Sunday, May 24, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

কলম্বোর হারে কাঠগড়ায় পাকিস্তান ক্রিকেট

February 16, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
কলম্বোর হারে কাঠগড়ায় পাকিস্তান ক্রিকেট
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারতের কাছে ৬১ রানে হেরেছে পাকিস্তান। তবে ম্যাচ শেষে আলোচনার সিংহভাগ জায়গা দখল করে নেন সাবেক গতিতারকা শোয়েব আখতার। ভারতীয় সংবাদমাধ্যম এবিপি নিউজ–এ দেওয়া সাক্ষাৎকারে তিনি সরাসরি প্রশ্ন তোলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির যোগ্যতা নিয়ে, যিনি একই সঙ্গে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান।

শোয়েব আখতার বলেন, ‘যে লোক (মহসিন নাকভি) ক্রিকেট সম্পর্কে কিছু জানে না, তিনি কীভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হলেন? আপনি কী করবেন? দল কীভাবে চালাবেন? আপনি বাবর আজমের মতো একজনকে সুপারস্টার বানিয়ে দিলেন, যার ম্যাচ জয়ের সামর্থ্য নেই। অযোগ্য ব্যক্তিকে কোনো নির্দিষ্ট জায়গায় বসানো হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ।’ তাঁর বক্তব্যে বোঝা যায়, শুধু একটি ম্যাচের হার নয়, বরং নেতৃত্ব ও পরিকল্পনা নিয়েই গভীর হতাশা কাজ করছে।

ম্যাচ আয়োজন নিয়েও আগে অনিশ্চয়তা ছিল। লাহোরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও পিসিবির বৈঠকের পর শেষ পর্যন্ত ম্যাচটি হয়। মাঠে ভারতের ব্যাটিং শুরু থেকেই ম্যাচের গতিপথ নির্ধারণ করে দেয়। ওপেনার ইশান কিষান ৪০ বলে ৭৭ রান করে ২০ ওভারে দলকে ১৭৫ রানে পৌঁছে দেন। জবাবে পাকিস্তান গুটিয়ে যায় ১১৪ রানে। ম্যাচসেরা হন ইশান।

শোয়েবের সমালোচনা শুধু প্রশাসনেই থামেনি, খেলোয়াড়দের প্রতিও ছিল কড়া বার্তা। তিনি বলেন, ‘আমরা ম্যাচে কোথাও ছিলাম না। শাহিন খেলল আর বোলিং করল ঘণ্টায় ১২৫ কিলোমিটার গতিতে। আধুনিক যুগের ক্রিকেটের সঙ্গে এটা কোনোভাবেই মানানসই নয়। এই ধরনের ক্রিকেটাররা চাপের মুহূর্ত কীভাবে সামলাতে হয়, তা জানে না। ১৫-২০ বছরে ক্রিকেটে কোনো বিনিয়োগ হয়নি। দুঃখজনক বাস্তবতা এই যে ভারতের সঙ্গে একটা জায়গাতেই জিততে পেরেছি। ভারতকে বর্তমানে হারানোর স্বপ্ন পর্যন্ত আমরা দেখতে পারি না।’

পরিসংখ্যানও পাকিস্তানের হতাশা বাড়ায়। টি–টোয়েন্টি বিশ্বকাপে ৯ দেখায় ৮ বার জিতেছে ভারত, পাকিস্তানের একমাত্র জয় ২০২১ আসরে।

Previous Post

চেনা চিত্রনাট্যে ভারত–পাকিস্তান দ্বৈরথ

Next Post

বিজয়-সৈকতের প্রত্যাবর্তন, নেই তাসকিন-মুশফিক

Related Posts

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’
বিশেষ প্রতিবেদন

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

7
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

4
জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

6
Next Post
ইনজুরিতে সফর শেষ মুশফিকের

বিজয়-সৈকতের প্রত্যাবর্তন, নেই তাসকিন-মুশফিক

Discussion about this post

সর্বশেষ..

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

by cricbdadmin
0
7

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতিটা আরেকটু ঝালিয়ে নিতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

by cricbdadmin
0
4

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে স্কটল্যান্ডে...

জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

by cricbdadmin
0
6

একসময় অস্ট্রেলিয়া সফর মানেই ছিল বাংলাদেশের জন্য কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া। প্রতিপক্ষের গতি, বাউন্স আর আক্রমণাত্মক ক্রিকেটের সামনে টিকে থাকাই...

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

by cricbdadmin
0
7

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার ভিন্ন এক মানসিকতা নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। অতীতের মতো শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, ম্যাচ...

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

by cricbdadmin
0
5

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা শেষ করেই জাতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটার ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আর ফিরেই নিজেদের উপস্থিতি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD