Wednesday, April 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

দুঃসংবাদ, বঙ্গবন্ধু টি-টুয়েন্টি শেষ মুমিনুলের

November 30, 2020
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
দুঃসংবাদ, বঙ্গবন্ধু টি-টুয়েন্টি শেষ মুমিনুলের
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

খারাপ সময় পিছু ছাড়ছেই না মুমিনুল হকের। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপর কেটেছে গৃহবন্ধী সময়। সেই ধাক্কা সামলে কিছুদিন আগেই ফেরেন মাঠে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলা শুরু করেন। কিন্তু ফের মাঠের বাইরে এই তারকা ক্রিকেটার। ইনজুরিতে কাবু তিনি। এবার ২০ ওভারের এই ক্রিকেট টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন মুমিনুল হক।

আঙুলের চোটের কারণে তিন থেকে চার সপ্তাহ বিশ্রামে থাকতে হবে মুমিনুলকে। আগের দিন ম্যাচে ফিল্ডিং করার সময় ব্যথা পান মুমিনুল। শুরুতে গুরুত্ব না দিয়ে ব্যাটিংও করেন। এরপরই টেস্ট অধিনায়ক বুঝতে পারেন এই চোট ভোগাবে। রোববার স্ক্যান করতেই জানতে পারলেন সর্বনাশ!

খুলনার বিপক্ষে শনিবার ৭ বলে ৫ রানে অপরাজিত করেন মুমিনুল। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। এই ম্যাচেই খুলনার ইনিংসের ১৮তম ওভারে সীমানায় ফিল্ডিং করার সময় চোট পান মুমিনুল।

এ অবস্থায় বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানালেন, ‘মুমিনুল পর্যবেক্ষণে থাকবেন। অ্যাপোলো হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার দেখানো হবে এই ক্রিকেটারকে।’

তিনি আরও বলেন, ‘তার ডান হাতের আঙুলে চিড় ধরেছে। সার্জারি কিংবা প্লাস্টার করা হতে পারে। তবে আঘাতের যে ধরন তাতে এই আসরে আর খেলা হচ্ছে না। আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নিচ্ছি।’

সোমবার দুপুর দেড়টায় নিজেদের তৃতীয় ম্যাচে বরিশালের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম। এই ম্যাচ থেকেই তাকে মিস করবে বরিশাল।

Previous Post

বিবিসির ভাবনায় এক বছরে দুটি টুর্নামেন্ট

Next Post

দ্রুততম ২২ হাজারি ক্লাবে কোহলি

Related Posts

পিএসএলে ফিরেই আলোচনায় মুস্তাফিজ
বিশেষ প্রতিবেদন

শেষ ওয়ানডের পরই পিএসএলে যাবেন মুস্তাফিজ?

3
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

নাহিদ রানার গতিতে মুগ্ধ

7
৩০০ উইকেট ক্লাবে নাঈম
বিশেষ প্রতিবেদন

৩০০ উইকেট ক্লাবে নাঈম

8
Next Post
দ্রুততম ২২ হাজারি ক্লাবে কোহলি

দ্রুততম ২২ হাজারি ক্লাবে কোহলি

Discussion about this post

সর্বশেষ..

পিএসএলে ফিরেই আলোচনায় মুস্তাফিজ

শেষ ওয়ানডের পরই পিএসএলে যাবেন মুস্তাফিজ?

by cricbdadmin
0
3

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ এখনও নিষ্পত্তি হয়নি, কিন্তু শেষ ম্যাচের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামের...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

নাহিদ রানার গতিতে মুগ্ধ

by cricbdadmin
0
7

আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট-সব জায়গাতেই নানা ধরনের বোলারের মুখোমুখি হয়েছেন পাকিস্তানের তরুণ অলরাউন্ডার সাদ মাসুদ। তবে তার ক্যারিয়ারে সবচেয়ে কঠিন...

৩০০ উইকেট ক্লাবে নাঈম

৩০০ উইকেট ক্লাবে নাঈম

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট লিগের নতুন আসরের প্রথম দিনেই স্মরণীয় কীর্তি গড়েছেন স্পিনার নাঈম হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ...

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

by cricbdadmin
0
3

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ সামনে রেখে ভিন্নধর্মী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ তিন পেসারকে...

চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

by cricbdadmin
0
5

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের উদ্বোধনী লড়াইয়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD