Monday, July 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত

July 12, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

শ্রীলঙ্কার বিপক্ষে ডাম্বুলায় রোববার অনুষ্ঠেয় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জাকের আলী অনিককে দেখা যাবে কি না, তা এখনো চূড়ান্ত নয়। বাঁ ঊরুর চোট পুরোপুরি না সারায় ক্যান্ডিতে প্রথম ম্যাচে মাঠের বাইরে ছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচেও তার খেলা নির্ভর করছে শেষ মুহূর্তের ফিটনেস পরীক্ষার ফল এবং টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর।

গল টেস্টে চোট পাওয়া এই উইকেটকিপার-ব্যাটার পুরোপুরি সুস্থ না হলেও দলের ফিজিও ও চিকিৎসকদের মতে, শুধুমাত্র উইকেটকিপিং করলে চোটের ঝুঁকি কম থাকবে। তবে তাকে মাঠে নামানো হলে কিপার-ব্যাটার হিসেবেই বিবেচিত হবেন তিনি। এ ক্ষেত্রে প্রথম ম্যাচে কিপিং করা লিটন দাসকে সরে দাঁড়াতে হতে পারে। সূত্রগুলো বলছে, জাকেরকে খেলানোর সম্ভাবনা রয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের দিন সকালে।

অভিষেকের পর থেকে টানা ছয়টি টি-টোয়েন্টি খেলা জাকের আলী অনিক এখন বাংলাদেশ দলে প্রায় নিয়মিত মুখ। যদিও পারফরম্যান্সের ধারাবাহিকতা এখনও তার মধ্যে দেখা যায়নি। ব্যতিক্রম হিসেবে রয়েছে আমিরাতের বিপক্ষে ৩৪ বলে ৪১ এবং পাকিস্তানের বিপক্ষে ২০ বলে ৩৬ রানের ইনিংস। বাকি ম্যাচগুলোয় তার ব্যাট ছিল নীরব।

তবুও টিম কম্বিনেশন ও ব্যাটিং লাইনআপে ভারসাম্য আনতে জাকেরের অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ হতে পারে। উইকেটকিপিংয়ে তার অভিজ্ঞতাও দলকে সহায়তা করতে পারে, বিশেষ করে এমন এক ম্যাচে যেখানে বাংলাদেশ সিরিজে টিকে থাকার লড়াইয়ে রয়েছে।

প্রথম টি-টোয়েন্টিতে পরাজয়ের ফলে বাংলাদেশ এখন সিরিজে পিছিয়ে। ডাম্বুলায় দ্বিতীয় ম্যাচটি তাই লিটন দাসের দলের জন্য ‘মাস্ট উইন’ ম্যাচে পরিণত হয়েছে।

Previous Post

ডিউক বল: বাউন্ডারি পেরিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে

Next Post

‘সাকিবের জন্য দরজা সবসময় খোলা’

Related Posts

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

4
সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস
বিশেষ প্রতিবেদন

প্রথম ম্যাচেই হৃদয়ের ছাপ, বল হাতে দুর্দান্ত সাকিব

3
জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়া সফরের দলে সৌম্য-জাকের, নতুন মুখ মুশফিক

8
Next Post
দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

‘সাকিবের জন্য দরজা সবসময় খোলা’

Discussion about this post

সর্বশেষ..

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

by cricbdadmin
0
4

আগস্টজুড়ে ব্যস্ত সূচির মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশ ইমার্জিং দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা...

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস

প্রথম ম্যাচেই হৃদয়ের ছাপ, বল হাতে দুর্দান্ত সাকিব

by cricbdadmin
0
3

তাসকিন আহমেদের পরিবর্তে দলে নেওয়া হয়েছিল তাকে। সুযোগটা ছিল হঠাৎই, কিন্তু সেটিকে মনে রাখার মতো করে রাঙালেন তাওহিদ হৃদয়। জাফনা...

জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত

অস্ট্রেলিয়া সফরের দলে সৌম্য-জাকের, নতুন মুখ মুশফিক

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৫ সদস্যের দলে সবচেয়ে বড়...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

ভারতকে সামনে রেখেই নতুন মিশন, লড়াইয়ের বার্তা মিরাজের

by cricbdadmin
0
5

প্রায় এক বছরের অপেক্ষার পর অবশেষে বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে ভারত। ২০২৫ সালের আগস্ট-সেপ্টেম্বরে বিরাট কোহলি-রোহিত শর্মাদের বাংলাদেশ সফরের কথা...

বিশ্বকাপ শেষ ইবাদতের

ছুটি বাতিল করে ফিরছেন এবাদত!

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়া সফরের আগে চোট যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ দলকে। একের পর এক পেসার ইনজুরিতে পড়ায় টিম ম্যানেজমেন্টকে নতুন করে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD