Monday, July 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

‘গামিনি যুগে’র ইতি টানতে চায় বিসিবি?

August 4, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
‘গামিনি যুগে’র ইতি টানতে চায় বিসিবি?
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উইকেট দেখলেই অনেক ব্যাটারই মুখ ঘুরিয়ে নেন। কারণ এটা সেই উইকেট যেখানে ১৩০ রান তাড়া করাও প্রায় যুদ্ধের নামান্তর। আর এই দৃশ্যপটের একমাত্র স্থায়ী পরিচালক শ্রীলঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভা।

২০১০ সাল থেকে বিসিবির সঙ্গে কাজ করছেন তিনি, এক রকম ‘অবিসংবাদিত শাসক’ হিসেবে। কিন্তু গত কিছু বছর ধরে ব্যাটিং-বান্ধব উইকেটের ঘাটতি নিয়ে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন ক্রমাগত। একপর্যায়ে বিসিবির ভেতর থেকেও উঠেছে প্রশ্ন-‘গামিনির সময় কি শেষ?’

সম্প্রতি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম স্বীকার করলেন, গামিনির বিকল্প খোঁজা শুরু হয়েছে। তবে চুক্তি নবায়ন করে বিসিবি যেন এক পা সামনে আবার এক পা পেছনেও রেখেছে।

ফাহিম বলছিলেন, ‘অবশ্যই বিকল্প খোঁজার কাজ চলছে। আমরা চাই এমন উইকেট যেখানে ব্যাটাররা আত্মবিশ্বাস পাবে, রান হবে।’

আসন্ন নেদারল্যান্ডস সিরিজে ব্যাটিং ফ্রেন্ডলি পরিবেশ গড়তে চায় বিসিবি। আবুধাবির উইকেটের আদলে প্রস্তুতির অংশ হিসেবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনায় এনেছে বোর্ড। ফাহিম বলেন, ‘সিলেটে অন্তত ১৭০-১৮০ রানের উইকেট চাই। সম্ভব হলে ২০০ রান। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট বানানো যায়, এটা আমি নিজে গিয়ে দেখে এসেছি।’

গামিনির ‘স্লো, টার্নিং ট্র্যাক’ বরাবরই হয়েছে বিদেশিদের জন্য ভয়, আর ব্যাটসম্যানদের জন্য অভিশাপ। বাংলাদেশ মাঝে মাঝে শক্তিশালী দলকে হারালেও, টেকসই উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে এ ধরনের উইকেট।

গামিনির মাসিক বেতন প্রায় সাড়ে ৫ লাখ টাকা। এ অবস্থায় এত সমালোচনার পরও এতদিন ধরে তার টিকে থাকা বিস্ময়কর!

Previous Post

সিরিজ জয়ের দিনে ব্যাট-বলে জ্বলে উঠল পাকিস্তান

Next Post

‘ম্যাচ উইনার’ খুঁজে পাওয়ার মিশন বাংলাদেশের

Related Posts

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

4
সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস
বিশেষ প্রতিবেদন

প্রথম ম্যাচেই হৃদয়ের ছাপ, বল হাতে দুর্দান্ত সাকিব

3
জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়া সফরের দলে সৌম্য-জাকের, নতুন মুখ মুশফিক

8
Next Post
এসিসিও জানাল-স্থগিত এশিয়া কাপ ক্রিকেট

‘ম্যাচ উইনার’ খুঁজে পাওয়ার মিশন বাংলাদেশের

Discussion about this post

সর্বশেষ..

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

by cricbdadmin
0
4

আগস্টজুড়ে ব্যস্ত সূচির মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশ ইমার্জিং দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা...

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস

প্রথম ম্যাচেই হৃদয়ের ছাপ, বল হাতে দুর্দান্ত সাকিব

by cricbdadmin
0
3

তাসকিন আহমেদের পরিবর্তে দলে নেওয়া হয়েছিল তাকে। সুযোগটা ছিল হঠাৎই, কিন্তু সেটিকে মনে রাখার মতো করে রাঙালেন তাওহিদ হৃদয়। জাফনা...

জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত

অস্ট্রেলিয়া সফরের দলে সৌম্য-জাকের, নতুন মুখ মুশফিক

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৫ সদস্যের দলে সবচেয়ে বড়...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

ভারতকে সামনে রেখেই নতুন মিশন, লড়াইয়ের বার্তা মিরাজের

by cricbdadmin
0
5

প্রায় এক বছরের অপেক্ষার পর অবশেষে বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে ভারত। ২০২৫ সালের আগস্ট-সেপ্টেম্বরে বিরাট কোহলি-রোহিত শর্মাদের বাংলাদেশ সফরের কথা...

বিশ্বকাপ শেষ ইবাদতের

ছুটি বাতিল করে ফিরছেন এবাদত!

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়া সফরের আগে চোট যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ দলকে। একের পর এক পেসার ইনজুরিতে পড়ায় টিম ম্যানেজমেন্টকে নতুন করে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD