Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ইংল্যান্ডের স্বপ্নভঙ্গ, প্রথমবারের মতো ফাইনালে ক্রোয়েশিয়া

July 12, 2018
in অনান্য খেলা, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ক্রোয়েশিয়া ২: ইংল্যান্ড ১

গত কিছুদিন ধরেই উচ্ছ্বাসে ভেসে যাচ্ছিল ইংল্যান্ড। ফুটবল তার ঘরে ফিরছে! এমন স্লােগানে মুখরিত ছিলেন ইংলিশ ফুটবল ভক্তরা। কিন্তু বুধবার রাতে স্বপ্নভঙ্গের বেদনায় নীল হলেন তারা। ১৯৬৬ সালের চ্যাম্পিয়নদের হারিয়ে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে ক্রোয়েশিয়া। প্রথমবারের মতো ফুটবলের বড় মঞ্চের ফাইনালে উঠল বলকান অঞ্চলের এই দেশটি। একের পর এক বিস্ময় উপহার দিয়ে গড়ল নতুন এক ইতিহাস!

বুধবার অল ইউরোপিয়ান সেমিফাইনাল ম্যাচটির নির্ধারিত সময় ১-১ গোলে ড্র ছিল। এরপর লুঝনিকি স্টেডিয়ামে ১০৯ মিনিটে মারিও মানজুকিচের দুর্দান্ত এক গোল ক্রোয়াট সোনালী প্রজন্মের ফুটবলারদের নিয়ে যায় স্বপ্নের ফাইনালে। ২-১ গোলে জিতে দল নুতন এক ইতিহাস গড়ল।

১৫ জুলাই, রোববার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ফ্রান্সের সঙ্গে লড়বে ক্রোয়েশিয়া। ফরাসিরা দ্বিতীয় বিশ্বকাপ ট্রফির জন্য লড়বে। আর প্রথম শিরোপায় তাঁকিয়ে ক্রোয়াটরা। তারা জিতলেই জন্ম নেবে নতুন ইতিহাস। নতুন কোন দলের হাতে উঠবে শিরোপা!

বুধবার ম্যাচের পঞ্চম মিনিটে কিয়েরন ট্রিপারের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড! বক্সের বাইরে  ফ্রিকিক থেকে দেখার মতো এক গোল। ২০ গজ দূর থেকে নেয়া তার বাঁকানো ফ্রি কিকে গোলকিপার দানিয়েল সুবাসিচকে বোকা বানায়। ১-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষে মাঠ ছাড়ে থ্রি-লায়ন্সরা। এরপর ৬৮ মিনিটে ঠিকই সমতা ফেরায় ক্রোয়েশিয়া।  সিমে ভারসালকোর ক্রসে বল পেয়ে গোল করেন ইভান পেরিসিচ (১-১)।

এর চার মিনিট পর আরেকটি গোলের সুযোগ পায় ক্রোয়াটরা। সেই পেরিসিচের শট ইংলিশ গোলকিপার জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করলেও পোস্টে লেগে ফিরে আসে! আবার খেলার ৮৩তম মিনিটে মারিও মানজুকিচের শট পিকফোর্ড আটকে দেন। নির্ধারিত ৯০ মিনিট ১-১ সমতা।

এরপর অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। ১০৯তম মিনিটে ইভান পেরিসিচের হেডে বাড়ানো বল পেয়ে বাঁ-পায়ে শট মানজুকিচের। শুরু হয় ক্রোয়াটদের উল্লাস। এই গোল ধরে রেখেই মাঠ ছাড়ে তারা। ১৯৯৮-এর বিশ্বকাপে ডেভর সুকাররা অভিষেকে উঠেছিলেন সেমিফাইনালে। এবার তাদেরই উত্তরসুরীরা উঠলেন ফাইনালে। আর ৫২ বছর শিরোপার সুবাস পেলেও শেষ হাসি হাসা হল না ইংল্যান্ডের। তারা এখন তৃতীয়স্থান নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে বেলজিয়ামের।

Previous Post

বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ রায়ান কুক

Next Post

শঙ্কা উড়িয়ে যাচ্ছেন মাশরাফি!

Related Posts

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড
বিশেষ প্রতিবেদন

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

7
প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ
বিশেষ প্রতিবেদন

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

3
তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

6
Next Post

শঙ্কা উড়িয়ে যাচ্ছেন মাশরাফি!

Discussion about this post

সর্বশেষ..

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
7

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে নাটকীয় মোড় নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের অবস্থান। একসময় দল গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেও এখন আবার নতুন...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

by cricbdadmin
0
3

দেশের ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এক স্বীকৃতি কর্মসূচির...

ক্রিকেট ইতিহাসে কূটনৈতিক ব্যর্থতার বিশ্বরেকর্ড দেখলাম: লুৎফর রহমান বাদল

তামিম ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অনুরোধে লিগ খেলবে রূপগঞ্জ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) নতুন মৌসুম ঘিরে আবারও সরব হয়ে উঠছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD