Monday, July 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

June 13, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। সেই ম্যাচের আগে স্কোয়াডে যুক্ত করা হয়েছে অলরাউন্ডার শেখ মেহেদি হাসানকে। মূলত অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ফিটনেস নিয়ে অনিশ্চয়তার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য ঘোষিত দলে একমাত্র নতুন সংযোজন শেখ মেহেদি। বিসিবি জানিয়েছে, মিরাজ বর্তমানে সুস্থ থাকলেও ম্যাচে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে রোববার সকালে আরও এক দফা পর্যবেক্ষণ ও পরীক্ষা করা হবে। যদি মিরাজ শেষ পর্যন্ত খেলতে না পারেন, তাহলে একাদশে জায়গা করে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক শেখ মেহেদির সামনে। সদ্য শেষ লিগে লিজেন্ডসদের হয়ে দারুণ খেলেছেন তিনি।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে চোট পান মিরাজ। অস্ট্রেলিয়ার পেসার ন্যাথান এলিসের একটি বাউন্সার তার হেলমেটে আঘাত হানে। মাঠে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি খেলা চালিয়ে গেলেও ম্যাচ শেষে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় ১২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয় এবং দুই দফা স্ক্যানের পর চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেন। বর্তমানে তিনি দলের সঙ্গেই রয়েছেন, তবে মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত কি না, সেটি এখনও নিশ্চিত নয়।

প্রথম দুই ওয়ানডেতে মিরাজের সঙ্গে স্পিন বিভাগে দায়িত্ব পালন করেছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। স্কোয়াডে আরও রয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। মিরাজ না খেললে স্পিন আক্রমণে নতুন সমীকরণ তৈরি হতে পারে বাংলাদেশের।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১১টি ওয়ানডে খেলেছেন শেখ মেহেদি। ডানহাতি এই অফস্পিনার ৪.৯৫ ইকোনমিতে ১৪টি উইকেট শিকার করেছেন। ব্যাট হাতে উল্লেখযোগ্য কোনো ইনিংস না খেললেও নিচের দিকে কার্যকর অবদান রাখার সামর্থ্য রয়েছে তার। ওয়ানডে ক্রিকেটে তার সর্বশেষ উপস্থিতিও ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শেষবার জাতীয় দলের জার্সিতে এই সংস্করণে খেলেছিলেন তিনি।

ইতোমধ্যে প্রথম দুই ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এখন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার তৃতীয় ওয়ানডেতে জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার সুযোগ টাইগারদের সামনে।

তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন (সহ–অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা ও মেহেদী হাসান।

Previous Post

বিশ্বকাপে সাফল্যই বাংলাদেশের আসল লক্ষ্য, বললেন সৌম্য

Next Post

অজিদের হারানোর পুরস্কার, ক্রিকেটারদের ২ কোটি টাকা দিচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

Related Posts

শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু
বিশেষ প্রতিবেদন

টস জিতে বোলিং, শুরুতেই তাসকিনের তোপে চাপে জিম্বাবুয়ে

5
৫০০ উইকেট শিকারের অপেক্ষা বাড়ল সাকিবের
বিশেষ প্রতিবেদন

ছয় মাস পর ফিরে কেমন করলেন সাকিব?

6
ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য
অনান্য খেলা

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

6
Next Post
মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ

অজিদের হারানোর পুরস্কার, ক্রিকেটারদের ২ কোটি টাকা দিচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

Discussion about this post

সর্বশেষ..

শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু

টস জিতে বোলিং, শুরুতেই তাসকিনের তোপে চাপে জিম্বাবুয়ে

by cricbdadmin
0
5

হারারের নতুন উইকেটে আর্দ্রতার সুবিধা নেওয়ার লক্ষ্যেই টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আজ ম্যাচের...

৫০০ উইকেট শিকারের অপেক্ষা বাড়ল সাকিবের

ছয় মাস পর ফিরে কেমন করলেন সাকিব?

by cricbdadmin
0
6

দীর্ঘ ছয় মাস পর আবারও কোনো বড় ফ্র্যাঞ্চাইজি লিগে মাঠে নামলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। মেজর লিগ ক্রিকেটে...

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

by cricbdadmin
0
6

প্রায় পুরো ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের দখলে। সুযোগও তৈরি হয়েছিল অসংখ্য। কিন্তু গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ডকে টপকাতে না পারার খেসারত...

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন

ইমন-হাসানও পাচ্ছেন বিসিবির এনওসি

by cricbdadmin
0
6

বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও কাউন্টি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেতে যাচ্ছেন তিন ক্রিকেটার। ইংল্যান্ডের...

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

দ্য হান্ড্রেডে খেলতে এক মাস পেলেন মুস্তাফিজ

by cricbdadmin
0
8

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এবার পুরো আসরজুড়েই দেখা যাবে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। দেশের ক্রিকেট সূচির সঙ্গে সমন্বয় করে তাকে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD