Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

প্রথম ভোট দিলেন তামিম, জানালেন ‘পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি’

February 12, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
প্রথম ভোট দিলেন তামিম, জানালেন ‘পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি’
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিনে চট্টগ্রাম-১০ আসনের নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন জাতীয় ক্রিকেট দলের তারকা ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নগরীর কাজির দেউরি এলাকায় অবস্থিত চট্টগ্রাম আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভোট দেন তিনি। তার সঙ্গে ছিলেন ভাই ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল।

নিজ বাসা থেকে কয়েকশ গজ দূরের কেন্দ্রে ব্যক্তিগত গাড়িতে করে পৌঁছান তামিম। নিরাপত্তার অংশ হিসেবে সেনাবাহিনীর সদস্যরা তাকে প্রটোকল দিয়ে কেন্দ্রে প্রবেশ করান। ভোটগ্রহণ শেষে একইভাবে সেনাসদস্যরা তাকে দ্রুত বাড়ি পৌঁছে দেন।

ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তামিম ইকবাল বলেন, ‘জীবনের প্রথম ভোট দিলাম, পরিবেশ খুবই ভালো লাগছে। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। খুবই ইজি প্রসেস। আশা করি সবাই সুষ্ঠু পরিবেশে ভোট দেবেন।’ কেন্দ্র থেকে বের হওয়ার সময়ও তিনি একই অনুভূতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘জীবনে প্রথমবার ভোট দিলাম। খুব ভালো লাগছে। ভোটের পরিবেশও ভালো ছিল। আমি পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।’

ভোটের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাগ করে নেন তামিম। তার ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে তিনি লেখেন, ‘ভোট আমার নাগরিক অধিকার। নিজে ভোট দিলাম এবং দেখলাম স্বতঃস্ফূর্ত উৎসাহে অনেকেই ভোট দিচ্ছেন। সুশৃঙ্খল ও সুষ্ঠু ব্যবস্থাপনায় সবাইকে সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীকে অসংখ্য ধন্যবাদ।’

চট্টগ্রামে এবার ১৬টি সংসদীয় আসনে মোট ১১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। জেলার মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। এর মধ্যে পুরুষ ৩৪ লাখ ৮৩ হাজার ৮৮৭ জন, নারী ৩১ লাখ ৯৮ হাজার ৫৬০ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৭০ জন।

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে মোট ভোটার ছিলেন ৬৩ লাখ ১৪ হাজার ৩১৭ জন। সে তুলনায় এবারের নির্বাচনে ভোটার সংখ্যা বেড়েছে।

Previous Post

তরুণদের নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রত্যয় আমিনুলের

Next Post

বিশ্বকাপে ইতালির বিস্ময়কর প্রথম জয়ে নেপাল বিধ্বস্ত

Related Posts

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড
বিশেষ প্রতিবেদন

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

7
প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ
বিশেষ প্রতিবেদন

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

3
তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

6
Next Post
বিশ্বকাপে ইতালির বিস্ময়কর প্রথম জয়ে নেপাল বিধ্বস্ত

বিশ্বকাপে ইতালির বিস্ময়কর প্রথম জয়ে নেপাল বিধ্বস্ত

Discussion about this post

সর্বশেষ..

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
7

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে নাটকীয় মোড় নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের অবস্থান। একসময় দল গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেও এখন আবার নতুন...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

by cricbdadmin
0
3

দেশের ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এক স্বীকৃতি কর্মসূচির...

ক্রিকেট ইতিহাসে কূটনৈতিক ব্যর্থতার বিশ্বরেকর্ড দেখলাম: লুৎফর রহমান বাদল

তামিম ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অনুরোধে লিগ খেলবে রূপগঞ্জ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) নতুন মৌসুম ঘিরে আবারও সরব হয়ে উঠছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD