Sunday, May 24, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ক্রীড়াঙ্গনে বেতনের আওতায় অবহেলিত ক্রীড়াবিদরা

March 28, 2026
in অনান্য খেলা, বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
তরুণদের নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রত্যয় আমিনুলের
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের এক প্রত্যাশা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রথমবারের মতো চালু হচ্ছে সরকারি ক্রীড়া ভাতা কর্মসূচি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের উদ্যোগে শুরু হতে যাওয়া এই কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান।

শুরুতে ৫০০ ক্রীড়াবিদকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা থাকলেও প্রথম ধাপে রাখা হয়েছে ১২৯ জনকে। এই তালিকায় স্থান পেয়েছেন দেশের বিভিন্ন কম আলোচিত ডিসিপ্লিনের খেলোয়াড়রা, যারা জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করলেও দীর্ঘদিন আর্থিক অনিশ্চয়তায় ভুগছিলেন। তবে আপাতত এই তালিকার বাইরে রাখা হয়েছে ক্রিকেট ও ফুটবলের খেলোয়াড়দের, যা নিয়ে স্বাভাবিকভাবেই আলোচনা তৈরি হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী স্পষ্ট করে দেন, ‘শুধু জাতীয় পর্যায়ে যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন, তারাই পাবেন। আরেকটা বিষয় রয়েছে, আমরা এই যে জাতীয় পর্যায়ে যাদেরকে ক্রীড়া ভাতা প্রদান করব এইটা কিন্তু চার মাস পর পর আমরা রিভিউ করব। তাদের পারফরম্যান্সের ওপরে নিশ্চিত করেই কিন্তু সেটা সংযোজন-বিয়োজন হবে। তারা যদি তাদের সেই পারফরম্যান্স ধরে রাখে তারা কন্টিনিউ করবে, যদি কেউ পারফরম্যান্স থেকে সরে যায় তখন তারা বাদ পড়ে যাবে।’

প্রথম ধাপে অন্তর্ভুক্ত খেলাগুলোর তালিকায় রয়েছে আর্চারি, বক্সিং, সাঁতার, জিমন্যাস্টিকস, ভারোত্তোলন, উশু, প্যারা অ্যাথলেটিকস, কারাতে, সেপাক তাকরো, টেবিল টেনিস, কাবাডি, ভলিবল, বাস্কেটবল, ব্রিজ ও ফুটসাল। এসব খেলায় জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদের একটি বড় অংশ এতদিন নিয়মিত আর্থিক সহায়তা থেকে বঞ্চিত ছিলেন। নতুন এই উদ্যোগ তাদের জন্য স্বস্তির বার্তা হয়ে এসেছে।

প্রতিমন্ত্রী আরও জানান, এই তালিকা চূড়ান্ত নয়; খুব শিগগিরই আরও ক্রীড়াবিদকে যুক্ত করা হবে। একই সঙ্গে জনপ্রিয় খেলার ক্রীড়াবিদদের বিষয়ে ভবিষ্যতে ভাবার কথাও জানিয়েছেন তিনি, ‘ক্রিকেটাররা অত্যন্ত ফাইন্যান্সিয়ালি সলভেন্ট। ক্রিকেটারদের বিষয় নিয়ে আমরা পরবর্তীতে ভাববো। আমরা আপাতত ফুটবল থেকে শুরু করে আমাদের যেসকল ইভেন্টগুলো বা যে সকল ক্রীড়াবিদরা অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে তাদেরকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।’

Previous Post

আইপিএল দেখাতে দেবে সরকার, সরে দাঁড়াল টি-স্পোর্টস

Next Post

নিউজিল্যান্ড সিরিজ সামনে, প্রস্তুতিতে ব্যস্ত টাইগাররা

Related Posts

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’
বিশেষ প্রতিবেদন

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

1
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

3
জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

6
Next Post
নিউজিল্যান্ড সিরিজ সামনে, প্রস্তুতিতে ব্যস্ত টাইগাররা

নিউজিল্যান্ড সিরিজ সামনে, প্রস্তুতিতে ব্যস্ত টাইগাররা

Discussion about this post

সর্বশেষ..

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

by cricbdadmin
0
1

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতিটা আরেকটু ঝালিয়ে নিতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

by cricbdadmin
0
3

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে স্কটল্যান্ডে...

জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

by cricbdadmin
0
6

একসময় অস্ট্রেলিয়া সফর মানেই ছিল বাংলাদেশের জন্য কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া। প্রতিপক্ষের গতি, বাউন্স আর আক্রমণাত্মক ক্রিকেটের সামনে টিকে থাকাই...

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

by cricbdadmin
0
7

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার ভিন্ন এক মানসিকতা নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। অতীতের মতো শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, ম্যাচ...

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

by cricbdadmin
0
5

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা শেষ করেই জাতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটার ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আর ফিরেই নিজেদের উপস্থিতি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD