Tuesday, July 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ডাচদের উড়িয়ে দিল ব্যাটে-বলে দুর্দান্ত বাংলাদেশ

August 30, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ডাচদের উড়িয়ে দিল ব্যাটে-বলে দুর্দান্ত বাংলাদেশ
0
SHARES
46
VIEWS
Share on FacebookShare on Twitter

সিলেটের উজ্জ্বল বিকেলে মাঠে নামে টাইগাররা। এবং শুরুতেই দেখা গেল তাদের আগ্রাসী পরিকল্পনা। টসে হেরে আগে ব্যাট করা নেদারল্যান্ডসকে শুরুর প্রথম বলেই চাপে ফেলে বাংলাদেশ। চার বছর পর জাতীয় দলে ফিরে সাইফ হাসান নিজের অলরাউন্ড প্রতিভার ঝলক দেখালেন, তাসকিন আহমেদ বোলিংয়ে দাপট দেখালেন, আর অধিনায়ক লিটন দাস ব্যাটিংয়ে দলের পথ দেখালেন।

১৩৬ রান মাত্র ১৩.৩ ওভারে তাড়া করে বাংলাদেশ ৮ উইকেটের উজ্জ্বল জয়, তিন ম্যাচের সিরিজে প্রথম পদক্ষেপে এগিয়ে গেল টাইগাররা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিজেদের শক্তি দেখিয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করা নেদারল্যান্ডসকে শুরু থেকে চাপে ফেলে ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৩৬ রানেই থামিয়ে দিয়েছে টাইগাররা।

ডাচদের ওপেনিং জুটি মাত্র ৩৮ রানের মধ্যে সাজঘরে ফিরে যায়। ম্যাক্স ও’ডাউড ১৫ বলে ২৩ রান, আর বিক্রমজিত সিং ১১ বলে মাত্র ৪ রান করে আউট হন। দুই ওপেনারকেই ফিরিয়েছেন তাসকিন আহমেদ। ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৪ রান করার পরও চাপে ছিল ডাচরা।

মাঝের ব্যাটিংয়ে তেজা নিদামানুরু ২৬ রান করেন, অধিনায়ক স্কট এডওয়ার্ডস ১২ রান, আর শারিজ আহমেদ ১৫ রান করে সাজঘরে ফেরেন। তাদের সবাইকেই ফিরিয়ে নিয়মিত বিরতিতে উইকেট তুলেছেন বাংলাদেশের বোলাররা। শেষ দিকে নিজের দুই ওভারে কাইল ক্লেইন ও নোয়াহ ক্রসকে ফেরান তাসকিন।

বোলিংয়ে তাসকিন ছিলেন সেরা, ৪ ওভারে ২৮ রান খরচায় তুলে নেন ৪ উইকেট। চার বছর পর জাতীয় দলে ফিরা সাইফ হাসান ১৮ রান খরচায় ২ উইকেট নেন, মুস্তাফিজুর রহমানও ১ উইকেট নিয়েছেন।

এরপর জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরু থেকে আগ্রাসী। ওপেনিং জুটি ২৬ রান যোগ করার পর পারভেজ হোসেন ইমন ৯ বলে ১৫ রান করে আউট হন। এরপর ক্রিজে আসে অধিনায়ক লিটন দাস ও তানজিদ হাসান। লিটন ২৯ বলে ৫৪ রানের ফিফটি হাঁকান, তানজিদ ২৪ বলে ২৯ রান করে। শেষ দিকে সাইফ হাসান ১৯ বলে ৩৬ রান অপরাজিত থাকেন।

১৪তম ওভারে বিক্রমজিত সিংকে টানা দুই ছক্কায় জয় নিশ্চিত করেন সাইফ। ৩৯ বল হাতে রেখে বাংলাদেশ জিতে নেয় ৮ উইকেটে। এর ফলে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ এগিয়ে গেল ১-০ তে। ১ ও ৩ সেপ্টেম্বর পরের দুটি ম্যাচ একই মাঠে।

সংক্ষিপ্ত স্কোর:

নেদারল‍্যান্ডস: ২০ ওভারে ১৩৬/৮ (ও’ডাউড ২৩, ভিক্রামজিৎ ৪, নিদামানুরু ২৬, এডওয়ার্ডস ১২, শারিজ ১৫, ক্রোস ১১, ক্লেইন ৯, প্রিঙ্গল ১৬, আরিয়ান ১৩*; মেহেদি ৪-০-২১-০, শরিফুল ৪-১-৩০-০, তাসকিন ৪-০-২৮-৪, মুস্তাফিজ ৪-০-১৯-১, রিশাদ ২-০-১৬-০, সাইফ ২-০-১৮-২)
বাংলাদেশ: ১৩.৩ ওভারে ১৩৮/২ (পারভেজ ১৫, তানজিদ ২৯, লিটন ৫৪*, সাইফ ৩৬*; আরিয়ান ৩-০-৩০-১, ক্লেইন ২-০-২৬-০, ডোরাম ৩-০-২৩-০, মিকেরেন ২-০-১৭-০, শারিজ ১-০-১২-০, প্রিঙ্গল ২-০-১৬-১, ভিক্রামজিৎ ০.৩-০-১৪-০)
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী

Previous Post

দুর্দান্ত বোলিং তাসকিনের, জিততে ১৩৭ চাই বাংলাদেশের

Next Post

বিসিবির নির্বাচনী লড়াইয়ে নামছেন তামিম

Related Posts

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লিটনের চোট নিয়ে রহস্য ভাঙলেন প্রধান নির্বাচক

5
সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা
বিশেষ প্রতিবেদন

সাকিব এবার নেপাল লিগে

5
নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি
বিশেষ প্রতিবেদন

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

5
Next Post
সতর্ক করলেন তামিম

বিসিবির নির্বাচনী লড়াইয়ে নামছেন তামিম

Discussion about this post

সর্বশেষ..

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

লিটনের চোট নিয়ে রহস্য ভাঙলেন প্রধান নির্বাচক

by cricbdadmin
0
5

বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের চোট নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানিয়েছেন,...

সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা

সাকিব এবার নেপাল লিগে

by cricbdadmin
0
5

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবার খেলবেন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)। টুর্নামেন্টটির তৃতীয় আসরে তাকে দলে ভিড়িয়েছে...

নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে নাহিদ রানার চোট। জিম্বাবুয়ে সফরে পাওয়া সেই ইনজুরির কারণে...

সাকিব ছাড়া লড়াই কঠিন, সমালোচনার জবাব দিলেন সালাউদ্দিন

এইচপির ভবিষ্যৎ গড়ার মিশনে সালাহউদ্দিন

by cricbdadmin
0
6

জাতীয় দলের ড্রেসিংরুম থেকে এবার হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের দায়িত্বে নতুন অধ্যায় শুরু করলেন মোহাম্মদ সালাহউদ্দিন। বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে...

আক্ষেপের আড়ালে এক লড়াকু সোহান!

মিরাজের ব্যর্থতা ঢেকে দিলেন হৃদয়-সোহান

by cricbdadmin
0
11

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) একদিনেই দেখা মিলল দুই ভিন্ন চিত্রের। একদিকে সুযোগ পেয়েও ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি মেহেদী...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD