Tuesday, April 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

অপ্রত্যাশিত এক রেকর্ডের চূড়ায় তামিম

July 16, 2021
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
অপ্রত্যাশিত এক রেকর্ডের চূড়ায় তামিম
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

এমন রেকর্ড নিশ্চিত করেই চাননি তিনি। কিন্তু না চাইলেও সেই অনাকাংখিত রেকর্ডের মালিক বনে গেলেন তামিম ইকবাল। শুক্রবার হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেই এই তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হলেন বাংলাদেশ জাতীয় দলের এই ওপেনার।

দেশের সফলতম ব্যাটসম্যান ব্যর্থতার একটি রেকর্ডের চূড়ায় এখন। ওয়ানডেতে ও আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন তামিম। শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে কোন রান না করেই ফিরে যান বাংলাদেশ অধিনায়ক। তার পথ ধরেই এই রেকর্ড তার হয়ে গেল।

ওয়ানডেতে তামিমের এটি ১৯তম শূন্য। ১৮ শূন্য নিয়ে এতদিন যৌথভাবে শীর্ষে থাকা হাবিবুল বাশার সুমন এখন আছে দুই নম্বরে। এই ফরম্যাটে শূন্য ১৫টি করে মাশরাফি বিন মুর্তজা ও মোহাম্মদ রফিকের। তিন ফরম্যাট মিলিয়ে তামিমের শূন্য ৩৪টি। মাশরাফি এক ধাপ নেমে গেলেন। তার ৩৩ শূন্য। মোহাম্মদ আশরাফুলের শূন্য ৩১ ইনিংসে। ২৬ ইনিংসে মুশফিকুর রহিম কোন রানই পাননি।

ওয়ানডেতে তামিম ইকবালের ১৯ শূন্যের প্রতিটিই ওপেনিংয়ে। ওপেনারদের মধ্যে এই ফরম্যাটে শূন্যের বিশ্বরেকর্ড সনাৎ জয়াসুরিয়ার (২৯)। ওপেনিংয়ে ক্রিস গেইলের শূন্য ২৩টি। তিন নম্বরে এখন তামিম ইকবাল

ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি শূন্য

তামিম ইকবাল – ১৯
হাবিবুল বাশার – ১৮
মাশরাফি মুর্তজা – ১৫
মোহাম্মদ রফিক – ১৫
মোহাম্মদ আশরাফুল – ১৩

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি শূন্য
তামিম ইকবাল- ৩৪
মাশরাফি মুর্তজা – ৩৩
মোহাম্মদ আশরাফুল – ৩১
মুশফিকুর রহিম – ২৬
হাবিবুল বাশার – ২৫

ওয়ানডেতে ওপেনিংয়ে সবচেয়ে বেশি শূন্য-
সনাৎ জয়াসুরিয়া – ২৯
ক্রিস গেইল – ২৩
তামিম ইকবাল – ১৯
হার্শেল গিবস – ১৭
অ্যাডাম গিলক্রিস্ট – ১৭

আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনারদের সবচেয়ে বেশি শূন্য
সনাৎ জয়াসুরিয়া – ৪৫
ক্রিস গেইল – ৪০
তামিম ইকবাল – ৩৪
হার্শেল গিবস – ২৯
বীরেন্দর শেবাগ – ২৯

Previous Post

Bangladesh in Group B of T20 World Cup

Next Post

লিটনের ব্যাটে দারুণ শতক

Related Posts

সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত
বিশেষ প্রতিবেদন

ঢাকা টেস্টে দেখা যাবে শান্তকে?

2
নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

3
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লিটনের বার্তা-জয়ের ধারায় চোখ হোয়াইটওয়াশে

8
Next Post
জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড স্কোর টাইগারদের

লিটনের ব্যাটে দারুণ শতক

Discussion about this post

সর্বশেষ..

সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত

ঢাকা টেস্টে দেখা যাবে শান্তকে?

by cricbdadmin
0
2

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। দারুণ এক সেঞ্চুরিতে দলকে ভরসা দেওয়া এই...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

by cricbdadmin
0
3

সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলে ছিল উৎসবের আবহ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের শততম ম্যাচ খেলতে নামেন...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

লিটনের বার্তা-জয়ের ধারায় চোখ হোয়াইটওয়াশে

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করে আত্মবিশ্বাসী এই জয়ে স্পষ্ট হয়ে উঠেছে দলের...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে চান তামিম

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করতে চান তামিম ইকবাল। সবচেয়ে কম বয়সী সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বোর্ড...

প্রশংসায় ভাসছেন রিশাদ

রিশাদকে নতুন উচ্চতায় নিতে চান মুশতাক

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটে লেগ স্পিনার নিয়ে আশাবাদের গল্প খুব বেশি শোনা যায়নি। সেই শূন্যতায় গত কয়েক বছরে নতুন আলো হয়ে উঠেছেন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD