Saturday, May 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিতে চিঠি পিসিবির

January 21, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিতে চিঠি পিসিবির
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই, অথচ বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটার কোনো লক্ষণ নেই। নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপরীতে, আইসিসি নির্ধারিত সূচি ও ভেন্যু পরিবর্তনে নারাজ। এই টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), যা পুরো পরিস্থিতিকে দিয়েছে নতুন মাত্রা।

মঙ্গলবার পাঠানো ওই চিঠিতে পিসিবি জানিয়েছে, প্রতিবেশী অঞ্চলের চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বিসিবির অবস্থান যৌক্তিক এবং সমর্থনযোগ্য। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আইসিসির পাশাপাশি বোর্ডের অন্যান্য সদস্য দেশগুলোকেও চিঠির অনুলিপি পাঠিয়েছে পিসিবি। বিশ্বকাপ ঘিরে উত্তপ্ত পরিস্থিতিতে এই পদক্ষেপ স্বাভাবিকভাবেই আলোচনা তৈরি করেছে।

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধের কারণেই বিষয়টি পর্যালোচনার জন্য আজ বুধবার আইসিসি বোর্ড সভা বসছে। যদিও পিসিবির পাঠানো চিঠির পরেই এই সভা আহ্বান করা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা।

যে সময়ে পিসিবি এই চিঠি পাঠিয়েছে, তা অনেকের কাছেই তাৎপর্যপূর্ণ। তবে ক্রিকেট প্রশাসনের অন্দরমহলের ধারণা, এতে আইসিসির অবস্থানে বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা কম। সূচি ও ভেন্যু পুনর্বিন্যাসের প্রশ্নে আইসিসি শুরু থেকেই কঠোর অবস্থান নিয়ে আছে। গত সপ্তাহে ঢাকায় বিসিবির সঙ্গে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকেও তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, নির্ধারিত পরিকল্পনার বাইরে যাওয়ার সুযোগ নেই।

বাংলাদেশ সরকারের পূর্ণ সমর্থন নিয়ে বিসিবি জানিয়েছে, তারা কোনো অবস্থাতেই গ্রুপ পর্বের ম্যাচ খেলতে দলকে ভারতে পাঠাবে না। এই ইস্যুতে একাধিকবার আইসিসি ও বিসিবির মধ্যে আলোচনা হলেও অচলাবস্থার অবসান ঘটেনি। শেষ পর্যন্ত ২১ জানুয়ারিকে চূড়ান্ত সিদ্ধান্তের সময়সীমা হিসেবে ধরা হয়েছিল। তবে সেই সময়সীমার কাছাকাছি এসেও দুই পক্ষের অবস্থান রয়ে গেছে অপরিবর্তিত।

এর মধ্যেই গুঞ্জন ছড়ায়, বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের প্রস্তাব দিতে পারে পিসিবি এবং বাংলাদেশের সিদ্ধান্তের ওপর নির্ভর করে পাকিস্তানও নিজেদের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে নতুন করে ভাবতে পারে। যদিও এসব বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি পিসিবি, এমনকি ইএসপিএনক্রিকইনফোর প্রশ্নেরও তারা জবাব দেয়নি।

এই পুরো সংকটের পেছনে সাম্প্রতিক একটি ঘটনাকে বড় প্রেক্ষাপট হিসেবে দেখা হচ্ছে। গত ৩ জানুয়ারি ভারতের উগ্রবাদীদের প্রতিবাদের মুখে বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়।

কেন তাকে বাদ দেওয়া হলো, সে বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা না আসায় বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। একই সঙ্গে ভারত-বাংলাদেশ রাজনৈতিক সম্পর্কের অবনতিও এই সিদ্ধান্তের পেছনে প্রভাব ফেলেছে বলে আলোচনা হয়। এরপরই বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে না।

বিশ্বকাপের সূচি ঘোষণার পর থেকে মাঠের বাইরের এই টানাপোড়েন ক্রমেই জটিল আকার নিয়েছে। পিসিবির সমর্থনসূচক চিঠি সেই জটিলতায় নতুন মাত্রা যোগ করলেও বাস্তবতা হলো, আইসিসি এখনো তাদের আগের অবস্থানেই অনড়। ইএসপিএনক্রিকইনফোর মতে, বাংলাদেশের ম্যাচের ভেন্যু বা সূচি পরিবর্তনের সম্ভাবনা খুবই সীমিত।

Previous Post

রাজশাহীকে হারিয়ে ফাইনালের মঞ্চে চট্টগ্রাম

Next Post

অবস্থান বদলাবে না বাংলাদেশ, আইনি লড়াই নিয়ে ভাবছে বিসিবির

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

4
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

10
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

5
Next Post
ঝুঁকি মূল্যায়নে যা বলছে আইসিসি

অবস্থান বদলাবে না বাংলাদেশ, আইনি লড়াই নিয়ে ভাবছে বিসিবির

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
4

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
10

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
5

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
8

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD