Tuesday, June 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের দাম কতো? পাবেন কোথায়?

July 13, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের দাম কতো? পাবেন কোথায়?
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ রোমাঞ্চ শুরু হয়ে যাবে দিনকয়েক পরই। এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশ করেছে টিকিটের মূল্য ও বিক্রির পদ্ধতি। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ২০, ২২ ও ২৪ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচ।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এবার পুরোপুরি অনলাইনে টিকিট বিক্রি করা হবে। একজন দর্শক একটি নিবন্ধিত অ্যাকাউন্ট ব্যবহার করে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। যেসব টিকিট অনলাইনে বিক্রি হবে না, সেগুলো খেলা শুরুর আগে স্টেডিয়ামের বাইরে বুথে বিক্রি করা হবে।

টিকিট মূল্যে এবার স্পষ্টভাবে একটি বাড়তি পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে দেশে অনুষ্ঠিত সিরিজগুলোর তুলনায় এবার দর্শকদের কিছুটা বেশি টাকা গুনতে হবে মাঠে খেলা উপভোগ করতে। ২০২৪ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে যেখানে সর্বোচ্চ টিকিট মূল্য ছিল ১৫০০ টাকা, এবার তা বেড়ে দাঁড়িয়েছে সর্বোচ্চ ৩৫০০ টাকায়।

বিসিবি নির্ধারিত টিকিটের দাম অনুযায়ী, ইন্টারন্যাশনাল লাউঞ্জে খেলা দেখতে চাইলে গুনতে হবে সর্বোচ্চ ৩৫০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট মূল্য ২৫০০ টাকা। মিডিয়া ও কর্পোরেট ব্লকের ইন্টারন্যাশনাল গ্যালারিতে খেলা দেখা যাবে ১৫০০ টাকায়। ক্লাব হাউসের দুটি স্ট্যান্ডের টিকিট নির্ধারিত হয়েছে ৮০০ টাকা করে।

সাধারণ দর্শকদের জন্য অপেক্ষাকৃত সাশ্রয়ী মূল্যে কিছু গ্যালারির টিকিটও বরাদ্দ রাখা হয়েছে। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে ৪০০ টাকায়, আর ইস্টার্ন গ্যালারিতে খেলা দেখতে খরচ পড়বে ৩০০ টাকা।

টিকিটের মূল্য-
ক্লাব হাউস (সাউথ – শহীদ মুশতাক স্ট্যান্ড, আপার ও লোয়ার টিয়ার): ৮০০ টাকা
ক্লাব হাউস (নর্থ – শহীদ জুয়েল স্ট্যান্ড): ৮০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি (নর্থ – মিডিয়া ব্লক): ১৫০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি (সাউথ – কর্পোরেট ব্লক): ১৫০০ টাকা
ইন্টারন্যাশনাল লাউঞ্জ (সাউথ – কর্পোরেট ব্লক): ৩৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার ও আপার টিয়ার): ২৫০০ টাকা
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ৪০০ টাকা
নর্দার্ন গ্যালারি: ৪০০ টাকা
ইস্টার্ন গ্যালারি: ৩০০ টাকা

Previous Post

আত্মবিশ্বাসহীন লিটন- নেতৃত্বে ঘাটতি না ভুল সিদ্ধান্তের ফল?

Next Post

বাঁচা-মরার ম্যাচে তিন পরিবর্তন, ফের টস হারলেন লিটন

Related Posts

অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান
বিশেষ প্রতিবেদন

দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের ভুলবেন না নাঈম

8
বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ
বিশেষ প্রতিবেদন

১৫০ টাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ

7
ফেরার লড়াই শুরু সৌম্যর
বিশেষ প্রতিবেদন

দেড় বছর পর টি-টোয়েন্টি দলে সৌম্য

11
Next Post
বাঁচা-মরার ম্যাচে তিন পরিবর্তন, ফের টস হারলেন লিটন

বাঁচা-মরার ম্যাচে তিন পরিবর্তন, ফের টস হারলেন লিটন

Discussion about this post

সর্বশেষ..

অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান

দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের ভুলবেন না নাঈম

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেটে এমন ঘটনা আগে খুব কমই দেখা গেছে। জাতীয় দলের একজন নিয়মিত ক্রিকেটার, যিনি দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলেন,...

বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ

১৫০ টাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ

by cricbdadmin
0
7

ওয়ানডে সিরিজের রোমাঞ্চ শেষে এবার টি-টোয়েন্টি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। আগামী ১৭ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর...

ফেরার লড়াই শুরু সৌম্যর

দেড় বছর পর টি-টোয়েন্টি দলে সৌম্য

by cricbdadmin
0
11

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলে যুক্ত করা হয়েছে অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকারকে। মঙ্গলবার এক সংবাদ...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

সাকিব-তামিম যুগের পর ব্যাটিং স্তম্ভ কি হৃদয়?

by cricbdadmin
0
25

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী ফরম্যাট হিসেবে দীর্ঘদিন পরিচিত ছিল ওয়ানডে। তবে ২০১৯ বিশ্বকাপের পর সেই আধিপত্যে ধীরে ধীরে ভাটা পড়ে।...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

দুই বছরের চুক্তিতে জেলা কোচ নিয়োগ দেবে বিসিবি

by cricbdadmin
0
20

দেশজুড়ে ক্রিকেট প্রতিভা বিকাশ ও তৃণমূল পর্যায়ে ক্রিকেটের ভিত্তি আরও শক্তিশালী করতে জেলা পর্যায়ে কোচ নিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD