Wednesday, June 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নিষেধাজ্ঞা শেষ জিম্বাবুয়ে-নেপালের

October 15, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
নিষেধাজ্ঞা শেষ জিম্বাবুয়ে-নেপালের
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

অবশেষে জিম্বাবুয়ে ক্রিকেটের অনিশ্চয়তা কেটে গেল। নিষিদ্ধ হওয়ার তিন মাস যেতেই ফের আইসিসির সদস্যপদ ফিরে পেয়েছে আফ্রিকার এই দেশটি। সোমবার দুবাইতে অনুষ্ঠিত আইসিসির বোর্ডসভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তার পথ ধরে আগামী জানুয়ারিতে হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং পরবর্তীতে আইসিসি সুপার লিগে অংশগ্রহণে আর কোন বাধা থাকছে না তাদের। পাশাপাশি শর্তসাপেক্ষে নিজেদের সদস্যপদ ফিরে পেয়েছে নেপালও।

ক্রিকেট বোর্ডের পরিচালনা ও প্রশাসনে সরকারের হস্তক্ষেপের কারণে গত জুলাইয়ে স্থগিত করা হয় জিম্বাবুয়ের সদস্যপদ। স্থগিতাদেশের ফলে জিম্বাবুয়ের ক্রিকেটে আইসিসির সব ধরনের অনুদান বন্ধ ছিল। জিম্বাবুয়ের কোনো দলের আইসিসি ইভেন্টে অংশ নেয়ার ব্যাপারেও নিষেধাজ্ঞা ছিল।

নেপালেরর নিষেধাজ্ঞা ছিল আরও লম্বা সময়ের। বোর্ড পরিচালনায় সরকারের হস্তক্ষেপ না থাকার বিষয়টি নিশ্চিত করতে না পারায় ২০১৬ সালে তাদের বহিস্কার করে আইসিসি। এই মাসের শুরুতে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপালের নির্বাচনের পথ ধরেই আইসিসি সদস্যপদ ফিরে পেল

এদিকে সুপার ওভার টাই হলে থাকছে না বাউন্ডারির হিসাব। আইসিসির আসরে সেমি-ফাইনাল ও ফাইনালে সুপার ওভার টাই হলে কোনো এক দল জয় না পাওয়া পর্যন্ত সুপার ওভার একটির পর একটি হতে থাকবে।

আগে নিয়ম ছিল, টাই ম্যাচ সুপার ওভারে গড়ানোর পর, সেখানেও টাই হলে ম্যাচ জিতবে বেশি বাউন্ডারি মারা দল। তার পথ ধরে নিউজিল্যান্ডকে হারিয়ে গত বিশ্বকাপের শিরোপা জিতে ইংল্যান্ড।

এখন থেকে ৫০ ওভার ও টি-টোয়েন্টি, দুই সংস্করণের বিশ্বকাপে প্রতিটি টাই ম্যাচের জন্য থাকবে সুপার ওভার।

Previous Post

দাদা বোর্ড প্রধান, খুশি বিসিবি

Next Post

ভারতের কথা না শুনে টুর্নামেন্ট বাড়াচ্ছে আইসিসি

Related Posts

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার
বিশেষ প্রতিবেদন

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার

11
শুরু ভালো, শেষটা ধস; অল্প পুঁজিতে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শুরু ভালো, শেষটা ধস; অল্প পুঁজিতে থামল বাংলাদেশ

5
হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

10
Next Post
ভারতের কথা না শুনে টুর্নামেন্ট বাড়াচ্ছে আইসিসি

ভারতের কথা না শুনে টুর্নামেন্ট বাড়াচ্ছে আইসিসি

Discussion about this post

সর্বশেষ..

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার

by cricbdadmin
0
11

ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি তখনো টাটকা। সেই আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি অধ্যায় শুরু করতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট...

শুরু ভালো, শেষটা ধস; অল্প পুঁজিতে থামল বাংলাদেশ

শুরু ভালো, শেষটা ধস; অল্প পুঁজিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
5

ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে সিরিজের প্রথম ম্যাচে সেই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা গেল না...

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
10

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজে নতুন চ্যালেঞ্জ শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে...

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

‘বাংলাদেশ এখন আর আগের দল নয়’

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক উইকেটকিপার-ব্যাটার কামরান আকমল। তার...

মেসির হ্যাটট্রিকে উড়ন্ত শুরু আর্জেন্টিনার

মেসির হ্যাটট্রিকে উড়ন্ত শুরু আর্জেন্টিনার

by cricbdadmin
0
8

কানসাস সিটিতে বিশ্বকাপের মঞ্চটা যেন আবারও নিজের করে নিলেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সের দ্বারপ্রান্তে দাঁড়িয়েও ফুটবলের এই মহাতারকা দেখিয়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD