Sunday, July 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

অস্ট্রেলিয়া সিরিজে থেকে ছিটকে গেলেন নাহিদ রানা

July 24, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
শান্ত বললেন-পিএসএল খেলা উচিত নাহিদের
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

আগস্টের প্রথম সপ্তাহে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল। তবে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল টাইগাররা। চোটের কারণে তরুণ পেসার নাহিদ রানা পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন।

বাংলাদেশ দলের স্কোয়াড এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে একাধিক ক্রিকেটারের ইনজুরির কারণে দল ঘোষণায় কিছুটা সময় নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে নিশ্চিত হয়েছে, সাইড স্ট্রেইনের চোট থেকে সময়মতো সেরে উঠতে না পারায় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না নাহিদ।

বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, নাহিদের সাইড স্ট্রেইনের স্ক্যান রিপোর্টে গ্রেড-২ ইনজুরি ধরা পড়েছে। এই ধরনের চোট থেকে পুরোপুরি সুস্থ হতে এক মাসেরও বেশি সময় লাগবে। ফলে ডারউইন ও ম্যাকাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া দুই টেস্টেই তাকে পাওয়া যাবে না।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এই চোটে পড়েন নাহিদ। এরপর থেকেই তার অস্ট্রেলিয়া সফর নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেই শঙ্কাই বাস্তবে রূপ নিল।

২৩ বছর বয়সী এই গতিতারকা অস্ট্রেলিয়া সিরিজের আগেই দেশটির গণমাধ্যমের নজর কেড়েছিলেন। দ্য সিডনি মর্নিং হেরাল্ড এক প্রতিবেদনে উল্লেখ করে, ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতির বোলিং, অতিরিক্ত বাউন্স এবং নিয়ন্ত্রিত লাইন-লেন্থের কারণে নাহিদ ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছেন। তার অনুপস্থিতি বাংলাদেশের পেস আক্রমণের জন্য বড় ক্ষতি হিসেবেই দেখা হচ্ছে।

তবে লিটন দাসকে নিয়ে স্বস্তির খবর রয়েছে। ইনজুরিতে পড়লেও তার স্ক্যান রিপোর্টে গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। ফলে অস্ট্রেলিয়া সিরিজে তার খেলার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হয়েছে।

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে ২০০৩ সালের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।

Previous Post

এশিয়ান গেমসে সরাসরি শেষ আটে বাংলাদেশ

Next Post

বিয়ে করলেন নাহিদ রানা

Related Posts

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস
বিশেষ প্রতিবেদন

প্রথম ম্যাচেই হৃদয়ের ছাপ, বল হাতে দুর্দান্ত সাকিব

1
জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়া সফরের দলে সৌম্য-জাকের, নতুন মুখ মুশফিক

5
বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?
বিশেষ প্রতিবেদন

ভারতকে সামনে রেখেই নতুন মিশন, লড়াইয়ের বার্তা মিরাজের

5
Next Post
নাহিদ-সাকিবদের ফিটনেস পরীক্ষায় সন্তুষ্ট কোচ কেলি

বিয়ে করলেন নাহিদ রানা

Discussion about this post

সর্বশেষ..

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস

প্রথম ম্যাচেই হৃদয়ের ছাপ, বল হাতে দুর্দান্ত সাকিব

by cricbdadmin
0
1

তাসকিন আহমেদের পরিবর্তে দলে নেওয়া হয়েছিল তাকে। সুযোগটা ছিল হঠাৎই, কিন্তু সেটিকে মনে রাখার মতো করে রাঙালেন তাওহিদ হৃদয়। জাফনা...

জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত

অস্ট্রেলিয়া সফরের দলে সৌম্য-জাকের, নতুন মুখ মুশফিক

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৫ সদস্যের দলে সবচেয়ে বড়...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

ভারতকে সামনে রেখেই নতুন মিশন, লড়াইয়ের বার্তা মিরাজের

by cricbdadmin
0
5

প্রায় এক বছরের অপেক্ষার পর অবশেষে বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে ভারত। ২০২৫ সালের আগস্ট-সেপ্টেম্বরে বিরাট কোহলি-রোহিত শর্মাদের বাংলাদেশ সফরের কথা...

বিশ্বকাপ শেষ ইবাদতের

ছুটি বাতিল করে ফিরছেন এবাদত!

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়া সফরের আগে চোট যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ দলকে। একের পর এক পেসার ইনজুরিতে পড়ায় টিম ম্যানেজমেন্টকে নতুন করে...

বাংলাদেশ সফর পিছিয়ে দিল ভারত, আসবে ২০২৬ সালের সেপ্টেম্বরে

বাংলাদেশ সফরের অপেক্ষায় ভারত, বদলে যেতে পারে আরেক সূচি!

by cricbdadmin
0
5

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা অপরিবর্তিত রেখেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিতব্য এই সিরিজের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD