Saturday, October 31, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

কমনওয়েলথের মঞ্চে বাংলাদেশের রাতুল

October 31, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
কমনওয়েলথের মঞ্চে বাংলাদেশের রাতুল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ঘরোয়া ক্রিকেটে ব্যাট ও বল হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন বাংলাদেশের তরুণ অলরাউন্ডার সামিউর বশির রাতুল। এবার আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছেন ১৯ বছর বয়সী এই ক্রিকেটার। কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের সম্মেলন উপলক্ষে আয়োজিত বিশেষ ক্রিকেট ম্যাচে ‘ওয়াইডার কমনওয়েলথ অনূর্ধ্ব-২৩’ দলের হয়ে খেলবেন তিনি। এই দলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি রাতুল।

কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ঐক্য, সংহতি ও বন্ধুত্বের বন্ধন উদযাপনে ক্যারিবীয় দ্বীপ অ্যান্টিগায় আয়োজন করা হয়েছে বিশেষ এই ক্রিকেট উৎসবের। রোববার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে মুখোমুখি হবে ওয়াইডার কমনওয়েলথ অনূর্ধ্ব-২৩ ও ক্যারিবিয়ান অনূর্ধ্ব-২৩ দল। ম্যাচটি হবে ১০ ওভারের।

নামের সঙ্গে কমনওয়েলথ থাকলেও ওয়াইডার কমনওয়েলথ অনূর্ধ্ব-২৩ দল মূলত ইংল্যান্ড, কানাডা ও বারমুডার ক্রিকেটারদের নিয়ে সাজানো হয়েছে। এই তিন দেশের ক্রিকেটারদের সঙ্গে জায়গা পেয়েছেন বাংলাদেশের রাতুল। চলতি জাতীয় ক্রিকেট লিগের আসর ছেড়ে এরই মধ্যে অ্যান্টিগায় পৌঁছেছেন তিনি।

দলটির নেতৃত্বে থাকবেন ইংল্যান্ডের বেন ডকিন্স। সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তার অধিনায়কত্বেই ফাইনালে খেলেছিল ইংল্যান্ড। ইংলিশ দল থেকে ডকিন্সের সঙ্গে রয়েছেন আরিয়ান সাওয়ান্ত। কানাডা ও বারমুডা থেকে চারজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন এই দলে। দ্বাদশ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে গ্রেনাডার আরাভিন্দা বিশপকে।

ওয়াইডার কমনওয়েলথ অনূর্ধ্ব-২৩ দলের সম্মানসূচক ম্যানেজারের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার ডেভিড গাওয়ার। অন্যদিকে ক্যারিবিয়ান অনূর্ধ্ব-২৩ দলের ম্যানেজার হিসেবে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস। ফলে তরুণ ক্রিকেটারদের জন্য এটি শুধু একটি বিশেষ ম্যাচই নয়, কিংবদন্তি ক্রিকেট ব্যক্তিত্বদের সান্নিধ্যে আসারও সুযোগ।

‘ওয়ান কমনওয়েলথ, ওয়ান টিম—আ কমনওয়েলথ ক্রিকেট সেলিব্রেশন’ শীর্ষক এই আয়োজনের মূল আকর্ষণ অবশ্য কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের প্রীতি ক্রিকেট ম্যাচ। সেখানে অংশ নেবে ‘ক্যারিবিয়ান একাদশ’ ও ‘ওয়াইডার কমনওয়েলথ একাদশ’ নামের দুটি দল।

ক্যারিবিয়ান একাদশে থাকবেন অ্যান্টিগা ও বারবুডা, বাহামাস, বেলিজ, ডমিনিকা, গায়ানা এবং সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন্সের শীর্ষ নেতারা। দলটির নেতৃত্ব দেবেন গায়ানার প্রেসিডেন্ট ড. মোহাম্মদ ইরফান আলি। এ ছাড়া মাঠে নামার কথা রয়েছে অ্যান্টিগা ও বারবুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন্সের প্রধানমন্ত্রী ড. গডউইন ফ্রাইডে এবং বাহামাসের প্রধানমন্ত্রী ফিলিপ ডেভিসের।

অন্যদিকে ওয়াইডার কমনওয়েলথ একাদশে থাকবেন বাংলাদেশ, ভারত, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, মাল্টা, বতসোয়ানা, মরিশাস, মোজাম্বিক, সামোয়া, পাকিস্তান ও সিশেলসের প্রতিনিধিরা। দলটির অধিনায়কত্ব করবেন কেনিয়ার ডেপুটি প্রেসিডেন্ট কিথুরে কিন্ডিকি।

সরকারপ্রধানদের প্রীতি ম্যাচের পরপরই মাঠে গড়াবে ১০ ওভারের ‘কমনওয়েলথ ফিউচার স্টার্স অনূর্ধ্ব-২৩’ ম্যাচ। এই ম্যাচে রাতুলের অংশগ্রহণ বাংলাদেশের তরুণ ক্রিকেটের জন্যও একটি উল্লেখযোগ্য অভিজ্ঞতা। ঘরোয়া ক্রিকেটে বাঁহাতি স্পিনের পাশাপাশি কার্যকর ব্যাটিংয়ে সম্ভাবনার ছাপ রাখা এই অলরাউন্ডারের সামনে এবার আন্তর্জাতিক পর্যায়ে নিজের দক্ষতা তুলে ধরার নতুন সুযোগ।

ওয়াইডার কমনওয়েলথ অনূর্ধ্ব-২৩ স্কোয়াড

বেন ডকিন্স (অধিনায়ক), সাহিজভির ঢালিওয়াল, আঙ্গাদ গিল, কিগান জোন্স, মোহাম্মাদ আয়ান মাজহার, ইসাইয়াহ ও’ব্রায়েন, সামিউর বশির রাতুল, সা-কুই রবিনসন, আরিয়ান সাওয়ান্ত, রাজরুপ সিং, জেরি টমিলসন ও আরাভিন্দা বিশপ।

ক্যারিবিয়ান অনূর্ধ্ব-২৩ স্কোয়াড

স্টিফেন প্যাসক্যাল (অধিনায়ক), শাকুয়ান বেলে, মাভেন্দ্রা দিন্দিয়াল, তারিক এডওয়ার্ড, তানেজ ফ্রান্সিস, ইথান গিবসন, আন্তোনিও হ্যারিস, তায়শন মোসেস, কার্স্টেন মারে, তামারি রেডউড, কুনাল তিলোকানি ও আব্দুল তপিন।

Related Posts

বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ

0
ঢাকা টেস্টে কঠিন পরীক্ষায় বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

ঢাকা টেস্টে কঠিন পরীক্ষায় বাংলাদেশ

0
উইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

উইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD