Monday, July 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশ সফরের অপেক্ষায় ভারত, বদলে যেতে পারে আরেক সূচি!

July 26, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশ সফর পিছিয়ে দিল ভারত, আসবে ২০২৬ সালের সেপ্টেম্বরে
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা অপরিবর্তিত রেখেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিতব্য এই সিরিজের সূচিতে পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ, একই সময়ে বাংলাদেশের বিপক্ষে ভারতের সাদা বলের সিরিজ আয়োজনের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

বর্তমান সূচি অনুযায়ী, ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বাংলাদেশ সফর নিশ্চিত হলে এই তারিখগুলোতে পরিবর্তন আনতে হতে পারে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ভারতের বিপক্ষে সিরিজ আয়োজনের পরিকল্পনা বহাল থাকলেও চূড়ান্ত সূচি এখনো নির্ধারিত হয়নি। বাংলাদেশের সঙ্গে ভারতের সিরিজের সময়সূচির ওপর নির্ভর করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

দীর্ঘদিন ধরে ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা থাকলেও সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতির পর সিরিজটি মাঠে গড়ানোর সম্ভাবনা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি নিয়ে ছয় ম্যাচের সাদা বলের সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে।

বাংলাদেশ সফর নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হলে তার সরাসরি প্রভাব পড়তে পারে ভারত-আফগানিস্তান সিরিজে। সে ক্ষেত্রে কয়েক দিন পিছিয়ে যেতে পারে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে সূচি দীর্ঘ সময়ের জন্য পরিবর্তনের সুযোগ খুবই সীমিত। কারণ, ২৪ সেপ্টেম্বর শুরু হবে এশিয়ান গেমস এবং ২৭ সেপ্টেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে নতুন সিরিজ খেলবে ভারত।

ভারতের সেপ্টেম্বরের ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে বাংলাদেশ ও আফগানিস্তান-দুই সিরিজের সময়সূচি নিয়েই এখন চলছে হিসাব-নিকাশ। দুই বোর্ডের সমন্বয় এবং ভারতের চূড়ান্ত সফরসূচি প্রকাশের পরই বিষয়টি পরিষ্কার হবে।

Previous Post

বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ২১৮ জনের মধ্যে পাস মাত্র ২০

Next Post

ছুটি বাতিল করে ফিরছেন এবাদত!

Related Posts

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লিটনের চোট নিয়ে রহস্য ভাঙলেন প্রধান নির্বাচক

5
সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা
বিশেষ প্রতিবেদন

সাকিব এবার নেপাল লিগে

4
নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি
বিশেষ প্রতিবেদন

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

5
Next Post
বিশ্বকাপ শেষ ইবাদতের

ছুটি বাতিল করে ফিরছেন এবাদত!

Discussion about this post

সর্বশেষ..

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

লিটনের চোট নিয়ে রহস্য ভাঙলেন প্রধান নির্বাচক

by cricbdadmin
0
5

বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের চোট নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানিয়েছেন,...

সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা

সাকিব এবার নেপাল লিগে

by cricbdadmin
0
4

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবার খেলবেন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)। টুর্নামেন্টটির তৃতীয় আসরে তাকে দলে ভিড়িয়েছে...

নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে নাহিদ রানার চোট। জিম্বাবুয়ে সফরে পাওয়া সেই ইনজুরির কারণে...

সাকিব ছাড়া লড়াই কঠিন, সমালোচনার জবাব দিলেন সালাউদ্দিন

এইচপির ভবিষ্যৎ গড়ার মিশনে সালাহউদ্দিন

by cricbdadmin
0
6

জাতীয় দলের ড্রেসিংরুম থেকে এবার হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের দায়িত্বে নতুন অধ্যায় শুরু করলেন মোহাম্মদ সালাহউদ্দিন। বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে...

আক্ষেপের আড়ালে এক লড়াকু সোহান!

মিরাজের ব্যর্থতা ঢেকে দিলেন হৃদয়-সোহান

by cricbdadmin
0
11

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) একদিনেই দেখা মিলল দুই ভিন্ন চিত্রের। একদিকে সুযোগ পেয়েও ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি মেহেদী...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD