নতুন কোচ নিয়োগে দিতে ব্যস্ত আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখনো অবশ্য মনের মতো কোচের দেখা মিলেনি। সামনে কয়েকজন কোচের সঙ্গে বসবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। যে কারণে এ ব্যাপারটি কোনো তাহাহুড়া করছে না তারা। সোমবার বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান বললেন, কমপক্ষে দুই বছরের জন্য কোচ নিয়োগের চিন্তা করছে বিসিবি।
রিচার্ড পাইবাস ও ফিল সিমন্স ঢাকায় এসে বিসিবি কর্তাদের সাক্ষাৎকার দিয়েছেন। আরও কয়েকজন দ্রুত বাংলাদেশে আসবেন। শোনা যাচ্ছে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান গ্যারি কারস্টেনকে কোচ হিসেবে চাই বাংলাদেশ। এনিয়ে স্পষ্ট কিছু বললেন না জালাল ইউনুস। তার কথা, ‘কোচ নিয়োগের বিষয়ে আলোচনা চলছে। কয়েক জনের সঙ্গে বোর্ড প্রধান কথা বলেছেন। আমরা অন্তত দুই বছরের জন্য কোচ নিয়োগ করবো। তাই তাড়াহুড়া করতে চাই না।’
আসছে ২৭ ডিসেম্বর ক্যাম্প শুরু হবে জাতীয় দলের। তার আগে কোচ পাওয়া যাবেনা এটি নিশ্চিত। এমন কী দেশের মাঠে ত্রিদেশীয় সিরিজে হেড কোচ ছাড়াই খেলতে পারে বাংলাদেশ।









Discussion about this post