Monday, May 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

দুই মাসে বিপিএল প্রস্তুতি, নতুন বোর্ডের প্রথম বড় পরীক্ষা

October 8, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিপিএল কবে জানা যাবে নভেম্বরে
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পরই বড় পরীক্ষার সামনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডিসেম্বর-জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের লক্ষ্য ঠিক রেখে এখন সময়ের সঙ্গে লড়ছে বোর্ড। মাত্র দু’মাসের ব্যবধানে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সব প্রস্তুতি শেষ করা-এটাই এখন নতুন প্রশাসনের প্রধান চ্যালেঞ্জ।

বিসিবির প্রথম সভাতেই বিপিএল ছিল মূল আলোচ্য বিষয়। আগের বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন ডিসেম্বর-জানুয়ারির মধ্যেই টুর্নামেন্ট আয়োজন করতে চায় বোর্ড। ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জাতীয় দলের খেলোয়াড়দের ম্যাচ প্র্যাকটিস ও প্রস্তুতির কথা মাথায় রেখে এ সময়টিই বেছে নেওয়া হয়েছে।

আইসিসির নির্ধারিত সূচি অনুযায়ী ওই সময়ে বাংলাদেশের কোনো আন্তর্জাতিক সিরিজ নেই। ফলে সময়টা বিপিএলের জন্য আদর্শ হলেও আয়োজনের দিক থেকে পরিস্থিতি বেশ কঠিন। কারণ, এখনো পর্যন্ত কোনো ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হয়নি। টুর্নামেন্ট শুরুর আগে ফ্র্যাঞ্চাইজি বাছাই, খেলোয়াড় ড্রাফট, মাঠ ও সম্প্রচার সংক্রান্ত বিষয় ঠিক করাই এখন সবচেয়ে বড় কাজ।

এবার নতুন পরিচালনা পর্ষদে আগের বোর্ডের মাত্র চারজন পরিচালক আছেন। আগের বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম এবার নির্বাচনে অংশই নেননি। ফলে বিপিএলের দায়িত্ব এখন পুরোটাই নতুন নেতৃত্বের হাতে। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান হয়েছেন, আর নতুন সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ইফতেখার রহমান।

প্রথম সভার পর সংবাদ সম্মেলনে ইফতেখার বলেন, ‘আমাদের অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। গত আসরে ফ্র্যাঞ্চাইজি নির্বাচনের দুর্বলতা নিয়েই সবচেয়ে বেশি সমালোচনা হয়েছিল। এবার সেই জায়গায় আমরা কোনো ছাড় দিতে চাই না। ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক সামর্থ্য ও ব্যবস্থাপনা কাঠামোই হবে প্রধান বিবেচনা।’

তিনি আরও জানান, ‘কুমিল্লা, বরিশাল বা রংপুরের মতো কিছু ফ্র্যাঞ্চাইজি সবসময় উদাহরণ হয়ে থেকেছে। কারণ তারা সংগঠিত ও আর্থিকভাবে স্থিতিশীল। নতুন আসরে এমন দলই চাই আমরা, যাতে টুর্নামেন্ট নির্বিঘ্নে সম্পন্ন হয়।’

বিতর্কমুক্ত ও আন্তর্জাতিক মানের আয়োজন নিশ্চিত করতে বিসিবি এবার চুক্তি করেছে বিশ্বখ্যাত ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজির সঙ্গে। তিন বছরের এই চুক্তির মাধ্যমে বিপিএলের বাণিজ্যিক ও কার্যকরী দিকগুলো দেখভালের দায়িত্বে থাকবে প্রতিষ্ঠানটি।

Previous Post

তামিম ইকবাল- ‘নির্বাচন নয়, এটি ছিল সিলেকশন’

Next Post

হৃদয়-মিরাজের লড়াই, বাংলাদেশ থামল ২২১ রানে

Related Posts

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’
বিশেষ প্রতিবেদন

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

7
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

4
জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

7
Next Post
হৃদয়-মিরাজের লড়াই, বাংলাদেশ থামল ২২১ রানে

হৃদয়-মিরাজের লড়াই, বাংলাদেশ থামল ২২১ রানে

Discussion about this post

সর্বশেষ..

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

by cricbdadmin
0
7

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতিটা আরেকটু ঝালিয়ে নিতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

by cricbdadmin
0
4

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে স্কটল্যান্ডে...

জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

by cricbdadmin
0
7

একসময় অস্ট্রেলিয়া সফর মানেই ছিল বাংলাদেশের জন্য কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া। প্রতিপক্ষের গতি, বাউন্স আর আক্রমণাত্মক ক্রিকেটের সামনে টিকে থাকাই...

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

by cricbdadmin
0
7

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার ভিন্ন এক মানসিকতা নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। অতীতের মতো শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, ম্যাচ...

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

by cricbdadmin
0
5

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা শেষ করেই জাতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটার ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আর ফিরেই নিজেদের উপস্থিতি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD