Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশ ক্রিকেটে নতুন শুরু, ভারতের ইতিবাচক সাড়া

April 8, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশ ক্রিকেটে নতুন শুরু, ভারতের ইতিবাচক সাড়া
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের মধ্য দিয়ে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। বিতর্ক ও অভিযোগের প্রেক্ষাপটে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এর পরপরই সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যাদের ওপর ন্যস্ত করা হয়েছে আগামী তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের দায়িত্ব।

এনএসসি জানিয়েছে, নির্বাচন সংক্রান্ত তদন্ত প্রতিবেদনে গুরুতর অনিয়মের ইঙ্গিত পাওয়া গেছে। সেখানে সরকারি হস্তক্ষেপ, ই-ভোটিং প্রক্রিয়ায় কারচুপি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠে এসেছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই বিদ্যমান কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে এই প্রশাসনিক পরিবর্তন শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের প্রতিক্রিয়া বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে। বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তামিমকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন। একজন সাবেক ক্রিকেটার হিসেবে তার নেতৃত্ব দেশে ও বিদেশে ক্রিকেটের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করবে।’

বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক টানাপোড়েন ক্রিকেট সম্পর্কেও প্রভাব ফেলেছিল। আইপিএলে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার ঘটনা সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দেয়। এর পরিপ্রেক্ষিতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, যা দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ককে শীতল করে তোলে। নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাবও দিয়েছিল বাংলাদেশ, যদিও আইসিসি তাতে সম্মতি দেয়নি।

তবে নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা শুরু হয়েছিল আগেই। জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের পক্ষ থেকে ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় বিসিবির পক্ষ থেকে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের জন্য বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগও করা হয়েছিল।

Previous Post

নিজেকে এখনও বৈধ সভাপতি দাবি বুলবুলের, চাইলেন আইসিসির হস্তক্ষেপ

Next Post

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

Related Posts

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

6
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
বিশেষ প্রতিবেদন

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

7
শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 
বিশেষ প্রতিবেদন

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

9
Next Post
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

Discussion about this post

সর্বশেষ..

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
7

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

by cricbdadmin
0
9

হোয়াইটওয়াশের স্বপ্নটা খুব কাছেই ছিল বাংলাদেশের। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর সুবাসও পাচ্ছিল...

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার ম্যাচে শুরুটা ছিল আগের দুই ম্যাচের মতোই হতাশার। প্রথম ওভারেই উইকেট হারানো, এরপর নিয়মিত বিরতিতে টপঅর্ডারের ব্যাটারদের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

যে কারণে দলের বাইরে মিরাজ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু হোয়াইটওয়াশ মিশনের ম্যাচে মাঠেই নামতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। সিরিজের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD