Monday, April 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

জিততে হলে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে

July 26, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
জিততে হলে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে জিততে হলে গড়তে হবে রেকর্ড।
কুসল পেরেরার শতরানে বড় সংগ্রহ গড়েছে লঙ্কানরা। স্বাগতিকদের নির্ধারিত ৫০ ওভারে সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ৩১৪ রান। জিততে কঠিন পথ পাড়ি দিতে হবে টাইগার ব্যাটসম্যানদের। গড়তে হবে রেকর্ডঅ

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তিনশ রান তাড়ায় এখনও জিততে পারেনি কোনো দেশ। সবশেষ ২০১২ সালে শ্রীলঙ্কার ২৮৬ রান টপকে ভারতের জয় এই মাঠে রান তাড়ার রেকর্ড। আর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় রান তাড়ার জয় এসেছে সেই ২০০৬ সালে। বগুড়ায় ২১২ রান টপকে হাসিমুখে মাঠ ছেড়েছিল টাইগাররা।

শুক্রবার প্রেমাদাসা স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচে টস ভাগ্যটা ছিল শ্রীলঙ্কারই পক্ষে। শুরুতেই ব্যাটিং নেন দিমুথ করুনারত্নে। তবে ২১ মাস পর জাতীয় দলের হয়ে খেলতে নেমে নিজের দ্বিতীয় ওভারেই উইকেট পেয়েছেন শফিউল ইসলাম। শ্রীলঙ্কার ওপেনার আভিশকা ফার্নান্ডোকে (৭) আউট করে শুরু।
তবে এরপর করুনারত্নে ও কুসল পেরেরা গড়েন ৯৭ রানের জুটি। ৩৭ বলে ৩৬ রান করে ফিরেন করুনারত্নে।

কুসল মেন্ডিস ৪৯ বলে ৪৩ রান করেন। কুসল পেরেরা মাত্র ৮২ বলে পেয়ে যান শতরান। এটি ওয়ানডেতে তার পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি। ৯৯ বলে ১১১ রান করে সৌম্য সরকারের বলে আউট কুসল পেরেরা। শেষে অ্যাঞ্জেলো ম্যাথুস করেন ৫২ বলে ৪৮ রান। দল পায় বড় স্কোর।

বাংলাদেশের হয়ে শফিউল ইসলাম শিকার করেন তিনটি উইকেট। দুই উইকেট মুস্তাফিজুর রহমানের। তবে ১০ ওভারে তিনি দেন ৭৫ রান। ৫ ওভারে ১৭ রান দিয়ে ১ উইকেট নেন সৌম্য সরকার।

ম্যাচটিতে নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল। দেশের ১৪তম অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে তার। আর এটি লাসিথ মালিঙ্গার ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ৩১৪/৯ (ফার্নান্দো ৭, করুনারত্নে ৩৬, কুসল পেরেরা ১১১, কুসল মেন্ডিস ৪৩, ম্যাথিউস ৪৮, থিরিমান্নে ২৫, থিসারা পেরেরা ২, ধনাঞ্জয়া ১৮, মালিঙ্গা ৬*, প্রদিপ ০*; শফিউল ৩/৬২, মিরাজ ১/৫৬, রুবেল ১/৫৪, মুস্তাফিজ ২/৭৫, সৌম্য ১/১৭)

Previous Post

জয়ের শুরুর অপেক্ষায় বাংলাদেশ

Next Post

চিটাগং ছেড়ে কুমিল্লার আইকন মুশফিক

Related Posts

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের বাঁচা-মরার লড়াই, একাদশে সৌম্য

4
১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

4
এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন
অনান্য খেলা

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

5
Next Post
হ্যাপি বার্থ ডে ক্যাপ্টেন!

চিটাগং ছেড়ে কুমিল্লার আইকন মুশফিক

Discussion about this post

সর্বশেষ..

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

বাংলাদেশের বাঁচা-মরার লড়াই, একাদশে সৌম্য

by cricbdadmin
0
4

এক ম্যাচেই বদলে গেছে সিরিজের আবহ। শুরুতে তিন ম্যাচের লড়াই মনে হলেও এখন বাংলাদেশের সামনে দাঁড়িয়ে একটাই সমীকরণ-জিততে হবে। প্রথম...

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করেছে দলবদলের আনুষ্ঠানিকতা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয় দুই দিনজুড়ে ছিল ক্রিকেটারদের আনাগোনায় সরগরম, যেখানে...

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

by cricbdadmin
0
5

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের এক বাস্তবতা ছিল আর্থিক অনিশ্চয়তা, বিশেষ করে ক্রিকেট ও ফুটবলের বাইরে থাকা খেলোয়াড়দের জন্য। সেই বাস্তবতায় পরিবর্তনের...

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

by cricbdadmin
0
5

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথম দিনে জাতীয় দলের দুই অধিনায়ক লিটন দাস...

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নতুন মৌসুমকে সামনে রেখে চমক দেখিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুতে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের ইঙ্গিত দিলেও...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD