Tuesday, June 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

কোয়াব নির্বাচন ৪ সেপ্টেম্বর: তামিমকে ঘিরে বাড়ছে কৌতূহল

August 4, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
সতর্ক করলেন তামিম
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বহুল প্রতীক্ষিত নির্বাচন আগামী ৪ সেপ্টেম্বর। আজ (৪ আগস্ট) বিসিবি কার্যালয়ে কোয়াবের অ্যাডহক কমিটির এক বৈঠকে এ তারিখ চূড়ান্ত করা হয়।

নির্বাচনের লক্ষ্যে ইতোমধ্যেই গঠিত হয়েছে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন। এর নেতৃত্বে রয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। তার সঙ্গে আছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও বিসিবির এমআইএস বিভাগের ম্যানেজার নাসির উদ্দিন নাসু।

আহ্বায়ক কমিটির চেয়ারম্যান সেলিম শাহেদ জানিয়েছেন, ‘৪ সেপ্টেম্বর নির্বাচনের দিন নির্ধারিত হয়েছে। এর আগেই সম্পন্ন হবে মনোনয়ন ফরম সংগ্রহ, সদস্য যাচাইসহ আনুষঙ্গিক সব কাজ।’

সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। যদিও তিনি প্রার্থী হবেন কি না তা স্পষ্ট নয়, তবে ক্রিকেট মহলে তার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা ঘিরে চলছে ব্যাপক আলোচনা।

জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন জানান, ‘তামিম আজকের সভায় ছিলেন না। আমাদের আলোচনাও এখনো চলমান। যিনি ক্রিকেটারদের স্বার্থে কাজ করবেন, তাকেই আমরা সমর্থন করব।’

সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সক্রিয় অংশগ্রহণে এবারের নির্বাচন ব্যতিক্রমী। প্রথমবারের মতো বর্তমান খেলোয়াড়রা সরাসরি যুক্ত হচ্ছেন কোয়াবের কার্যক্রমে, যা ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে। মিঠুন বলেন, ‘আমরা চাই, ব্যক্তি নির্ভর নয় বরং টিম ওয়ার্কে কোয়াব পরিচালিত হোক। ক্রিকেট আমাদের, তাই এর নেতৃত্বেও আমাদের থাকা উচিত।’

Previous Post

এশিয়া কাপের প্রাথমিক দলে শান্ত-রানা

Next Post

ফিটনেস, ফোকাস ও ফ্যামিলি- সিরাজের সাফল্যের মূলমন্ত্র

Related Posts

বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ
বিশেষ প্রতিবেদন

১৫০ টাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ

5
ফেরার লড়াই শুরু সৌম্যর
বিশেষ প্রতিবেদন

দেড় বছর পর টি-টোয়েন্টি দলে সৌম্য

10
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সাকিব-তামিম যুগের পর ব্যাটিং স্তম্ভ কি হৃদয়?

24
Next Post
ফিটনেস, ফোকাস ও ফ্যামিলি- সিরাজের সাফল্যের মূলমন্ত্র

ফিটনেস, ফোকাস ও ফ্যামিলি- সিরাজের সাফল্যের মূলমন্ত্র

Discussion about this post

সর্বশেষ..

বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ

১৫০ টাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ

by cricbdadmin
0
5

ওয়ানডে সিরিজের রোমাঞ্চ শেষে এবার টি-টোয়েন্টি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। আগামী ১৭ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর...

ফেরার লড়াই শুরু সৌম্যর

দেড় বছর পর টি-টোয়েন্টি দলে সৌম্য

by cricbdadmin
0
10

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলে যুক্ত করা হয়েছে অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকারকে। মঙ্গলবার এক সংবাদ...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

সাকিব-তামিম যুগের পর ব্যাটিং স্তম্ভ কি হৃদয়?

by cricbdadmin
0
24

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী ফরম্যাট হিসেবে দীর্ঘদিন পরিচিত ছিল ওয়ানডে। তবে ২০১৯ বিশ্বকাপের পর সেই আধিপত্যে ধীরে ধীরে ভাটা পড়ে।...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

দুই বছরের চুক্তিতে জেলা কোচ নিয়োগ দেবে বিসিবি

by cricbdadmin
0
19

দেশজুড়ে ক্রিকেট প্রতিভা বিকাশ ও তৃণমূল পর্যায়ে ক্রিকেটের ভিত্তি আরও শক্তিশালী করতে জেলা পর্যায়ে কোচ নিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট...

এশিয়া কাপের আগে টাইগারদের ঘাম ঝরানো প্রস্তুতি

চার সিরিজ জয়, বাড়ছে আত্মবিশ্বাস!

by cricbdadmin
0
17

মেহেদি হাসান মিরাজ যখন টেলিভিশনের পর্দায় বাংলাদেশের ঐতিহাসিক জয় দেখেছিলেন, তখন তার বয়সও আট হয়নি। ২০০৫ সালের কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD