Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

এশিয়া কাপের মহারণ মরুর বুকে, শুরু ৫ সেপ্টেম্বর!

July 24, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
এসিসিও জানাল-স্থগিত এশিয়া কাপ ক্রিকেট
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

শেষ পর্যন্ত সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চূড়ান্ত হলো ২০২৫ এশিয়া কাপের সময় ও ভেন্যু। আগামী ৫ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াতে যাচ্ছে এবারের আসর, যেখানে অংশ নেবে এশিয়ার সেরা আটটি দল। ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

দুবাই ও আবুধাবির মাঠেই অনুষ্ঠিত হবে পুরো টুর্নামেন্ট। আয়োজক নাম থাকলেও ভারত ও পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভেন্যু হিসেবে ভারত থেকে সরে গিয়ে মরুর দেশকেই বেছে নিতে হয়েছে এসিসিকে।

ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার আগেই নানা অনিশ্চয়তা ঘিরে ছিল টুর্নামেন্ট নিয়ে। ভারত শুরুতে স্পষ্ট জানিয়ে দেয়, ঢাকায় সভা হলে তারা অংশ নেবে না, এমনকি টুর্নামেন্টও বয়কট করতে পারে। তবে শেষ মুহূর্তে ভার্চুয়াল অংশগ্রহণে সম্মত হয় তারা, যা এশিয়া কাপের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখে।

এই আসরে খেলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাশাপাশি সহযোগী সদস্য হিসেবে অংশ নেবে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।

এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়া মানেই বাড়তি উত্তেজনা। যদিও এবারের আসরে দুই দল এক গ্রুপে থাকবে কি না, তা এখনো চূড়ান্ত নয়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনার পর ভারত-পাকিস্তান সম্পর্ক ফের অবনতির দিকে যায়। এমনকি বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস-এও এই দুই দলের ম্যাচ বাতিল হয় ভারতীয় খেলোয়াড়দের আপত্তিতে। তবে এশিয়া কাপে সেই উত্তাপ কতটা মাঠে গড়ায়, সেটাই এখন দেখার বিষয়।

Previous Post

ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের পরিকল্পনায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া

Next Post

নাকভি-বুলবুলের কণ্ঠে সৌহার্দ্যের সুর- রাজনীতি নয়, ক্রিকেটই মুখ্য

Related Posts

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

1
শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড
বিশেষ প্রতিবেদন

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

7
প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ
বিশেষ প্রতিবেদন

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

3
Next Post
নাকভি-বুলবুলের কণ্ঠে সৌহার্দ্যের সুর- রাজনীতি নয়, ক্রিকেটই মুখ্য

নাকভি-বুলবুলের কণ্ঠে সৌহার্দ্যের সুর- রাজনীতি নয়, ক্রিকেটই মুখ্য

Discussion about this post

সর্বশেষ..

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

by cricbdadmin
0
1

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ।...

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
7

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে নাটকীয় মোড় নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের অবস্থান। একসময় দল গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেও এখন আবার নতুন...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

by cricbdadmin
0
3

দেশের ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এক স্বীকৃতি কর্মসূচির...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD