Monday, May 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই জাকের

October 27, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই জাকের
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে আবারও ক্রিকেট উন্মাদনা। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি দুই দল। তবে লিটন দাসের জন্য দিনটা শুরু হয়নি পছন্দসইভাবে। টসে হেরে আগে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ।

ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়ের পর আত্মবিশ্বাসী বাংলাদেশ এবার নামছে নতুন চ্যালেঞ্জে। কারণ, ক্যারিবিয়ানরা বরাবরই টি-টোয়েন্টি ফরম্যাটে দারুণ শক্তিশালী। মিরপুরে পাওয়া সাফল্যের ধারাকে ধরে রাখতে এখন লিটনদের লড়তে হবে চট্টগ্রামের আর্দ্র আবহাওয়া, পিচের চরিত্র এবং ক্যারিবিয়ান পাওয়ার হিটিংয়ের বিপরীতে।

এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। চোটের কারণে ওয়ানডে সিরিজে মাঠে নামতে পারেননি তিনি। তার ফেরাতেই একাদশ থেকে ছিটকে গেছেন জাকের আলি অনিক, যিনি সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে খারাপ সময় কাটাচ্ছিলেন। বাদ পড়েছেন আরও তিনজন—পারভেজ হোসেন, শেখ মেহেদি হাসান ও শরিফুল ইসলাম।

বাংলাদেশের একাদশে ওপেনিংয়ে থাকছেন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। তিন নম্বরে লিটন, চার নম্বরে তরুণ তাওহিদ হৃদয়। এরপর মিডল অর্ডারে থাকবেন শামীম হোসেন ও উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। স্পিন আক্রমণে আছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ, আর পেস ইউনিটে রয়েছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমান।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজও দলে কিছু পরিবর্তন এনেছে। বাঁহাতি স্পিনার গুদাকেশ মতি বাদ পড়েছেন খরুচে বোলিংয়ের কারণে, তার জায়গা নিয়েছেন খ্যারি পিয়ের। অভিজ্ঞ জেসন হোল্ডার, রভম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ডরা রয়েছেন প্রথম একাদশে, যারা টি-টোয়েন্টিতে যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন।

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য আশাবাদ জোগাচ্ছে। টানা চারটি দ্বিপাক্ষিক সিরিজ জয়ের পর এবার লিটনের দল নামছে পঞ্চম সিরিজ জয়ের লক্ষ্যে। বিপরীতে, টানা সাত সিরিজ হেরে কিছুটা চাপে আছে ক্যারিবিয়ানরা, যাদের শেষ হার এসেছে নেপালের বিপক্ষে।

বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসনে, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
শাই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, খ‍্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।

Previous Post

মাঠেই অসুস্থ হয়ে না ফেরার দেশে বরিশালের ফিজিও

Next Post

শেষের ঝড়ে বাংলাদেশকে চাপে ফেলল উইন্ডিজ

Related Posts

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’
বিশেষ প্রতিবেদন

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

7
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

4
জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

7
Next Post
শেষের ঝড়ে বাংলাদেশকে চাপে ফেলল উইন্ডিজ

শেষের ঝড়ে বাংলাদেশকে চাপে ফেলল উইন্ডিজ

Discussion about this post

সর্বশেষ..

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

by cricbdadmin
0
7

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতিটা আরেকটু ঝালিয়ে নিতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

by cricbdadmin
0
4

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে স্কটল্যান্ডে...

জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

by cricbdadmin
0
7

একসময় অস্ট্রেলিয়া সফর মানেই ছিল বাংলাদেশের জন্য কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া। প্রতিপক্ষের গতি, বাউন্স আর আক্রমণাত্মক ক্রিকেটের সামনে টিকে থাকাই...

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

by cricbdadmin
0
7

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার ভিন্ন এক মানসিকতা নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। অতীতের মতো শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, ম্যাচ...

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

by cricbdadmin
0
5

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা শেষ করেই জাতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটার ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আর ফিরেই নিজেদের উপস্থিতি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD