Thursday, April 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

দিনটা মিরাজের, মুস্তাফিজেরও

February 4, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
দিনটা মিরাজের, মুস্তাফিজেরও
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

তারা দু’জন বন্ধু। প্রায় একই সময়ে উঠে এসেছেন। একসঙ্গে বাংলাদেশ দলের হয়ে মাঠ মাতাচ্ছেন মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার দিনটা ছিল দুই বন্ধুর। তাদের দাপটেই দিনশেষে হাসিমুখে মাঠ ছাড়ল টাইগাররা। মিরাজের সেঞ্চুরিতে ভাল ভিত পায় দল। এরপর নতুন বলে মুস্তাফিজুর রহমান দেখালেন দাপট। কিন্তু শেষ বিকালে ওয়েস্ট ইন্ডিজকে স্বস্তি এনে দেন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ তুলে ৪৩০ রান। দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ৭৫ রান। ২৪ রানে ২ উইকেট দলটাকে তৃতীয় উইকেটে পথ দেখালেন ব্র্যাথওয়েট ও অভিষিক্ত এনক্রুমা বনার। তারা গড়েন ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি। ৪৯ রানে অপরাজিত ব্র্যাথওয়েট। বনার অপরাজিত ১৭ রানে।

এর আগে বল হাতে দাপট দেখালেন টাইগারদের দলের একমাত্র পেসার মুস্তাফিজ। শুরুতেই এলবিডব্লিউ করেন বাঁহাতি ওপেনার জন ক্যাম্পবেলকে (৩)। এরপর মুস্তাফিজ ফেরান শেন মোজলি (২)।

এদিন অবশ্য চেনা যায়নি বাংলাদেশের স্পিনারদের। মন্থর উইকেটে টার্ন ছিল। তবে সাফল্য পাননি। অবশ্য তৃতীয় দিনে উইকেট আচরণ কেমন করে সেটাই দেখার। চ্যালেঞ্জ থাকছে দুই পক্ষেরই।

এর আগে দিনের প্রায় পুরোটা ছিল বাংলাদেশের। মেহেদী হাসান মিরাজের শতরানে রঙিন হয়েছে দিন। লিটন দাস ফিরতেই সাকিব আল হাসানের সঙ্গে জুটি বাধেন। দাপটে এগিয়ে যায় দল। সাকিব ফেরেন ৬৮ রানে।্এক বছরের বেশি সময় পর ফিরেই পেলেন অর্ধশতক। তারপর লোয়ার অর্ডার নিয়ে দলের রান চারশ ছাড়িয়ে যান মিরাজ। নিজেও তুলে নেন ক্যারিয়ারে প্রথম টেস্ট সেঞ্চুরি। তিন ফরম্যাট মিলিয়ে এটি তার প্রথম শতক।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ১ম ইনিংস: ১৫০.২ ওভারে ৪৩০/১০ (সাকিব ৬৮, লিটন ৩৮, মিরাজ ১০৩, তাইজুল ১৮, নাঈম ২৪, মুস্তাফিজ ৩; রোচ ২০-৫-৬০-১, গ্যাব্রিয়েল ২৬-৪-৬৯-১, কর্নওয়াল ৪২.২-৫-১১৪-২, মেয়ার্স ৭-২-১৬-০, ওয়ারিক্যান ৪৮-৮-১৩৩-৪, ব্র্যাথওয়েট ৪-০-১৩-০, বনার ৩-০-১৬-১)।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৯ ওভারে ৭৫/২ (ব্র্যাথওয়েট ৪৯*, ক্যাম্পবেল ৩, মোজলি ২, বনার ১৭*; মুস্তাফিজ ৮-২-১৮-২, সাকিব ৬-১-১৬-০, মিরাজ ৭-২-২৪-০, তাইজুল ৫-২-৯-০, নাঈম ৩-০-৭-০)।
# ২য় দিন শেষে

Mehidy Hasan’s superb century has pushed Bangladesh to 430 in the first innings!

How many will West Indies score in the final session?#BANvWI ➡️ https://t.co/OYKP4vYfsj pic.twitter.com/9ogYfurYOU

— ICC (@ICC) February 4, 2021

Previous Post

সাগরিকায় সৌরভ ছড়ালেন মিরাজ

Next Post

পুরনো চোটে সাকিব, মাঠ ছাড়লেন সাদমান

Related Posts

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়
বিশেষ প্রতিবেদন

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

4
বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

5
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার
অনান্য খেলা

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

10
Next Post
পুরনো চোটে সাকিব, মাঠ ছাড়লেন সাদমান

পুরনো চোটে সাকিব, মাঠ ছাড়লেন সাদমান

Discussion about this post

সর্বশেষ..

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
4

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

by cricbdadmin
0
10

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে দেশব্যপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ববধানে আয়োজিত...

ঘটনার জন্ম দিয়ে ফিরে গেলেন সাকিব

বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্তে সাকিবের ক্ষোভ

by cricbdadmin
0
7

বাংলাদেশের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে আবারও আলোচনার ঝড় উঠেছে। সেই বিতর্কে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন...

হাতে চোট পেলেন নাহিদ রানা

জয়ের ছন্দে র‍্যাঙ্কিংয়েও দাপট নাহিদ-মুস্তাফিজদের

by cricbdadmin
0
9

নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক সাফল্য বাংলাদেশের ক্রিকেটে যে নতুন আত্মবিশ্বাস তৈরি করেছে, তার প্রতিফলন এবার দেখা গেল আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও।...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD