আসছে মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর দ্বিতীয় সপ্তাহে পাকিস্তান দল ঢাকায় আসবে। সেই সিরিজকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট লিগ–এর দ্বাদশ আসর। ২৩ ফেব্রুয়ারি বগুড়া ও রাজশাহীতে শুরু হবে প্রতিযোগিতা, আর ৩ মার্চ ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুরে। এবারের আসর ৫০ ওভারের ফরম্যাটে, অংশ নিচ্ছে চারটি দল-উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চল।
সবশেষ বিপিএলে খেলতে না পারা এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতকে আবারও দেখা যাবে বিসিএলে। তবে এই টুর্নামেন্টে থাকছেন না তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম, যা দলগুলোর ভারসাম্যে কিছুটা প্রভাব ফেলতে পারে।
পূর্বাঞ্চলে আছেন পারভেজ হোসেন ইমন, জাকির হাসান, মমিনুল হক, ইয়াসির আলী রাব্বি, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদদের মতো ক্রিকেটাররা। উত্তরাঞ্চলে রয়েছেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাব্বির রহমান, তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম। দক্ষিণাঞ্চলে সৌম্য সরকার, এনামুল হক বিজয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমানদের উপস্থিতি দলটিকে শক্তিশালী করেছে। আর মধ্যাঞ্চলে সাইফ হাসান, নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত, ইবাদত হোসেন ও আবু হায়দার রনিরা আছেন।
বিশ্বকাপে অংশ না নিলেও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ছন্দ ধরে রাখা এবং পাকিস্তান সিরিজের আগে খেলোয়াড়দের ঝালিয়ে নেওয়ার সুযোগ তৈরি করাই বিসিএলের মূল লক্ষ্য। জাতীয় দলে জায়গা পেতে লড়াই, অভিজ্ঞদের ফর্মে ফেরা আর তরুণদের নিজেদের প্রমাণের মঞ্চ-সব মিলিয়ে ঘরোয়া এই টুর্নামেন্ট এখন বাংলাদেশের ক্রিকেট পরিকল্পনার গুরুত্বপূর্ণ অধ্যায়।
বিসিএলের ৪ দলের স্কোয়াড-
পূর্বাঞ্চল: পারভেজ হোসেন ইমন, জাকির হাসান, অমিত হাসান, মমিনুল হক, ইয়াসির আলী রাব্বি, শামীম হোসেন পাটোয়ারি, শাহাদাত হোসেন দিপু, আসাদুল্লাহ হিল গালিব, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, নাঈম হাসান এবং নাঈম হাসান সাকিব।
উত্তরাঞ্চল: তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, আকবর আলী, সাব্বির রহমান, শেখ মেহেদী, এস এম মেহেরব হোসেন অহিন, তাইজুল ইসলাম, নাহিদ রানা, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, আব্দুল গাফ্ফার সাকলাইন।
মধ্যাঞ্চল: সাইফ হাসান, নাঈম শেখ, জিসান আলম, আরিফুল ইসলাম, মাহিনুল ইসলাম অঞ্জন, মোসাদ্দেক হোসেন সৈকত, ইরফান শুক্কুর, মাহফিজুল ইসলাম রবিন, রাকিবুল হাসান, রিজওয়ান হোসেন, আবু হায়দার রনি, ইবাদত হোসেন, রিপন মন্ডল, মারুফ মৃধা, ওয়াসি সিদ্দিকী।
দক্ষিণাঞ্চল: সৌম্য সরকার, এনামুল হক বিজয়, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, সামিউন বশির রাতুল, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, রবিউল হক, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া, স্বাধীন ইসলাম।










Discussion about this post