Wednesday, May 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

September 16, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

আবুধাবিতে শুরু হলো এশিয়া কাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ। ‘বি’ গ্রুপে বাঁচা–মরার লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। টসের গুরুত্বপূর্ণ মুহূর্তে হাসি ফুটলো টাইগার শিবিরে। লিটন দাস টসে জিতে নিলেন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে ব্যাটিং ব্যর্থতা মাথায় রেখেই শুরুটা ব্যাট হাতে করতে চেয়েছে দল।

এ ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে চারটি পরিবর্তন। দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ, বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, ব্যাটার সাইফ হাসান এবং উইকেটকিপার–ব্যাটার নুরুল হাসান সোহান। জায়গা হারিয়েছেন তরুণ তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।

বাংলাদেশের একাদশ দাঁড়িয়েছে এভাবে-ওপেনিংয়ে লিটন দাস ও তানজিদ তামিম। তিনে সাইফ হাসান, তার পর তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক ও শামীম হোসেন। উইকেটকিপিংয়ের দায়িত্বে নুরুল সোহান। স্পিন আক্রমণে আছেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন, আর পেস আক্রমণে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

প্রতিপক্ষ আফগানিস্তানও নেমেছে শক্তিশালী একাদশ নিয়ে। ওপেনিংয়ে গুরবাজ, জাদরানদের পাশাপাশি দলে আছেন নবী, গুলবাদিন নাইব ও আজমতউল্লাহ ওমরজাই। আর নেতৃত্বে থাকা রশিদ খানকে ঘিরেই সাজানো হয়েছে তাদের ঘূর্ণি আক্রমণ।

সমীকরণে পিছিয়ে আছে বাংলাদেশ। দুটি ম্যাচ শেষে নেট রান রেটে তারা –০.৬৫০-এ। আফগানিস্তান আছে +৪.৭০০-এ আর শ্রীলঙ্কা +১.৫৪৬-এ। তাই শুধু জয় নয়, বড় ব্যবধানের জয় চাই লিটনদের। হার মানেই বিদায় নিশ্চিত, আর জয় মানেই সুপার ফোরে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখা।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: সেদিকউল্লাহ আতাল, রহমানউল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নূর আহমেদ, এএম গাজানফার, ফজলহক ফারুকি।

Previous Post

মিরপুরে ওয়ানডে, চট্টগ্রামে টি-টোয়েন্টি: দেখে নিন বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ সূচি

Next Post

রেকর্ড তামিমের, ১৫৪ রানে থামল বাংলাদেশ

Related Posts

শিবলির হাফসেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

শিবলির হাফসেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ রূপগঞ্জের

3
সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!
বিশেষ প্রতিবেদন

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

4
‘আমরা তাদের অলআউট করব’
বিশেষ প্রতিবেদন

‘আমরা তাদের অলআউট করব’

6
Next Post
রেকর্ড তামিমের, ১৫৪ রানে থামল বাংলাদেশ

রেকর্ড তামিমের, ১৫৪ রানে থামল বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

শিবলির হাফসেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ রূপগঞ্জের

শিবলির হাফসেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ রূপগঞ্জের

by cricbdadmin
0
3

শুরুটা ছিল ঝড়ের মতো, শেষটা ধীরে ধীরে থেমে গেল-তবু ২৫০ রানের লড়াকু পুঁজি গড়ে মাঠ ছাড়ল লিজেন্ডস অব রূপগঞ্জ! ঢাকা...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

by cricbdadmin
0
4

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়েছে বাংলাদেশ। টানটান উত্তেজনায় ভরা শেষ দিনে আজ পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট...

‘আমরা তাদের অলআউট করব’

‘আমরা তাদের অলআউট করব’

by cricbdadmin
0
6

সিলেট টেস্টের চতুর্থ দিন শেষে ম্যাচ যেন এসে দাঁড়িয়েছে এক সূক্ষ্ম ভারসাম্যে। পাকিস্তান এখনো লড়াইয়ে, তবে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হাতছাড়া...

তাইজুলের ঘূর্ণিতে স্বস্তি, জয় থেকে তিন উইকেট দূরে বাংলাদেশ

তাইজুলের ঘূর্ণিতে স্বস্তি, জয় থেকে তিন উইকেট দূরে বাংলাদেশ

by cricbdadmin
0
7

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট এখন রীতিমতো স্নায়ুযুদ্ধের রূপ নিয়েছে। চার দিনের লড়াই শেষে ম্যাচ...

সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ

সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ

by cricbdadmin
0
8

সিলেট টেস্টের চতুর্থ দিনে আজ ম্যাচের চিত্র এখন অনেকটাই পরিষ্কার। পাকিস্তান লড়াই চালিয়ে গেলেও বাস্তবতা বলছে, জয়ের পথ এখন বাংলাদেশের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD