Monday, May 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিশ্বজুড়ে দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ

March 11, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিশ্বজুড়ে দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ ১১ মার্চ থেকে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সিরিজের সব ম্যাচই দিবারাত্রির হবে এবং প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া দুইটায়। সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে ১১, ১৩ এবং ১৫ মার্চ।

বিশ্বজুড়েই এই সিরিজের সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি। অনলাইন দর্শকদের জন্য ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনেও ম্যাচগুলো দেখা যাবে।

পার্শ্ববর্তী দেশ ভারতে এই সিরিজ সম্প্রচার করবে ফ্যান কোড। সফরকারী দল পাকিস্তানের দর্শকরা টিভিতে ম্যাচগুলো দেখতে পারবেন পিটিভি স্পোর্টসে। পাশাপাশি পাকিস্তানে ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাড, তামাশা ও মাইকোতেও ম্যাচগুলো সম্প্রচার করা হবে।

শ্রীলঙ্কায় টেলিভিশনে পিওতিভি এবং ওটিটি প্ল্যাটফর্ম ডায়লগ এই সিরিজ সম্প্রচার করবে। যুক্তরাজ্যের দর্শকদের জন্য সম্প্রচার করবে এআরওয়াই ইউকে। উত্তর আমেরিকায় উইলো টিভি ম্যাচগুলো দেখাবে।

এছাড়া মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে ক্রিকবাজ, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ক্রিকবাজ এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে স্পোর্টস সেন্ট্রাল ও স্পোর্টস টিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ।

এই সিরিজের জন্য ইতোমধ্যে দুই দলই তাদের স্কোয়াড ঘোষণা করেছে। বাংলাদেশের নেতৃত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজ। দলে আছেন সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

অন্যদিকে পাকিস্তান দলের অধিনায়ক করা হয়েছে শাহীন শাহ আফ্রিদিকে। তাদের স্কোয়াডে রয়েছেন আবরার আহমেদ, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী গরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আঘা এবং শ্যামল হুসাইন।

Previous Post

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

Next Post

অনিশ্চয়তার পর দেশে ফেরার কথা জানালেন সাকিব

Related Posts

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’
বিশেষ প্রতিবেদন

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

7
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

4
জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

7
Next Post
দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

অনিশ্চয়তার পর দেশে ফেরার কথা জানালেন সাকিব

Discussion about this post

সর্বশেষ..

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

by cricbdadmin
0
7

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতিটা আরেকটু ঝালিয়ে নিতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

by cricbdadmin
0
4

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে স্কটল্যান্ডে...

জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

by cricbdadmin
0
7

একসময় অস্ট্রেলিয়া সফর মানেই ছিল বাংলাদেশের জন্য কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া। প্রতিপক্ষের গতি, বাউন্স আর আক্রমণাত্মক ক্রিকেটের সামনে টিকে থাকাই...

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

by cricbdadmin
0
7

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার ভিন্ন এক মানসিকতা নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। অতীতের মতো শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, ম্যাচ...

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

by cricbdadmin
0
5

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা শেষ করেই জাতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটার ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আর ফিরেই নিজেদের উপস্থিতি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD