Monday, May 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নিলামে চমকের পর কেমন হলো বিপিএলের ৬ দল

November 30, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিপিএল পয়েন্ট তালিকায় কোন দল কোথায় দাঁড়িয়ে
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

দীর্ঘ এক যুগ পর আবারও বিপিএল নিলাম ফিরেছে জমজমাট পরিবেশে, আর ফিরেই শুরুতেই চমকে দিয়েছে। ‘এ’ ক্যাটাগরির প্রথম ডাকেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তরুণ ওপেনার নাঈম শেখ। নিলামের সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। অথচ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস, যিনি সর্বশেষ ম্যাচে ছিলেন ম্যাচসেরা’তাকে নিতে লেগেছে মাত্র ৭০ লাখ টাকা।

এরপরই শুরু হয় বড় ধাক্কার পালা। ‘বি’ ক্যাটাগরির প্রথম ডাকেই অবিক্রিত থেকে যান বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। নিয়ম অনুযায়ী তাদের ‘সি’ ক্যাটাগরিতে নামিয়ে দ্বিতীয় ডাকের কথা থাকলেও সম্মান দেখিয়ে আবারও ‘বি’ ক্যাটাগরি থেকেই তোলা হয়। তাতেই দল মেলে দুজনের—৩৫ লাখ টাকায় মাহমুদউল্লাহকে নেয় রংপুর রাইডার্স, আর একই দামে রাজশাহী ওয়ারিয়র্সে যোগ দেন মুশফিকুর রহিম। প্রথম ডাকে দল না পাওয়া মুমিনুল হকও পরে সুযোগ পান, ২২ লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে সিলেট টাইটানস।

ব্যস্ত নিলামে নিজেদের স্কোয়াড আরও শক্ত করে ঢাকা ক্যাপিটালস। নাসির হোসেনকে ১৮ লাখ টাকায় এবং সাব্বির রহমানকে আগের চুক্তি অনুযায়ী ২৮ লাখ টাকায় দলে ধরে রাখে তারা।

‘বি’ ক্যাটাগরিতে সবচেয়ে দামি ছিলেন তাওহিদ হৃদয়, যাকে ৯২ লাখ টাকায় দলে ভিড়িয়েছে রংপুর। সাইফউদ্দিন (৬৮ লাখ) ও শামীম হোসেন পাটোয়ারী (৫৬ লাখ) ঢাকার হয়ে খেলবেন আসন্ন মৌসুমে।

নিলামের একেবারে শেষে এসে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে নতুন দল নোয়াখালী এক্সপ্রেস। ‘বি’ ক্যাটাগরি থেকে তারা শুরুতে কেউকেই নিতে চায়নি। কিন্তু নিয়ম অনুযায়ী ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে কমপক্ষে দুজন ক্রিকেটার নেওয়া বাধ্যতামূলক হওয়ায় শেষ পর্যন্ত অনিচ্ছা থাকা সত্ত্বেও ৩৫ লাখ টাকায় জাকের আলি ও মাহিদুল ইসলাম অঙ্কনকে দলে নিতে বাধ্য হয় দলটি।

নিলাম শেষে দলগুলো নিজেদের স্কোয়াড সাজিয়েছে নতুন মৌসুমের লড়াইয়ের জন্য। সিলেট টাইটানস দলে আফিফ, নাসুম, রনি তালুকদার, মুমিনুল ও মোহাম্মদ আমিরদের নিয়ে তৈরি করেছে ভারসাম্যপূর্ণ দল। রাজশাহী ওয়ারিয়র্স দলে যুক্ত হয়েছেন মুশফিকুর রহিম, তানজিদ হাসান, ইয়াসির আলি ও নওয়াজ।

রংপুর রাইডার্স তৈরি করেছে সবচেয়ে শক্তিশালী স্কোয়াডগুলোর একটি—লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহদের নিয়ে তাদের দল এখন টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। নোয়াখালী এক্সপ্রেসও শেষ পর্যন্ত সৌম্য সরকার, জনসন চার্লস, কুশল মেন্ডিস, ইহসানউল্লাহদের নিয়ে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গড়েছে। চট্টগ্রাম রয়্যালস নাঈম শেখকে দলে ভিড়িয়ে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে, সঙ্গে শরীফুল, আরাফাত সানি, শুভাগত হোমদের নিয়ে তারা মাঠেও চমক দেখাতে প্রস্তুত।

Previous Post

নিলামে নাঈম এক লাফে ১ কোটি ১০ লাখ

Next Post

নিলামে উপেক্ষা, শেষ পর্যন্ত নতুন ঠিকানায় রিয়াদ-মুশফিক

Related Posts

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’
বিশেষ প্রতিবেদন

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

7
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

4
জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

7
Next Post
কোচ হিসেবে নতুন ইনিংস শুরু করতে চান মুশফিক-রিয়াদ

নিলামে উপেক্ষা, শেষ পর্যন্ত নতুন ঠিকানায় রিয়াদ-মুশফিক

Discussion about this post

সর্বশেষ..

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

by cricbdadmin
0
7

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতিটা আরেকটু ঝালিয়ে নিতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

by cricbdadmin
0
4

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে স্কটল্যান্ডে...

জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

by cricbdadmin
0
7

একসময় অস্ট্রেলিয়া সফর মানেই ছিল বাংলাদেশের জন্য কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া। প্রতিপক্ষের গতি, বাউন্স আর আক্রমণাত্মক ক্রিকেটের সামনে টিকে থাকাই...

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

by cricbdadmin
0
7

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার ভিন্ন এক মানসিকতা নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। অতীতের মতো শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, ম্যাচ...

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

by cricbdadmin
0
5

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা শেষ করেই জাতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটার ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আর ফিরেই নিজেদের উপস্থিতি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD