আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠা নিশ্চিত হয়েছিল আগেই। তারপরও সেই একই ছন্দ ধরে রাখল ভারত। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তারা
সুপার টেনে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭৩ রানে অনায়াসে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।
টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫৯ রান করে ভারত। জবাবে ১৬.২ ওভারে ৮৬ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। টি-টুয়েন্ট বিশ্বকাপে এটি অজিদের সর্বনিম্ম রান।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ২০ ওভারে ১৫৯/৭ (রোহিত ৫, রাহানে ১৯, কোহলি ২৩, যুবরাজ ৬০, রায়না ৬, ধোনি ২৪, জাদেজা ৩, অশ্বিন ২*, ভুবনেশ্বর ০*; হজ ১/১৩, ম্যাক্সওয়েল ১/২০)
অস্ট্রেলিয়া: ১৬.২ ওভারে ৮৬/১০ (ম্যাক্সওয়েল ২৩; অশ্বিন ৪/১১)



