Tuesday, May 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিশ্বকাপ দল, মিরপুরের উইকেট এবং ওপেনার প্রসঙ্গ

September 1, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সিরিজ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

আরও একবার ব্যস্ত হয়ে উঠছে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ১ সেপ্টেম্বর থেকে নিউজিল্যান্ডের সঙ্গে টি-টুয়েন্টি লড়াই। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে পরের চার ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই শুরু হবে বিকাল ৪টা থেকে। এই ম্যাচের আগে মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

যেখানে উঠে এসেছে নানা প্রসঙ্গ। তারই চুম্বক অংশ তুলে ধরা হলো এখানে-

৫ ম্যাচের এই সিরিজে কি বাংলাদেশ ফেভারিট?

আমি সব সময় বলি, টি-টুয়েন্টি ফরম্যাটটাই এমন আপনি নিজেকে ফেভারিট ভাবতেও পারেন, আবার অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যান তাহলে আপনার জন্য নেতিবাচক হয়ে যায়। এই ফরম্যাটটা এমন নির্দিষ্ট কন্ডিশন, উইকেট বিশ্লেষণসহ ভালো ক্রিকেট খেলার উদ্দীপনা থাকা দরকরা। সেই জিনিসগুলো নিশ্চিত করতে পারলে আমরা ইতিবাচক ভাবে চিন্তা করতে পারলে আমাদের জন্য ভালো সুযোগ থাকবে। ওরা যে দলই নিয়ে এসেছে , ওরা ভালো দল। তারা খুব ডিসিপ্লিন দল, পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে। আমার মনে হয়, আমাদের প্রথম বল থেকেই আমাদের ভালো ক্রিকেট খেলার যে মন মানসিকতা এবং ইতিবাচক মানসিকতা যেটা আমাদের অস্ট্রেলিয়া সিরিজেই ছিল। যে ক্ষুধার্ত মনোভাব ছিলো, সেই জিনিসগুলো খেয়াল রেখে ম্যাচগুলো খেলা উচিত। যেহেতু আমার জিম্বাবুয়ে সিরিজে ভালো খেলেছি, অস্ট্রেলিয়া সিরিজেও ভালো খেলেছি ওটার কন্টিনিউ থাকা উচিত এবং ওভাবেই চিন্তা করা উচিত।

ওপেনার নিয়ে চিন্তা কি?

লিটন আমাদের আউটস্ট্যান্ডিং ওপেনার, সৌম্য দারুন ফর্মে আছে এই বছরে। নাঈম আমাদের দলের টপ ব্যাটসম্যান। শেখ মেহেদীও ওপেনিংয়ে ভালো অপশন ওপেনিংয়ে। এগুলো নিয়ে আমার খুব একটা চিন্তা নেই। তারা খুব বালো ছন্দে আছে। আমাদের নিশ্চিত করতে হবে যারা সুযোগ পায় তারা যেন দলের জন্য কন্ট্রিবিউট করে। আমরা যেন ইতিবাচক মানসিকতা দেখাতে পারি। এই মুহুর্তে সবাই ফোকাস। এই মুহুর্তে যে জিনিসটা খুব ভালো আমাদের মধ্যে পজেটিভ কম্পিটিশন রয়েছে। সবাই এটা দারুণ ভাবে উপভোগ করছে।

বোলারদের প্রসঙ্গে…

শরিফুল চারটা ম্যাচেই ভালো বোলিং করেছে। মুস্তাফিজ আউটস্ট্যান্ডিং। তাসকিন দারুন বোলিং করেছে। রুবেল আছে। সাইফউদ্দিদন সুযোগ পেয়েই কাজে লাগিয়েছে। আমদের মধ্যে দারুন প্রতিযোগিতা চলছে। ব্যাটিং-বোলিং, ফিল্ডিং সব বিভাগেই উন্নতির সুযোগ আছে। আমার মনে হয় এই জিনিসগুলো ভালো দিক, ভালো একটি দল হওয়ার ক্ষেত্রে। আমি সব সময় মনে করি, র‌্যাঙ্কিং অনেক সময় দলের অবস্থার পরিষ্কার ছবি দেখায় না। আপনি যদি ধারাবাহিক ভাবে ভালো ক্রিকেট খেলতে পারেন, সেই খেরার ধারাবাহিকতা থাকলে নিশ্চিত ভাবেই আপনি এগুবেন।

বিশ্বকাপের দল ঘোষণা কবে?

মোটামুটি অল সেট। কোচের সঙ্গে আমার কথা হয়েছে। নির্বাচকরা দ্রুত দল দিয়ে দেবে। সিরিজের আগে দলটা দিলে ভালো হতো। সেক্ষেত্রে খেলোয়াড়রা নির্ভার থাকতো পারতো। তবে এটা আমাদের হাতে নেই। এই মুহুর্তে আমাদের কাজটা ক্রিকেট খেলা। মাঠে আমরা কতটা নিজেদের মেলে ধরতে পারি, সেই জিনিসগুলো নিয়ে চিন্তা করাই আমাদের কাজ। আমরা সেটাতেই মনোযোগ দিতে চাই। আমাদের সামনে আরেকটি সিরিজ, চেষ্টা থাকবে সিরিজটি জেতার।

প্রতিপক্ষ নিউজিল্যান্ড কেমন দল?

এটা খুব ভালো সুযোগ দল হিসেবে। আমরা যেন আমাদের মানটা রাখতে পারি। আমরা সব সময় বলি ঘরের মাঠে আমরা খুব ভালো একটা দল। সেটা প্রমাণ করার আমাদের তাগিদ আছে। ইনআল্লাহ আমরা নেই চেষ্টাই করবো।

মিরপুরের উইকেট কেমন হবে?

উইকেট নিয়ে আমি সব সময় বলি যে উইকেট অনুমান করা কঠিন। আমার মনে হয় পজিটিভ ফ্রেম অফ মাইন্ডে যাওয়াটা ভালো। আমরা ভালো উইকেট প্রত্যাশা করব। সেভাবেই ম্যাচে যাব। পরে গিয়ে যেটা পাব সেভাবে আমাদের মানিয়ে নিতে হবে। আমার মনে হয় ওই মাইন্ডসেটটা গুরুত্বপূর্ণ। আপনি যদি আগে থেকে ঠিক করেন ১২০-১৩০ রানের উইকেট হবে তাহলে নেতিবাচক মানসিকতায় যাওয়া হয়। ইতিবাচক মানসিকতায় যাব যে এটা ভালো উইকেট হবে। ইনশাল্লাহ আমাদের ব্যাটিং শক্তি আছে। ঠিকমতো খেলতে পারলে আমরা ভালো স্কোর করব।’

প্রত্যাশার চাপ কেমন?

প্রত্যাশা সব সময়ই থাকবে। প্রত্যাশার জায়গা এভাবেই তৈরি হয়েছে। যখন আমরা হোম কন্ডিশনে খেলি যেকোনো দলের সঙ্গেই ভেরি মাস কম্পিটিটিভ। আমরা চেষ্টা করি আমাদের কন্ডিশন ইউজ করে নিজেদের পক্ষে ফলাফলটা আনতে পারি। আমি একটা জিনিসই মনে করি প্রতিটা সুযোগ ভেল্যু করা গুরুত্বপূর্ণ। ইন্ডিভিজ্যুয়ালি এবং দল হিসেবেও। আমার মনে হয় যদি ভাবি প্রতিটা সুযোগ কাজে লাগাতে হবে। ওইভাবে চিন্তা করলে আমাদের জন্য ইজি হবে।

Previous Post

ক্রিকেটকে বিদায় বললেন ‘স্টেইন-গান’

Next Post

বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম

Related Posts

বাবর-মাসুদের জুটিতে পাল্টা লড়াই, তবু এগিয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বাবর-মাসুদের জুটিতে পাল্টা লড়াই, তবু এগিয়ে বাংলাদেশ

4
বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার
অনান্য খেলা

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার

10
মুশফিকের ইতিহাসগড়া ইনিংসে জয়ের সুবাস বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

মুশফিকের ইতিহাসগড়া ইনিংসে জয়ের সুবাস বাংলাদেশের

7
Next Post
অপ্রত্যাশিত এক রেকর্ডের চূড়ায় তামিম

বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম

Discussion about this post

সর্বশেষ..

বাবর-মাসুদের জুটিতে পাল্টা লড়াই, তবু এগিয়ে বাংলাদেশ

বাবর-মাসুদের জুটিতে পাল্টা লড়াই, তবু এগিয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
4

সিলেট টেস্টের চতুর্থ দিনের সকালে কিছুটা হরেও উত্তেজনা থাকল বাংলাদেশ-পাকিস্তান লড়াইয়ে। ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম সেশন...

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার

by cricbdadmin
0
10

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সেরা পারফরমারদের স্বীকৃতি দিতে আবারও আয়োজন করছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। বর্ষসেরা ক্রীড়াবিদ-২০২৫ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ...

মুশফিকের ইতিহাসগড়া ইনিংসে জয়ের সুবাস বাংলাদেশের

মুশফিকের ইতিহাসগড়া ইনিংসে জয়ের সুবাস বাংলাদেশের

by cricbdadmin
0
7

সিলেট টেস্টে এখন পুরো নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পরও লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরি এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে...

এক সেঞ্চুরিতেই র‌্যাঙ্কিংয়ে বাজিমাত মুশফিকের

সিলেটে মুশফিকের সেঞ্চুরি, বাংলাদেশের ক্রিকেটে আরেক মাইলফলক

by cricbdadmin
0
13

বাকি দুই ফরম্যাট থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেটে এখনো সমান উজ্জ্বল মুশফিকুর রহিম। লাল বলের ক্রিকেটে নিজের অভিজ্ঞতা ও ধারাবাহিকতার...

মুশফিক-লিটনের দাপটে পাহাড়সম লিড বাংলাদেশের

মুশফিক-লিটনের দাপটে পাহাড়সম লিড বাংলাদেশের

by cricbdadmin
0
10

সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাট হাতে পাকিস্তানি বোলারদের ওপর পুরোপুরি আধিপত্য বিস্তার করেছে বাংলাদেশ। দিনের শুরুতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD