Monday, July 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

April 21, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, র‌্যাংকিং, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের উদ্বোধনী লড়াইয়ে ৩ উইকেটের জয় তুলে নেয় টাইগ্রেসরা। সেই ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল পারফরম্যান্স করে ম্যাচসেরার পুরস্কার জেতেন শারমিন আক্তার সুপ্তা। এবার তার সেই পারফরম্যান্সের স্বীকৃতি মিলেছে আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও।

নতুন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে শারমিনের। ব্যাটারদের তালিকায় ৭ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ২২ নম্বরে। বর্তমানে বাংলাদেশ নারী দলের ব্যাটারদের মধ্যে এটিই সর্বোচ্চ অবস্থান। শ্রীলঙ্কার বিপক্ষে তিনি ১২৭ বলে ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন, যা দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলাদেশের আরেক নির্ভরযোগ্য ব্যাটার নিগার সুলতানা জ্যোতি এক ধাপ পিছিয়ে এখন অবস্থান করছেন ৩৮ নম্বরে। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৬ বলে ৪১ রানের কার্যকর ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হওয়া সোবহানা মোস্তারীও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। তিনি ৮ ধাপ এগিয়ে এখন রয়েছেন ৫০ নম্বরে।

বোলারদের তালিকাতেও সুখবর পেয়েছে বাংলাদেশ। বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার এক ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন। রাবেয়া খানও এক ধাপ উন্নতি করে এখন ২০ নম্বরে অবস্থান করছেন। সবচেয়ে বড় লাফ দিয়েছেন মারুফা আক্তার। ৯ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ৪৩ নম্বরে। দীর্ঘদিন পর দলে ফেরা সুলতানা খাতুনও র‍্যাঙ্কিংয়ে ফিরেছেন, তার অবস্থান এখন ৬০ নম্বরে।

নারী ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের স্মৃতি মান্ধানা। বোলারদের তালিকায় এক নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালানা কিং।

Previous Post

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

Next Post

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

Related Posts

মিরপুরে রানার ঝড়, প্রশংসা আমির–হেসনের
বিশেষ প্রতিবেদন

মাশরাফি-রুবেলকে ছাড়িয়ে নতুন রেকর্ড নাহিদ রানার

6
শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু
বিশেষ প্রতিবেদন

টস জিতে বোলিং, শুরুতেই তাসকিনের তোপে চাপে জিম্বাবুয়ে

5
৫০০ উইকেট শিকারের অপেক্ষা বাড়ল সাকিবের
বিশেষ প্রতিবেদন

ছয় মাস পর ফিরে কেমন করলেন সাকিব?

6
Next Post
সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

Discussion about this post

সর্বশেষ..

মিরপুরে রানার ঝড়, প্রশংসা আমির–হেসনের

মাশরাফি-রুবেলকে ছাড়িয়ে নতুন রেকর্ড নাহিদ রানার

by cricbdadmin
0
6

নাহিদ রানার রেকর্ড গড়া বোলিংয়ে প্রথম ওয়ানডেতে মাত্র ১৪১ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাবে টসে জিতে আগে বোলিংয়ের...

শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু

টস জিতে বোলিং, শুরুতেই তাসকিনের তোপে চাপে জিম্বাবুয়ে

by cricbdadmin
0
5

হারারের নতুন উইকেটে আর্দ্রতার সুবিধা নেওয়ার লক্ষ্যেই টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আজ ম্যাচের...

৫০০ উইকেট শিকারের অপেক্ষা বাড়ল সাকিবের

ছয় মাস পর ফিরে কেমন করলেন সাকিব?

by cricbdadmin
0
6

দীর্ঘ ছয় মাস পর আবারও কোনো বড় ফ্র্যাঞ্চাইজি লিগে মাঠে নামলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। মেজর লিগ ক্রিকেটে...

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

by cricbdadmin
0
6

প্রায় পুরো ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের দখলে। সুযোগও তৈরি হয়েছিল অসংখ্য। কিন্তু গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ডকে টপকাতে না পারার খেসারত...

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন

ইমন-হাসানও পাচ্ছেন বিসিবির এনওসি

by cricbdadmin
0
6

বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও কাউন্টি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেতে যাচ্ছেন তিন ক্রিকেটার। ইংল্যান্ডের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD