Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ছক্কার জোয়ারে ছন্দে বাংলাদেশ

July 21, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ছক্কার জোয়ারে ছন্দে বাংলাদেশ
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

মিরপুরের চেনা উইকেট, তবে অচেনা শুরুর ধাক্কা। প্রথম ওভারেই ফিরে যান তানজিদ হাসান। দ্বিতীয় ওভারে লিটন দাস। মাত্র ৭ রানেই দুই ওপেনারের বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপের মুখে নেমে পড়ে নতুন জুটি-তাওহিদ হৃদয় ও পারভেজ হোসেন। শুরুতেই হৃদয় ফ্রি হিটে লং অন দিয়ে মারেন দুর্দান্ত ছক্কা। পরের ওভারেই পারভেজ খেলেন স্লগ সুইপ, বল আছড়ে পড়ে বাউন্ডারির বাইরে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দ্রুত চারটি ছক্কায় চাপ দূরে ঠেলে জয়ের পথে এগিয়ে যায় দল।

বাংলাদেশের লক্ষ্য ছিল মাত্র ১১১ রান, তবে শুরুতেই দুই উইকেট হারানো যে চাপ সৃষ্টি করেছিল, তা হালকাভাবে নেওয়ার সুযোগ ছিল না। কিন্তু হৃদয় ও পারভেজ ঠিক সেখানেই দেখিয়েছেন আত্মবিশ্বাস, নিয়ন্ত্রণ ও ইন্টেন্টের নিখুঁত সমন্বয়। মাত্র ৩ ওভারে ৪টি ছক্কায় পাল্টে গেছে ম্যাচের মোমেন্টাম। এরপর দেখেশুনে খেলে জয়ের বন্দরে নিয়ে গেছেন তাঁরা।

পারভেজ একাই মেরেছেন ৫টি ছক্কা, করেছেন ৩৯ বলে ৫৬ রানের ম্যাচজয়ী ইনিংস। পুরো দলের মোট ছক্কার সংখ্যা ৭টি-যা ছোট লক্ষ্যেও আধিপত্যের চিত্র দেখায়। ম্যাচ শেষে পারভেজ নিজেই বললেন, টি-টোয়েন্টি ক্রিকেটে এখন ছক্কা মারার ক্ষমতাই সবচেয়ে বড় অস্ত্র, এবং বাংলাদেশ দলে সেটি সবারই আছে।

পরিসংখ্যানেও তার প্রমাণ মিলছে। ২০২৪ সালে ১০টি টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের ছক্কা সংখ্যা ৮৮টি, গড়ে ম্যাচপ্রতি প্রায় ৯টি। আগের ১৯ বছরে যেখানে মাত্র ৯টি ম্যাচে ১০ বা তার বেশি ছক্কা মারতে পেরেছিল বাংলাদেশ, সেখানে গত দুই বছরেই হয়েছে ৭টি।

এখনকার ব্যাটাররা এককভাবেও ছক্কার দাপট দেখাচ্ছেন। পারভেজ ১৬ ইনিংসে মেরেছেন ২৪টি ছক্কা, তানজিদ ও জাকের আলি ২৮ ইনিংসে করেছেন ৩২টি করে। হৃদয়ের ছক্কার সংখ্যা ৩৭টি, ৩৯ ইনিংসে।

পারভেজ এই ম্যাচে শুধু দলকে জেতাননি, নিজের আত্মবিশ্বাসও ফিরে পেয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দুটি ম্যাচেই ছিলেন শূন্য রানে আউট। পাকিস্তানের বিপক্ষে ছিল হ্যাটট্রিক শূন্যের আশঙ্কা। তার ওপর শুরুতেই পড়েছিল দুই উইকেটের চাপ। এই সবকিছুকে পাশ কাটিয়ে বড় ইনিংস খেলার কৃতিত্ব দেন ‘বর্তমানে থাকার’ মানসিকতাকে।

তার ভাষায়, “শ্রীলঙ্কার ম্যাচটা শেষ হয়ে গেছে। আমি শুধু এই সিরিজ নিয়েই ভাবছিলাম, পরের বল কী হবে সেটাই মাথায় ছিল।”

ম্যাচ চলাকালীন পারভেজ ও হৃদয় গড়েন দ্বিতীয় উইকেটে ৬২ বলে ৭৩ রানের জুটি, যা ভিত্তি তৈরি করে দেয় জয়ের। পরে জাকের আলির সঙ্গে ১৮ বলে ৩২ রানের জুটি গড়ে ম্যাচ শেষ করেন তিনি।

ব্যাটিংয়ের পরিকল্পনা নিয়ে পারভেজ বলেন, ‘আমরা ইন্টেন্ট ঠিক রেখে যতটা কম ঝুঁকি নিয়ে খেলতে পারি, সেটার দিকেই মনোযোগ দিয়েছি। ছোট একটা জুটি গড়ার চেষ্টা ছিল, যেখান থেকে ম্যাচটা আমরা নিয়ন্ত্রণে আনতে পারি।’

মিরপুরের উইকেট নিয়ে আগেও অনেক বিতর্ক ছিল। এবারও পাকিস্তান কোচ মাইক হেসন ম্যাচ শেষে প্রকাশ করেন অসন্তোষ। তবে বাংলাদেশের ব্যাটারদের সাফল্যের পেছনে ছিল উইকেট দ্রুত বুঝে নেওয়ার সক্ষমতা, সেটা মনে করিয়ে দেন পারভেজ, ‘আমাদের পরিকল্পনা ছিল, যত দ্রুত উইকেটটা বুঝে নিতে পারি, ততই ভালো। আমরা সেটি করতে পেরেছি। দুটি উইকেট পড়া স্বাভাবিক, তবে আমরা পরের ব্যাটাররা ভালোভাবে সামলে নিয়েছি।’

এই ম্যাচ ছিল মে মাসের পর মিরপুরে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি। ঘরের মাঠে, চাপে, উইকেট নিয়ে অনিশ্চয়তা-সবকিছুর মাঝে পারভেজ-হৃদয়রা দেখিয়েছেন নতুন বাংলাদেশের আত্মবিশ্বাস। একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে মঙ্গলবার।

Previous Post

বল হাতে ফের চমক সাকিবের, কিন্তু…

Next Post

উত্তরার দুর্ঘটনায় কাঁদছেন তামিম

Related Posts

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

5
শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড
বিশেষ প্রতিবেদন

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

9
প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ
বিশেষ প্রতিবেদন

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

3
Next Post
যে কারণে সরেই গেলেন তামিম

উত্তরার দুর্ঘটনায় কাঁদছেন তামিম

Discussion about this post

সর্বশেষ..

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

by cricbdadmin
0
5

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ।...

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
9

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে নাটকীয় মোড় নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের অবস্থান। একসময় দল গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেও এখন আবার নতুন...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

by cricbdadmin
0
3

দেশের ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এক স্বীকৃতি কর্মসূচির...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD