে যাওয়ার পর যেন দুই-তিন ওভার নরম্যাল খেলি। আমার পরিকল্পনা ছিল যেন শেষ পর্যন্ত উইকেটে থাকতে পারি এবং ম্যাচটা শেষ করে আসতে পারি। ব্যাটিংয়ে নামার পর চেষ্টা করেছি উইকেট মূল্যায়ন করার। উইকেটের আচরণ কেমন, সেটা খেয়াল রেখে যেন উইকেট না দিয়ে থাকতে পারি, শেষ পর্যন্ত যদি খেলতে পারি, আমার বিশ্বাস ছিল যে রানরেটই প্রয়োজন হোক না কেন, আমি ভালোভাবে শেষ করতে পারব।’

৪৪ বলে ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে সোহানকে নিয়ে পথ পাড়ি দেন আফিফ। ২১ বছর বয়সী আফিফ জানাচ্ছিলেন, ‘সোহান ভাই খুবই ভালো ব্যাট করেছে। আমাদের দুজনের পরিকল্পনা ছিল যে উইকেট দেব না। বল টু বল রান দরকার ছিল তখন। তো উইকেট না দিয়ে রান কিভাবে করা যায়, সেই চেষ্টা করছিলাম। অপর পাশ থেকে ভালো সমর্থন পাওয়ায় আমরা কোনো চাপ অনুভব করিনি।’

শুক্রবার সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে অজিদের হারাতে পারলেই মিলবে সিরিজ।

Previous Post

আফিফ-নুরুলের ব্যাটে টানা জয় বাংলাদেশের

Next Post

সিরিজ জয়ে চোখ বাংলাদেশের

Related Posts

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লিটনের চোট নিয়ে রহস্য ভাঙলেন প্রধান নির্বাচক

4
সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা
বিশেষ প্রতিবেদন

সাকিব এবার নেপাল লিগে

4
নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি
বিশেষ প্রতিবেদন

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

5
Next Post
সিরিজ জয়ে চোখ বাংলাদেশের

সিরিজ জয়ে চোখ বাংলাদেশের

Discussion about this post

সর্বশেষ..

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

লিটনের চোট নিয়ে রহস্য ভাঙলেন প্রধান নির্বাচক

by cricbdadmin
0
4

বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের চোট নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানিয়েছেন,...

সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা

সাকিব এবার নেপাল লিগে

by cricbdadmin
0
4

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবার খেলবেন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)। টুর্নামেন্টটির তৃতীয় আসরে তাকে দলে ভিড়িয়েছে...

নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে নাহিদ রানার চোট। জিম্বাবুয়ে সফরে পাওয়া সেই ইনজুরির কারণে...

সাকিব ছাড়া লড়াই কঠিন, সমালোচনার জবাব দিলেন সালাউদ্দিন

এইচপির ভবিষ্যৎ গড়ার মিশনে সালাহউদ্দিন

by cricbdadmin
0
6

জাতীয় দলের ড্রেসিংরুম থেকে এবার হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের দায়িত্বে নতুন অধ্যায় শুরু করলেন মোহাম্মদ সালাহউদ্দিন। বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে...

আক্ষেপের আড়ালে এক লড়াকু সোহান!

মিরাজের ব্যর্থতা ঢেকে দিলেন হৃদয়-সোহান

by cricbdadmin
0
11

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) একদিনেই দেখা মিলল দুই ভিন্ন চিত্রের। একদিকে সুযোগ পেয়েও ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি মেহেদী...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD