Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের পরিকল্পনায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া

July 24, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
শ্রীলঙ্কায় সিরিজ জেতা দল নিয়েই পাকিস্তানের সঙ্গে লড়বে বাংলাদেশ
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চিন্তা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ধারিত দ্বিপাক্ষিক সিরিজটি তিন জাতির টুর্নামেন্টে রূপ পেতে পারে, যেখানে তৃতীয় দল হিসেবে যুক্ত হতে পারে বাংলাদেশ।

ক্রিকেট অস্ট্রেলিয়া বরাবরই উপমহাদেশে অনুষ্ঠিতব্য আইসিসি ইভেন্টগুলোর আগে এখানকার কন্ডিশনে প্রস্তুতি সিরিজ খেলার কৌশল নেয়। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশে এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কায় সফর করেছিল তারা। এবারও একই কৌশলের ধারাবাহিকতায় ২০২৬ বিশ্বকাপের আগে ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে রাজি হয়েছে অজিরা।

পিসিবির পরিকল্পনায় আছে সাত ম্যাচের একটি ত্রিদেশীয় সিরিজ, যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে এবং পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। এই সিরিজের মাধ্যমে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও বাংলাদেশ বিশ্বকাপের আগে নিজেদের শক্তি ও কৌশল পরখ করে নিতে পারবে।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সময়ে যে কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়েছে, তাতে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক আরও মজবুত হয়েছে। এই সম্পর্ককে কাজে লাগিয়েই সিরিজে বাংলাদেশকে যুক্ত করতে চান পিসিবি চেয়ারম্যান এবং এসিসি সভাপতি মহসিন নাকভি। তিনি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন এবং ঢাকায় অনুষ্ঠিতব্য এসিসির বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করছেন। এই সফরেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে সিরিজ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

পাকিস্তান আরও একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চিন্তা করছে এশিয়া কাপের আগে। সেখানে প্রতিপক্ষ হিসেবে ভাবা হচ্ছে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে। আফগান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ নিশ্চিত করেছেন, আগস্টে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হতে পারে, যেখানে তৃতীয় দল হিসেবে আরব আমিরাতকে যুক্ত করার পরিকল্পনা আছে।

Previous Post

থাকছে ভারত, ঢাকায় এসিসি সভা ঘিরে কাটল অনিশ্চয়তা

Next Post

এশিয়া কাপের মহারণ মরুর বুকে, শুরু ৫ সেপ্টেম্বর!

Related Posts

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

1
শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড
বিশেষ প্রতিবেদন

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

7
প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ
বিশেষ প্রতিবেদন

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

3
Next Post
এসিসিও জানাল-স্থগিত এশিয়া কাপ ক্রিকেট

এশিয়া কাপের মহারণ মরুর বুকে, শুরু ৫ সেপ্টেম্বর!

Discussion about this post

সর্বশেষ..

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

by cricbdadmin
0
1

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ।...

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
7

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে নাটকীয় মোড় নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের অবস্থান। একসময় দল গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেও এখন আবার নতুন...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

by cricbdadmin
0
3

দেশের ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এক স্বীকৃতি কর্মসূচির...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD