Friday, June 12, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশের জয়ে মুগ্ধ বিশ্লেষকরা

September 17, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
‘বাংলাদেশ মাঝেমধ্যে ভালো খেলে’
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

এশিয়া কাপে বাংলাদেশের আফগানিস্তানবধ নিয়ে ক্রিকেট বিশ্লেষণে উঠে এসেছে দুই প্রাক্তন তারকার ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি। ভারতীয় সাবেক ওপেনার ওয়াসিম জাফর যেখানে আফগানিস্তানকে নিয়ে সংশয় প্রকাশ করেছেন, পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা সেখানে বাংলাদেশের মানসিক দৃঢ়তার প্রশংসা করেছেন।

আফগানিস্তানকে এশিয়ার দ্বিতীয় সেরা দল বলা নিয়ে আপত্তি তুলেছেন জাফর। তার মতে, রান তাড়ার ক্ষেত্রে দলটি এখনো দুর্বল, বড় দলের বিপক্ষে দেড়শ রানের লক্ষ্যও সফলভাবে তাড়া করতে পারেনি তারা। শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাই লঙ্কানদের এগিয়ে রেখেছেন তিনি।

একইসঙ্গে বাংলাদেশের জয় নিয়েও প্রশংসা করেন জাফর। পাওয়ারপ্লের পর রান তোলার গতি কমলেও, বল হাতে নাসুম ও রিশাদের নিয়ন্ত্রিত বোলিং এবং দলীয় ফিল্ডিংয়ে মুগ্ধ হয়েছেন তিনি। তার মতে, ‘শেষ ভালো যার সব ভালো’-বাংলাদেশ তাই প্রবাদটিকে সত্য করেছে।

রমিজ রাজা ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তার মতে, ‘মাস্ট উইন’ ম্যাচে চাপই আলাদা ধরনের পরীক্ষা নেয়। বাংলাদেশ সেই চাপ সামলে ঠাণ্ডা মাথায় খেলেছে, যা সাধারণত সব দল পারে না। বিশেষ করে মুস্তাফিজুর রহমানের গুরুত্বপূর্ণ তিন উইকেট আর নাসুম আহমেদের শুরুর স্পেলকে তিনি ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে দেখেছেন।

রমিজ বলেন, ‘এই জয় প্রমাণ করেছে যে চাপ অনেক সময় দলকে আরও মরিয়া করে তোলে, আর সেটিই বাংলাদেশের পক্ষে কাজ করেছে। একইসঙ্গে তিনি আফগান ব্যাটিংয়ের দুর্বলতা-পরিকল্পনা ভেঙে যাওয়া ও ব্যক্তিগত খেলার প্রবণতাকেও দায়ী করেছেন হারের জন্য।’

শেষ পর্যন্ত দুই সাবেক ক্রিকেটার ভিন্ন ভিন্ন দিক তুলে ধরলেও মূল বার্তা এক-বাংলাদেশ এশিয়া কাপে নিজেদের টিকে থাকার লড়াইয়ে নতুন উদ্দীপনা পেয়েছে, আর আফগানিস্তানের জন্য বাকি পথটা আরও কঠিন হয়ে উঠেছে।

Previous Post

মুস্তাফিজ-লিটনের অবনতি, বাংলাদেশের সেরা তানজিদ তামিম

Next Post

শ্রীলঙ্কা-আফগানিস্তান লড়াইয়ে ঝুলছে বাংলাদেশের ভাগ্য

Related Posts

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের
বিশেষ প্রতিবেদন

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

5
উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল
বিশেষ প্রতিবেদন

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

4
‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির
বিশেষ প্রতিবেদন

মিরাজকে নিয়ে স্বস্তির খবর

7
Next Post
শ্রীলঙ্কা-আফগানিস্তান লড়াইয়ে ঝুলছে বাংলাদেশের ভাগ্য

শ্রীলঙ্কা-আফগানিস্তান লড়াইয়ে ঝুলছে বাংলাদেশের ভাগ্য

Discussion about this post

সর্বশেষ..

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

by cricbdadmin
0
5

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা ঘরে তুলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃষ্টিবিঘ্নিত নাটকীয় এক দিনে...

উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

by cricbdadmin
0
4

এক যুগেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ড ক্রিকেটের মুখ হয়ে থাকা কেন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার এই...

‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির

মিরাজকে নিয়ে স্বস্তির খবর

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের দিনে মাথায় বলের আঘাত পাওয়া বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে স্বস্তির খবর...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

ভবিষ্যৎ নেতা হিসেবে হৃদয়ের ওপর আস্থা বিসিবির

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণার সংবাদ সম্মেলনে এলো বাংলাদেশের নেতৃত্ব কাঠামোয় গুরুত্বপূর্ণ এক পরিবর্তনের ঘোষণা। অধিনায়কত্বে কোনো...

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD