Tuesday, July 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ঢাকায় পা রেখে সরাসরি সিলেটে নেদারল্যান্ডস ক্রিকেট দল

August 27, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ঢাকায় পা রেখে সরাসরি সিলেটে নেদারল্যান্ডস ক্রিকেট দল
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ সফরে এসেছে নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল। বুধবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তারা। সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে দুপুরে সিলেটের উদ্দেশে রওনা হয়ে পৌঁছেছেন ম্যাচ ভেন্যুতে।

বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩০ আগস্ট। এরপর ১ ও ৩ সেপ্টেম্বর হবে বাকি দুটি ম্যাচ। প্রতিটি ম্যাচই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে।

এবারই প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস দল। বিমানবন্দরে নামার পর ডাচ ক্রিকেটারদের ফুল দিয়ে বরণ করা হয়। তাদের নেতৃত্বে থাকছেন উইকেটকিপার-ব্যাটার স্কট এডওয়ার্ডস।

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের ক্রিকেট ইতিহাস খুব বেশি দীর্ঘ নয়। আন্তর্জাতিক অঙ্গনে মোট আটবার মুখোমুখি হয়েছে দুই দল। পাঁচটি টি-টোয়েন্টি আর তিনটি ওয়ানডের লড়াইয়ে বাংলাদেশ জয় পেয়েছে পাঁচটিতে, ডাচরা জিতেছে তিন ম্যাচে। সর্বশেষ ২০২৩ বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ। তবে সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে (২০২২ ও ২০২৪) ডাচদের বিপক্ষে জয়ের রেকর্ড রয়েছে লাল-সবুজদের।

টাইগাররা সর্বশেষ খেলেছিল জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে। মিরপুরে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার ডাচদের বিপক্ষে সিরিজকে এশিয়া কাপের আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছে লিটন দাসের নেতৃত্বাধীন দল।

আগামী ১১ সেপ্টেম্বর আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান। এরপর একই ভেন্যুতে খেলবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে।

Previous Post

অস্ট্রেলিয়ার ক্যান্সার সংকটে এক প্রতিচ্ছবি মাইকেল ক্লার্ক

Next Post

এশিয়া কাপের কোন দলে আছেন কারা

Related Posts

‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির
বিশেষ প্রতিবেদন

মিরাজকে সরিয়ে নতুন ভাবনায় বিসিবি?

3
টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লিটনের চোট নিয়ে রহস্য ভাঙলেন প্রধান নির্বাচক

6
সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা
বিশেষ প্রতিবেদন

সাকিব এবার নেপাল লিগে

5
Next Post
এশিয়া কাপ ক্রিকেট সূচি

এশিয়া কাপের কোন দলে আছেন কারা

Discussion about this post

সর্বশেষ..

‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির

মিরাজকে সরিয়ে নতুন ভাবনায় বিসিবি?

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্বের পরিবর্তন যেন এখন নিয়মিত আলোচনার বিষয়। একসময় তিন ফরম্যাটেই একজন অধিনায়ক রাখার নীতি অনুসরণ করলেও গত দুই...

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

লিটনের চোট নিয়ে রহস্য ভাঙলেন প্রধান নির্বাচক

by cricbdadmin
0
6

বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের চোট নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানিয়েছেন,...

সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা

সাকিব এবার নেপাল লিগে

by cricbdadmin
0
5

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবার খেলবেন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)। টুর্নামেন্টটির তৃতীয় আসরে তাকে দলে ভিড়িয়েছে...

নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে নাহিদ রানার চোট। জিম্বাবুয়ে সফরে পাওয়া সেই ইনজুরির কারণে...

সাকিব ছাড়া লড়াই কঠিন, সমালোচনার জবাব দিলেন সালাউদ্দিন

এইচপির ভবিষ্যৎ গড়ার মিশনে সালাহউদ্দিন

by cricbdadmin
0
7

জাতীয় দলের ড্রেসিংরুম থেকে এবার হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের দায়িত্বে নতুন অধ্যায় শুরু করলেন মোহাম্মদ সালাহউদ্দিন। বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD