Monday, September 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

প্রাইজমানিতে কারা এগিয়ে বিপিএল, পিএসএল নাকি আইপিএল

April 11, 2025
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
প্রাইজমানিতে কারা এগিয়ে বিপিএল, পিএসএল নাকি আইপিএল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর শুরু হচ্ছে আজ রাতেই। জমজমাট এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরুর আগে বড়সড় ঘোষণা দিয়েছে আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য বিশাল অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে বোর্ড। তবে তা এখনো ভারতের আইপিএলের কাছাকাছি পৌঁছাতে পারেনি।

চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬ কোটিরও বেশি। আর রানার্সআপ দল পাবে ২ লাখ ডলার, প্রায় আড়াই কোটি টাকা। শুধু এই দুটি পুরস্কারেই প্রাইজমানির মোট অঙ্ক দাঁড়াচ্ছে ৮ কোটির বেশি। তবে ব্যক্তিগত পুরস্কার বা অন্যান্য স্থান অনুযায়ী পুরস্কারের বিস্তারিত প্রকাশ করেনি পিসিবি।

অর্থনৈতিক প্রভাবের দিক থেকে পিএসএল এবার পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল)। সদ্য সমাপ্ত বিপিএলে সব ধরনের পুরস্কার মিলিয়ে প্রাইজমানি ছিল ৫ কোটি ৩১ লাখ টাকা। এর মধ্যে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল পেয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা, রানার্সআপ চিটাগাং কিংস পেয়েছে ১ কোটি ৫০ লাখ। ব্যক্তিগত পুরস্কার মিলিয়ে বাকি বরাদ্দ। এর আগের আসরেও প্রাইজমানি ছিল এর চেয়ে কম।

অন্যদিকে, বিশ্ব ক্রিকেটের রাজা বলা হয় যাকে, সেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আর্থিক দিক দিয়ে বহু দূরে। যদিও চলতি আসরের জন্য এখনো প্রাইজমানি ঘোষণা করা হয়নি, কিন্তু ধারণা করা হচ্ছে গত আসরের মতোই এবারও চ্যাম্পিয়ন পাবে ২০ কোটি রুপি, আর রানার্সআপ ১২.৫ কোটি রুপি। যা বাংলাদেশি টাকায় যথাক্রমে ২৭ কোটি ও ১৭ কোটি।

আইপিএলে ব্যক্তিগত পুরস্কারের পরিমাণও চোখ ধাঁধানো। সেরা পারফর্মারদের জন্য বরাদ্দ থাকে ১.৫৫ কোটি রুপি। ম্যাচপ্রতি ৬টি ভিন্ন ক্যাটাগরিতে থাকে অর্থ পুরস্কার, যেখানে খেলোয়াড়রা প্রতি ম্যাচে প্রায় ৬ লাখ রুপি পর্যন্ত পেয়ে থাকেন।

আইপিএল শুরুর আগে অনুষ্ঠিত হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লুপিএল)। নারী ক্রিকেটে আর্থিক দিক থেকে এমন উদারতা বিরল। চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স পেয়েছে ৬ কোটি রুপি, আর রানার্সআপ দিল্লি ক্যাপিটালস পেয়েছে ৩ কোটি রুপি, যা বাংলাদেশের পুরুষ ক্রিকেট লিগের চেয়েও বেশি।

Related Posts

প্রথমবারের মতো বিদেশি লিগে আরিফুল
বিশেষ প্রতিবেদন

প্রথমবারের মতো বিদেশি লিগে আরিফুল

0
পারিশ্রমিকে পরিবর্তন, কাঠামোতে নতুন ভাবনা-তামিমের প্রথম পদক্ষেপ
বিশেষ প্রতিবেদন

ঘরোয়া ক্রিকেটে তামিমের নতুন পরিকল্পনা, সভায় একাধিক সিদ্ধান্ত

0
ক্যারিয়ারের সেরা ইনিংস নিগারের
বিশেষ প্রতিবেদন

নেতৃত্ব ছাড়ার কারণ জানালেন জ্যোতি

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD