Monday, April 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

দ্বিতীয় টেস্টে কেমন হবে পালেকেল্লের উইকেট?

April 27, 2021
in লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
দ্বিতীয় টেস্টে কেমন হবে পালেকেল্লের উইকেট?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্যান্ডির পালেকেল্লে স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে দাপট ছিল ব্যাটসম্যানদের। একাধিক শতক পেয়েছেন দুই দলের ব্যাটসম্যানরা। বোলাররা শুধু অসহায়ের মতো করে গেছেন বল। তবে দৃশ্যপট পাল্টাতে পারে দ্বিতীয় টেস্টে। একই মাঠে বৃহস্পতিবার শুরু শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

তার আগে জানা গেল পরের টেস্টে পেস-নির্ভর উইকেট বানাবে শ্রীলঙ্কা। অবশ্য এমন ধারণা শ্রীলঙ্কা সফরে টাইগারদের দলনেতা খালেদ মাহমুদ সুজনের।

ভিডিও বার্তায় খালেদ মাহমুদ সুজন বলেন, ‘দেখুন, আগের টেস্টের উইকেট একদম ফ্লাট ছিল। তেমন উইকেটে টেস্টের রেজাল্ট বের করা খুব কঠিন। দ্বিতীয় টেস্টে আমাদের জন্য অন্যরকম কিছু অপেক্ষা করছে। ধারণা করছি সিমিং উইকেট হতে পারে, কতটুকু সিমিং হবে আমরা জানি না। উইকেট দেখে ধারণা দিতে পারবো। হয়তো কিছুটা স্পিনও ধরতে পারে। কিন্তু ফ্লাট উইকেট হবে না, এতটুকু নিশ্চয়তা আমি দিতে পারি। কারণ স্বাগতিক শ্রীলঙ্কা দলও এমন উইকেট পছন্দ করেনি।’

আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ টেস্টের প্রতিটিতে হেরেছে বাংলাদেশ দল। সেই ধাক্কা সামলে টাইগাররা পেয়েছে সাফল্য। সুজন বলছিলেন, ‘সব মিলিয়ে আমি খুব খুশি, যেভাবে আমরা চাপের মধ্যে ছিলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে ভালো করতে পারিনি, সেখান থেকে কতটুকু ভালো করবো প্রশ্ন ছিল। কিন্তু আমি খুব খুশি এখানে আসার পর যেভাবে তারা ট্রেনিং সেশন, অনুশীলন ম্যাচে এফোর্ট দিয়েছে। তবে আমরা এর চেয়ে ভালো করতে পারি, আমরা ভালো করবো। তবে সময় দিতে হবে আমাদের।’

প্রথম টেস্টে ব্যাট হাতে সাফল্য পেয়েছেন তামিম ইকবাল, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস। এনিয়ে খুশি সুজন। বলেন, ‘যেভাবে ছেলেরা ব্যাট করেছে তাতে আমি খুব খুশি। সত্যি কথা বলতে তামিমের দুইটা ইনিংসই অসাধারণ। প্রথম ইনিংস তো আমাদের ড্রেসিংরুমের আবহই পরিবর্তন করে দিয়েছে। আমি খুব খুশি যে চাপের মুখে শান্ত অসাধারণ একটি ইনিংস খেলেছে। দেশের বাইরে প্রথম সেঞ্চুরি করে মুমিনুলও নিজেকে প্রমাণ করেছে।’

প্রথম টেস্টে দল পেয়েছে ড্রয়ের তৃপ্তি। দেশের বাইরে টানা ৯ হারের পর ড্র। এবার এই সাফল্য দ্বিতীয় টেস্টেও ধরে রাখতে চায় মুমিনুল হকের দল।

Previous Post

টিকা নিয়ে সুরক্ষার কথা শোনালেন মুশফিক-সাকিব

Next Post

‘টেস্ট খেলাটা একটু কঠিন’

Related Posts

লিটনের ১০০ ছোঁয়া দিনে বাংলাদেশের লড়াই
বিশেষ প্রতিবেদন

লিটনের ১০০ ছোঁয়া দিনে বাংলাদেশের লড়াই

6
রুবেলকে বিদায়ী সংবর্ধনা দিল বিসিবি
বিশেষ প্রতিবেদন

রুবেলকে বিদায়ী সংবর্ধনা দিল বিসিবি

7
আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের বাঁচা-মরার লড়াই, একাদশে সৌম্য

4
Next Post
‘টেস্ট খেলাটা একটু কঠিন’

‘টেস্ট খেলাটা একটু কঠিন’

Discussion about this post

সর্বশেষ..

লিটনের ১০০ ছোঁয়া দিনে বাংলাদেশের লড়াই

লিটনের ১০০ ছোঁয়া দিনে বাংলাদেশের লড়াই

by cricbdadmin
0
6

মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হলেও দিনটি আলাদা তাৎপর্য নিয়ে এসেছে লিটন কুমার...

রুবেলকে বিদায়ী সংবর্ধনা দিল বিসিবি

রুবেলকে বিদায়ী সংবর্ধনা দিল বিসিবি

by cricbdadmin
0
7

বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে শেষবার ২০২১ সালের এপ্রিলে মাঠে নামার পর দীর্ঘ চার বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন রুবেল হোসেন।...

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

বাংলাদেশের বাঁচা-মরার লড়াই, একাদশে সৌম্য

by cricbdadmin
0
4

এক ম্যাচেই বদলে গেছে সিরিজের আবহ। শুরুতে তিন ম্যাচের লড়াই মনে হলেও এখন বাংলাদেশের সামনে দাঁড়িয়ে একটাই সমীকরণ-জিততে হবে। প্রথম...

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

by cricbdadmin
0
5

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করেছে দলবদলের আনুষ্ঠানিকতা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয় দুই দিনজুড়ে ছিল ক্রিকেটারদের আনাগোনায় সরগরম, যেখানে...

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

by cricbdadmin
0
5

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের এক বাস্তবতা ছিল আর্থিক অনিশ্চয়তা, বিশেষ করে ক্রিকেট ও ফুটবলের বাইরে থাকা খেলোয়াড়দের জন্য। সেই বাস্তবতায় পরিবর্তনের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD