Wednesday, June 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

June 17, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজে নতুন চ্যালেঞ্জ শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তাওহীদ হৃদয়।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ ম্যাচ শুরুর আগে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল নিয়মিত অধিনায়ক লিটন দাসের ফিটনেস। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পাওয়া হ্যামস্ট্রিং চোটের কারণে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামতে পারেননি এই উইকেটকিপার-ব্যাটার। তার অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন তাওহীদ হৃদয়, যার জন্য এটি জাতীয় দলের হয়ে প্রথম অধিনায়কত্বের অভিজ্ঞতা।

হৃদয়ের নেতৃত্বে মাঠে নামা বাংলাদেশ একাদশে দেখা গেছে নতুন এক মুখও। ডানহাতি পেসার আব্দুল গাফফার সাকলাইন এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক করেছেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে সুযোগ পাওয়া এই পেসারের দিকে থাকছে বিশেষ নজর।

লিটনের পরিবর্তে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন পারভেজ হোসেন ইমন। একই সঙ্গে স্কোয়াডে দেরিতে যোগ দিয়েও একাদশে জায়গা করে নিয়েছেন অভিজ্ঞ ব্যাটার সৌম্য সরকার। ব্যাটিং বিভাগে সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য, ইমন, হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারীর ওপর বড় সংগ্রহ গড়ার দায়িত্ব থাকবে। অলরাউন্ড বিভাগে রয়েছেন শেখ মেহেদী হাসান, আর বোলিং আক্রমণে আছেন গাফফার সাকলাইন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

অন্যদিকে, ওয়ানডে সিরিজ হারার হতাশা কাটিয়ে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। মিচেল মার্শের নেতৃত্বাধীন দলটিতে রয়েছেন জশ ইংলিস, টিম ডেভিড, অ্যাডাম জাম্পার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। ফলে ওয়ানডে সিরিজের সাফল্য ধরে রাখতে বাংলাদেশকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে।

ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে আগেভাগেই ট্রফি নিশ্চিত করেছিল বাংলাদেশ। যদিও শেষ ম্যাচে এক উইকেটের ব্যবধানে জয় পেয়ে হোয়াইটওয়াশ এড়ায় অস্ট্রেলিয়া। তবে সাম্প্রতিক পারফরম্যান্স এবং ঘরের মাঠের কন্ডিশন বাংলাদেশের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে।

বাংলাদেশ একাদশ- সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, আব্দুল গাফফার সাকলাইন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ- মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (অধিনায়ক), কুপার কনোলি, ম্যাট রেনশ, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, টিম ডেভিড, জাভিয়ের বার্টলেট, নাথান এলিস, স্পেনসার জনসন, অ্যাডাম জাম্পা।

Previous Post

‘বাংলাদেশ এখন আর আগের দল নয়’

Related Posts

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের
বিশেষ প্রতিবেদন

‘বাংলাদেশ এখন আর আগের দল নয়’

5
মেসির হ্যাটট্রিকে উড়ন্ত শুরু আর্জেন্টিনার
অনান্য খেলা

মেসির হ্যাটট্রিকে উড়ন্ত শুরু আর্জেন্টিনার

6
বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের

6

Discussion about this post

সর্বশেষ..

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
1

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজে নতুন চ্যালেঞ্জ শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে...

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

‘বাংলাদেশ এখন আর আগের দল নয়’

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক উইকেটকিপার-ব্যাটার কামরান আকমল। তার...

মেসির হ্যাটট্রিকে উড়ন্ত শুরু আর্জেন্টিনার

মেসির হ্যাটট্রিকে উড়ন্ত শুরু আর্জেন্টিনার

by cricbdadmin
0
6

কানসাস সিটিতে বিশ্বকাপের মঞ্চটা যেন আবারও নিজের করে নিলেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সের দ্বারপ্রান্তে দাঁড়িয়েও ফুটবলের এই মহাতারকা দেখিয়ে...

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের

by cricbdadmin
0
6

হার্শা ভোগলের একটি মন্তব্য নতুন করে আলোচনায় এনেছে বাংলাদেশের না খেলা টি-টোয়েন্টি বিশ্বকাপকে। নিরাপত্তাজনিত কারণে ভারত থেকে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায়...

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

যে কারণে টি-টোয়েন্টি দলে সৌম্য

by cricbdadmin
0
2

প্রায় দেড় বছর পর আবারও বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরেছেন সৌম্য সরকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে বুধবার শুরু টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে তাকে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD