Tuesday, July 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ক্রীড়াবিদদের সম্মাননা দিল কোকো মেমোরিয়াল ট্রাস্ট

March 1, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ক্রীড়াবিদদের সম্মাননা দিল কোকো মেমোরিয়াল ট্রাস্ট
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশের ক্রীড়াঙ্গনে প্রথমবারের মতো আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করল আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন। ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদান রাখা সাবেক ও বর্তমান মোট নয়জন ক্রীড়াবিদকে দেওয়া হয়েছে ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড’। রাজধানীর লা মেরিডিয়ান ঢাকার গ্র্যান্ড বলরুমে আয়োজিত জমকালো অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্মরণে এই সম্মাননা প্রবর্তন করা হয়েছে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, দেশের ক্রীড়াঙ্গনে অসামান্য অবদান রাখা তারকাদের স্বীকৃতি জানাতেই এ উদ্যোগ। প্রতিটি পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদকে সম্মাননা স্মারকসহ এক লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

এবারের পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ক্রিকেটে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও মারুফা আক্তার, ফুটবলে আলফাজ আহমেদ ও ঋতুপর্না চাকমা, হকিতে আমিরুল ইসলাম, ব্যাডমিন্টনে আল আমিন জুমা, আর্চারিতে সাগর ইসলাম এবং ফুটবলে আফজাল আহমেদ রয়েছেন। সাতটি ডিসিপ্লিনে মোট নয়জন কৃতী ক্রীড়াবিদ এ সম্মাননায় ভূষিত হন।

বিশেষভাবে সম্মানিত হয়েছেন বাংলাদেশ টেবিল টেনিসের অনূর্ধ্ব-১৯ বালিকা ও মহিলা বিভাগের ডাবল ক্রাউনধারী এক নম্বর খেলোয়াড় খই খই সাই মারমা। লন্ডনভিত্তিক ট্রাস্টের উদ্যোগে তাকে দেওয়া হয়েছে ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৬’। ইসলামিক সলিডারিটি গেমস ২০২৫-এ মিশ্র দ্বৈতে রৌপ্যপদক জয় এবং অল্প বয়সে সিনিয়র বিভাগে সাফল্যের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা। অনুষ্ঠানে ট্রাস্টের সভাপতি আবু নাসের শেখ ও সাধারণ সম্পাদক সরফরাজ শাপুসহ ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রাঙামাটির রাজস্থলীর প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল থেকে উঠে আসা খই খইয়ের ক্রীড়া জীবন শুরু বান্দরবনের লামায় অবস্থিত কোয়ান্টাম স্কুলে। পরে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের দীর্ঘমেয়াদি ক্যাম্পে থাকা-খাওয়া ও পড়াশোনার সুযোগ পান তিনি। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর চুক্তিভিত্তিক খেলোয়াড় হিসেবে খেলছেন এবং বিকেএসপি থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষার্থী।

গত জানুয়ারিতে জাতীয় চ্যাম্পিয়নশিপে আটটি ডিসিপ্লিনে অংশ নিয়ে ছয়টি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান খই খই। এছাড়া ২০২৬ সালে ভারতে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান জুনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের প্রাথমিক বাছাইয়ে দুটি সিলেকশনে মোট ১২ ম্যাচে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বও অর্জন করেছেন তিনি।

Previous Post

যুদ্ধের প্রভাব ক্রিকেটে, সফর স্থগিত ইসিবির

Next Post

জেদ্দার উৎকণ্ঠা শেষে ঢাকায় স্বস্তির হাসি, ফিরলেন মুশফিকুর রহিম

Related Posts

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লিটনের চোট নিয়ে রহস্য ভাঙলেন প্রধান নির্বাচক

5
সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা
বিশেষ প্রতিবেদন

সাকিব এবার নেপাল লিগে

4
নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি
বিশেষ প্রতিবেদন

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

5
Next Post
ট্রফির আনন্দে রাজশাহী, ছাদখোলা বাসে বিজয়মিছিল

জেদ্দার উৎকণ্ঠা শেষে ঢাকায় স্বস্তির হাসি, ফিরলেন মুশফিকুর রহিম

Discussion about this post

সর্বশেষ..

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

লিটনের চোট নিয়ে রহস্য ভাঙলেন প্রধান নির্বাচক

by cricbdadmin
0
5

বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের চোট নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানিয়েছেন,...

সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা

সাকিব এবার নেপাল লিগে

by cricbdadmin
0
4

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবার খেলবেন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)। টুর্নামেন্টটির তৃতীয় আসরে তাকে দলে ভিড়িয়েছে...

নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে নাহিদ রানার চোট। জিম্বাবুয়ে সফরে পাওয়া সেই ইনজুরির কারণে...

সাকিব ছাড়া লড়াই কঠিন, সমালোচনার জবাব দিলেন সালাউদ্দিন

এইচপির ভবিষ্যৎ গড়ার মিশনে সালাহউদ্দিন

by cricbdadmin
0
6

জাতীয় দলের ড্রেসিংরুম থেকে এবার হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের দায়িত্বে নতুন অধ্যায় শুরু করলেন মোহাম্মদ সালাহউদ্দিন। বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে...

আক্ষেপের আড়ালে এক লড়াকু সোহান!

মিরাজের ব্যর্থতা ঢেকে দিলেন হৃদয়-সোহান

by cricbdadmin
0
11

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) একদিনেই দেখা মিলল দুই ভিন্ন চিত্রের। একদিকে সুযোগ পেয়েও ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি মেহেদী...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD