Saturday, October 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

তাসকিন নেই, নতুন মুখ তানজিম—জিম্বাবুয়ের বিপক্ষে দল ঘোষণা করলো বিসিবি

April 8, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
জিততে হলে রেকর্ড গড়তে হবে বাংলাদেশের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজ মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরি ও ছুটির কারণে কিছু অভিজ্ঞ মুখের অনুপস্থিতিতে এবার দলে দেখা যাবে নতুন কিছু চেহারা।

সবচেয়ে বড় ধাক্কা এসেছে পেস বিভাগে। বাঁ পায়ের গোড়ালির চোটে পড়ে টেস্ট সিরিজের বাইরে চলে গেছেন দলের নির্ভরযোগ্য পেসার তাসকিন আহমেদ। বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী নিশ্চিত করেছেন, তাসকিন এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এবং এই সিরিজে তিনি খেলতে পারবেন না।

তাসকিনের শূন্যস্থান পূরণে প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব। এই তরুণের সঙ্গে পেস ইউনিটে থাকছেন নাহিদ রানা, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।

অন্যদিকে পিএসএলে খেলার জন্য ছুটির আবেদন মঞ্জুর হওয়ায় লিটন দাস থাকছেন না স্কোয়াডে। তার পরিবর্তে উইকেটরক্ষক হিসেবে দলে নেওয়া হয়েছে জাকের আলী অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কনকে। দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে ফিরেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, যিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন না।

আগামী ১৫ এপ্রিল ঢাকায় পা রাখবে সফরকারী জিম্বাবুয়ে দল। ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্টটি মাঠে গড়াবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বাংলাদেশ দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

Related Posts

দারুণ শুরুর পরও দিন শেষে আক্ষেপ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

দারুণ শুরুর পরও দিন শেষে আক্ষেপ বাংলাদেশের

0
অস্ট্রেলিয়া মিশনের শুরুতেই পথ হারাল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়া মিশনের শুরুতেই পথ হারাল বাংলাদেশ

0
জ্যোতির মন্থর ব্যাটিং, রিতুর লড়াইয়ে দেড়শ পেরোল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

জ্যোতির মন্থর ব্যাটিং, রিতুর লড়াইয়ে দেড়শ পেরোল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD