Wednesday, April 8, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

April 8, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পরপরই কার্যক্রমে গতি আনতে করেছে প্রথম সভা। দায়িত্ব পাওয়ার দিনই সন্ধ্যায় বসা এই বৈঠকে বোর্ডের নিয়মিত প্রশাসনিক কাজ সচল রাখা থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব নির্ধারণসহ নেওয়া হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

সভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি ছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) বিসিবির প্রতিনিধিত্ব নিয়ে। প্রথা অনুযায়ী বোর্ড সভাপতিই এসব সভায় অংশ নিয়ে থাকেন। সেই ধারাবাহিকতায় অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালকে এই দুটি সংস্থায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছে। পাশাপাশি যেহেতু বর্তমান বোর্ডটি নির্বাচিত নয়, তাই আইসিসির পরামর্শ অনুযায়ী বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তাকেও এসব সভায় এক্স-অফিসিও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বোর্ডের প্রশাসনিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ব্যাংক সিগনেটরি নিয়েও স্পষ্ট সিদ্ধান্ত এসেছে। বিসিবির সিগনেটরি কাঠামো দুই ভাগে বিভক্ত থাকবে-ম্যানেজমেন্ট গ্রুপ এবং বোর্ড বা অ্যাডহক কমিটির গ্রুপ। ম্যানেজমেন্ট গ্রুপে থাকবেন প্রধান নির্বাহী কর্মকর্তা ও হেড অব ফাইন্যান্স। অন্যদিকে বোর্ডের পক্ষ থেকে সিগনেটরি হিসেবে থাকবেন সভাপতি তামিম ইকবাল এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান।

প্রথম সভাতেই আনা হয়েছে যোগাযোগ ব্যবস্থাপনায়ও পরিবর্তন। বোর্ড সদস্যদের ইচ্ছেমতো গণমাধ্যমে কথা বলার সুযোগ না রেখে একজন নির্দিষ্ট মুখপাত্র নির্ধারণ করা হয়েছে। এই দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাডহক কমিটির সদস্য তানজিল চৌধুরীকে, যিনি এর আগে বোর্ড পরিচালকের দায়িত্বেও ছিলেন। তার মাধ্যমেই গণমাধ্যমে বোর্ডের আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরা হবে।

সভা শেষে তানজিল চৌধুরী জানান, মূলত এটি ছিল পরিচিতিমূলক বৈঠক, তবে নিয়মিত কার্যক্রম সচল রাখতে তাৎক্ষণিক কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, আইসিসির পরামর্শ পাওয়ায় অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আপত্তি থাকার সম্ভাবনা কম।

এদিকে ঘরের মাঠে আসন্ন আন্তর্জাতিক সিরিজ সামনে রেখে প্রস্তুতির দিকেও নজর দিয়েছে নতুন কমিটি। আগামী সোমবার বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড দল। এই সিরিজকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতির অগ্রগতি নিয়ে সভায় আপডেট নেওয়া হয়েছে এবং পরবর্তী বৈঠকে বিষয়টি আরও বিস্তারিতভাবে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে।

এছাড়া বোর্ডের আইনি বিষয়গুলো তদারকির জন্য লিগ্যাল কাউন্সিল নিয়োগের বিষয়টিও আলোচনায় এসেছে। এ সংক্রান্ত সিদ্ধান্ত পরবর্তী সভায় চূড়ান্ত করা হবে। জানা গেছে, অ্যাডহক কমিটির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে বুধবার সন্ধ্যা ছয়টায়।

Previous Post

বাংলাদেশ ক্রিকেটে নতুন শুরু, ভারতের ইতিবাচক সাড়া

Next Post

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

Related Posts

তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?
ক্রিকেট সাফারি

তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?

5
ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে অধ্যাপক আসিফ নজরুল
বিশেষ প্রতিবেদন

আসিফ নজরুলের দাবি-ভারতকে ‘বার্তা’ দিতে বিশ্বকাপ বর্জন

5
মাঠে ফেরার অপেক্ষায় জাহানারা
বিশেষ প্রতিবেদন

তামিমকে ‘আলোর দিশারি’ বললেন জাহানারা

2
Next Post
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

Discussion about this post

সর্বশেষ..

তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?

তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ঘিরে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটিয়ে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে অ্যাডহক কমিটির হাত ধরে। সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগ...

ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে অধ্যাপক আসিফ নজরুল

আসিফ নজরুলের দাবি-ভারতকে ‘বার্তা’ দিতে বিশ্বকাপ বর্জন

by cricbdadmin
0
5

বাংলাদেশ কেন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি, গত জানুয়ারি থেকে দেশের ক্রিকেটে এটি একটি বহুল আলোচিত ও বিতর্কিত ইস্যু। এ বিষয়ে...

মাঠে ফেরার অপেক্ষায় জাহানারা

তামিমকে ‘আলোর দিশারি’ বললেন জাহানারা

by cricbdadmin
0
2

বাংলাদেশ ক্রিকেটের অস্থির সময়ে নতুন নেতৃত্বের সূচনা হলো তামিম ইকবালের হাত ধরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

by cricbdadmin
0
3

বিসিবির বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্তের মধ্য দিয়ে যে অস্থিরতার শুরু, সেটিকে সময় বেঁধে নিয়ন্ত্রণে আনতে চায় জাতীয় ক্রীড়া পরিষদ। তাই...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

by cricbdadmin
0
7

তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পরপরই কার্যক্রমে গতি আনতে করেছে প্রথম সভা। দায়িত্ব পাওয়ার...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD