Wednesday, April 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিশ্বকাপে ইতালির বিস্ময়কর প্রথম জয়ে নেপাল বিধ্বস্ত

February 12, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিশ্বকাপে ইতালির বিস্ময়কর প্রথম জয়ে নেপাল বিধ্বস্ত
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকেট বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিতে এসে দ্রুতই নিজেদের সামর্থ্যের জানান দিল ইতালি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর ম্যাচে নেপালকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। ১২৪ রানের লক্ষ্য ইতালি পেরিয়ে যায় মাত্র ১২.৪ ওভারে, কোনো উইকেট না হারিয়েই।

আজ টসে জিতে ইতালি প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এবং শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় ম্যাচের। যদিও একপর্যায়ে নেপাল লড়াইয়ে ছিল। ১৩.৪ ওভারে ৩ উইকেটে ৯৩ রান তুলে ফেলেছিল তারা। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়ায় ইতালি। লেগ স্পিনার ক্রিশান কালুগামাগে দীপেন্দ্র সিং আইরিকে বোল্ড করে ভাঙেন জুটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেপাল। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১২৩ রানেই অলআউট হয় দলটি।

নেপালের পক্ষে আরিফ শেখ করেন সর্বোচ্চ ২৭ রান। অধিনায়ক রোহিত পাউডেল যোগ করেন ২৩ রান এবং আসিফ শেখ করেন ২০। দীপেন্দ্র আইরি করেন ১৭ রান। শেষদিকে করণ কেসি ১১ বলে অপরাজিত ১৮ রান করলেও তা বড় সংগ্রহে রূপ নেয়নি।

ইতালির বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন কালুগামাগে। ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট। বেন মানেন্তি ৪ ওভারে মাত্র ৯ রান খরচায় শিকার করেন ২ উইকেট। এছাড়া আলি হাসান, জে জে স্মাটস ও জাসপ্রীত সিং একটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ইতালি শুরু থেকেই আক্রমণাত্মক। দুই ওপেনার জাস্টিন মস্কা ও অ্যান্থনি মস্কা নেপালের বোলারদের কোনো সুযোগ দেননি। মাত্র ৪ ওভারেই দল পৌঁছে যায় ৫০ রানে। পাওয়ারপ্লেতে আসে ৬৮ রান। ১০.৫ ওভারে দলীয় শতরান পূর্ণ হয়।

জাস্টিন মস্কা ৪৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬০ রান করেন। অ্যান্থনি মস্কা আরও দ্রুত ছিলেন—৩২ বলে ৩ চার ও ৬ ছক্কায় খেলেন অপরাজিত ৬২ রানের ইনিংস। ৩৭ বলে ফিফটি পূর্ণ করেন জাস্টিন, আর অ্যান্থনি ২৮ বলেই স্পর্শ করেন অর্ধশতক। দুই ভাইয়ের অবিচ্ছিন্ন জুটিতেই নিশ্চিত হয় ইতালির দাপুটে জয়।

Previous Post

প্রথম ভোট দিলেন তামিম, জানালেন ‘পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি’

Next Post

ব্যালটে ভবিষ্যৎ নির্ধারণ, ভোটকেন্দ্রে ক্রীড়াতারকারা

Related Posts

আগামী বৈশাখ থেকে জেলায় জেলায় গ্রামীণ খেলাধুলা আয়োজনের ঘোষণা
বিশেষ প্রতিবেদন

আগামী বৈশাখ থেকে জেলায় জেলায় গ্রামীণ খেলাধুলা আয়োজনের ঘোষণা

4
জালমির আবদার রাখল বিসিবি, থাকছেন শরিফুল-নাহিদ
বিশেষ প্রতিবেদন

বিদায়ের ম্যাচে ছাপ রেখে দেশে ফিরছেন দুই বাংলাদেশি পেসার

6
দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি
বিশেষ প্রতিবেদন

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

3
Next Post
ব্যালটে ভবিষ্যৎ নির্ধারণ, ভোটকেন্দ্রে ক্রীড়াতারকারা

ব্যালটে ভবিষ্যৎ নির্ধারণ, ভোটকেন্দ্রে ক্রীড়াতারকারা

Discussion about this post

সর্বশেষ..

আগামী বৈশাখ থেকে জেলায় জেলায় গ্রামীণ খেলাধুলা আয়োজনের ঘোষণা

আগামী বৈশাখ থেকে জেলায় জেলায় গ্রামীণ খেলাধুলা আয়োজনের ঘোষণা

by cricbdadmin
0
4

পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর পল্টন ময়দানে আয়োজিত বৈশাখী ক্রীড়া উৎসব থেকে দেশের প্রতিটি জেলায় ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা আয়োজনের ঘোষণা দিয়েছে...

জালমির আবদার রাখল বিসিবি, থাকছেন শরিফুল-নাহিদ

বিদায়ের ম্যাচে ছাপ রেখে দেশে ফিরছেন দুই বাংলাদেশি পেসার

by cricbdadmin
0
6

পাকিস্তান সুপার লিগে আবারও আলো ছড়ালেন বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানা। পেশোয়ার জালমির জার্সিতে মুলতান সুলতান্সের বিপক্ষে...

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগকে ঘিরে অনিশ্চয়তার দীর্ঘ অধ্যায় শেষে এবার সামনে এগোনোর ইঙ্গিত মিলছে। দলবদলের তারিখ ঘোষণার পর ঘরোয়া ক্রিকেটে ফের...

শরিফুলের দুর্দান্ত বোলিংয়ের পরও সমীকরণ মিলল না রূপগঞ্জের

ডিপিএল মাঠে ফেরার পথে, ১৮-১৯ এপ্রিল দলবদল

by cricbdadmin
0
10

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল) ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তা অবশেষে কাটল। তামিম ইকবালের নেতৃত্বে নতুন কমিটি...

নারী ক্রিকেটের অর্জনে গর্ব, নারী দিবসে বিশেষ বার্তা মিরাজের

বাংলাদেশ অংশ নিয়েই পাচ্ছে ৩ কোটির বেশি

by cricbdadmin
0
8

নারী ক্রিকেটের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে নতুন ইতিহাস গড়ল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এবার ঘোষণা...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD